| স্থায়ী ঠিকানা | বহরপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা, বাংলাদেশ |
|---|---|
| বর্তমান ঠিকানা | মিরপুর ১২, ঢাকা, বাংলাদেশ |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রাম (স্কুল), রাজবাড়ী শহর (কলেজ), ঢাকা (২০১৪ সাল থেকে বর্তমান। ইউনিভার্সিটি এবং জব) |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | রাজবাড়ী |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৫ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'৭'' |
| ওজন | ৬১ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | প্রাইভেট জব |
| মাসিক আয় | 25000-35000 |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A- |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১২ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A- |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | BBA major in Accounting |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Stamford University Bangladesh |
| পাসের সন | 2021 (থিসিস ছাড়া সব কোর্স ২০১৯ এ শেষ। হালাল-হারাম চিন্তা করে ইচ্ছাকৃতভাবে থিসিস দেরিতে জমা দিই এবং ক্যারিয়ার পরিবর্তন করি সফটওয়্যার ডেভেলপমেন্টে। বিস্তারিত জানাবো ইনশা’আল্লাহ) |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | BBA (Bachelor of Business Administration) |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | আমি বর্তমানে প্রোগ্রামিং (কোডিং) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কাজ করছি। পাশাপাশি, আমার নিজের একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করছি। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| পিতার পেশা | কৃষক! মাঝে মাঝে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বও পালন করেন (মসজিদের পাশেই বাড়ি থাকার জন্য)। নিজেদের কৃষি জমি (৩+ বিঘা কৃষি জমি) এবং রাজমিস্ত্রি কাজে নিয়েজিত আছেন। |
|---|---|
| মাতার পেশা | ঘরের রানী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | হাজী ক্যাম্পে জব করেন। পড়ালেখা জন্য দেশের বাহিরে যাওয়ার জন্য চেষ্টা চলমান। পড়ালেখা করেছেন ঢাকা কমার্স কলেজ থেকে। বিবিএ শেষ করেছেন। |
| চাচা মামাদের পেশা | মামা ৪ জন: ১: তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করেন - ঢাকা ২: এখন তেমন কিছু করেন না - গ্রাম ৩: শিক্ষক - ঢাকা 4: কৃষি কাজ করেন এবং দোকান চালান - গ্রাম চাচা (আমার আব্বুর বড়): ১: কিছুই করেন না |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ্, আমরা মধ্যবিত্ত এবং সচ্ছল পরিবার। যদিও এই বিষয়ে আমার তেমন গভীর জ্ঞান নেই, তবে আমাদের সকল সম্পদ এবং দেশের সাধারণ অবস্থা ও আশেপাশের মানুষের সাথে তুলনা করলে এটাই মনে হয়। সামাজিকভাবে আমার পিতামাতা এবং আমরা দুই ভাই গ্রাম ও আত্মীয়-স্বজনের মাঝে বেশ সম্মানিত। নোট: আমাদের পরিবারের সকল ইনকাম হালাল। এই বিষয়ে আমরা কেউ ছাড় দেই না। আমাদের নিজেদের বসত বাড়ি আছে, আলহামদুলিল্লাহ্। বাড়ির পজিশন মাশা'আল্লাহ অনেক ভালো। বাড়ির জমির পরিমাণ 25 শতাংশ প্লাস এবং নিজেদের কৃষি জমি ৩+ বিঘা। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | সবাই ফরজ বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, কিন্তু আব্বু-আম্মুর জ্ঞানের স্বল্পতার কারণে অনেক কুসংস্কার এখনো লালন করছেন। তবে আমি আর আমার ছোট ভাই সব সময় চেষ্টা করে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ্ আগের থেকে অনেক কিছুতেই উন্নতি হয়েছে। পরিবারের সবাই পর্দা, হারাম-হালাল ব্যাপার গুলা বুঝেন এবং পালন করেন। পরিবারের সবাই দ্বীনি জ্ঞান নিয়ে যথেষ্ট পরিমাণ সচেতন এবং নিয়মিত দ্বীনি জ্ঞান শিখছি। আলহামদুলিল্লাহ্; আমি আমার নিজের পরিবারের জন্য দ্বীনি পরিবেশ ও পর্দা পালনে যেন কোন অসুবিধা না হয়, তার সকল ব্যবস্থা আমি করে রেখেছি। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জী, আলহামদুলিল্লাহ্ |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জী, আলহামদুলিল্লাহ্ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যাঁ, আলহামদুলিল্লাহ্। মাঝে মাঝে শয়তানের প্ররোচনায় নামাজ কাযা হয়ে গেলেও, পরে আদায় করে নিই। আল্লাহর রহমতে এই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোট থেকে সালাত আদায় করা হয়, তবে নিয়মিত 2018 থেকে। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জী, আলহামদুলিল্লাহ্। আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। এই পথে চলতে গিয়ে অনেক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এমনকি অফিসের সহকর্মীদের সাথেও সম্পর্কে টানাপড়েনের সম্মুখীন হয়েছি - ভবিষ্যতেও হতে পারে। আমার জন্য প্রথম ও প্রধান কর্তব্য হলো আমার রবের আদেশ-নিষেধের আনুগত্য করা। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | শুদ্ধ করে শেখা চলমান |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | পেন্ট, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট মাঝে মাঝে পরা হয় তবে খুবই কম। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামিক খিলাফাত |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, তবে মাঝে মাঝে চোখের সামনে চলে আসলে হয়ে যাই (আমার কাজের ক্ষেত্রে বলতে গেলে, আমি প্রায় সব সময় কম্পিউটার নিয়ে থাকি এবং প্রচুর ওয়েবসাইট ভিজিট ও অন্যদের ভিডিও টিউটোরিয়াল দেখতে হয়)। তবে ইসলামিক নাশিদ শোনা হয় (মিউজিক বিহীন)। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ্, আমার জানা মতে কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা নেই। তবে ডাস্ট অ্যালার্জি ও ঠান্ডাজনিত অ্যালার্জি আছে। আগে চশমা ব্যবহার করলেও বর্তমানে তা ব্যবহার করি না। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | দাওয়া, নসীহা দেওয়া, কেউ ভুল করলে তা জানা থাকলে তাকে সংশোধন করার চেষ্টা করা। ভালো ও খারাপের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য অন্যদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা। এবং মানুষের মধ্যে ইসলামিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা। এছাড়াও হাদিস অধ্যয়ন, এবং ইসলামিক জ্ঞান বাড়ানোর জন্য চেষ্টা করা। সামর্থ্য অনুযায়ী দান-সদকা করা এবং পরিবার ও সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করা। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | জিয়ারত করা যায়, এছাড়া আমার জানা মতে আর কিছু নেই। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | বিয়ের আগে, মুমিনের ক্যারিয়ার ভাবনা, সম্পূর্ণ সীরাত শোনা (ইউটিউব) হয়েছে এবং কিছু বই পড়ছে হয়েছে। আমার বই পড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম, তবে আমি প্রচুর ইসলামিক লেকচার শুনি এবং দেখি। দিনের বেশ কিছু ঘণ্টা এতে ব্যয় করি (মাঝে মাঝে একটু কম কম ও হয়ে থাকে)। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়খ আহমাদুল্লাহ, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ড. জাকির নায়েক, শায়খ আসিম আল-হাকিমসহ আরও অনেক আলেম ও বক্তার লেকচার শুনি। তাদের বক্তব্য থেকে ইসলামিক জ্ঞান ও দিকনির্দেশনা নেওয়ার চেষ্টা করি। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | দ্বীনি জ্ঞান ও আমলের সমন্বয়ের মাধ্যমে একজন ভারসাম্যপূর্ণ মুমিন হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। একই সঙ্গে পেশাদারিত্ব ও সততার সাথে হালাল রুজি অর্জনকে আমি আমার ঈমানি দায়িত্ব বলে মনে করি। আল্লাহ তাআলা যেন আমার এই আন্তরিক প্রচেষ্টা কবুল করেন, আমীন। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি পাপী ও অধম বান্দা, আমার কোনো কিছুই ঠিক নেই। এটাই আমার সামগ্রিক অবস্থা। তবে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে নিয়ে এসেছেন, এবং আমাদের কাছ থেকে দুনিয়াবী ৭০–৮০% সম্পদের বিনিময় হিসেবে নিয়ে নিয়েছেন। অর্থাৎ আমাদের থেকে সম্পদ নিয়ে, তার বিনিময়ে আল্লাহ আমাদের তার নিজের দিকেই টেনে নিয়েছেন। এর চেয়ে বড় কোনো এক্সচেঞ্জ আর কী হতে পারে? আমি চুপচাপ থাকতে পছন্দ করি। কোনো ঝামেলা বা এমনকি তর্ক করাও আমার পছন্দ নয়। মিথ্যা কথা আমি একদমই পছন্দ করি না, বলিও না, বরং খুব অপছন্দ করি। কেউ যেন এটা না ভাবেন যে “লেখার জন্যই লিখেছি।” আমি যেগুলো লিখেছি, আমি সত্যিই সেগুলোই এবং আমি ঠিক এমনই। এটা আমার পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের একটি অনুরোধ। অনুগ্রহ করে আমার সবকিছু ভালোভাবে, সময় নিয়ে পড়বেন এবং বুঝবেন। এরপর ইনশা’আল্লাহ একটি সিদ্ধান্ত নেবেন। আশা করি এই ছোট্ট লেখাটা এবং বায়োডাটার অন্যান্য তথ্য থেকে আমার সম্পর্কে আপনি একটি ভালো ও পরিষ্কার ধারণা পেয়েছেন। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার জীবনের প্রধান লক্ষ্য হলো প্রথমে নিজেকে যথাযথ দ্বীনি জ্ঞান দিয়ে সুসজ্জিত করা, তারপর সেই জ্ঞান অন্যদের মাঝে প্রচার করা। আমি ইমানের আলোকে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে ইসলামি শিক্ষা ও আদর্শে সমৃদ্ধ। এজন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, ইসলামিক স্কলারদের লেকচার শোনা এবং দ্বীনদার ব্যক্তিদের সাথে আলোচনার মাধ্যমে নিজের জ্ঞানকে পরিশীলিত করছি। একইসাথে, আমি চেষ্টা করি অন্যদেরকেও সঠিক পথের দিকে আহ্বান করতে। তবে শর্ত হচ্ছে, প্রথমে নিজেকে সংশোধন করা। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আমি নিজেকে কাজ ও দক্ষতা উন্নয়নে ব্যস্ত রাখতে পছন্দ করি। ব্যক্তিগত প্রজেক্ট নিয়ে কাজ করা, নতুন স্কিল শেখা এবং কিছুটা সময় পেলে গেম খেলার মাধ্যমে বিনোদন নিই। মাঝে মাঝে ঘুরতে যাওয়ার পাশাপাশি দ্বীনি ভাইদের সাথে নিয়মিত ধর্মীয় আলোচনা করি। যা আমার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | 3-4 প্রতিদিন হয়ে থাকে। তবে মাঝে মাঝে 5 ওয়াক্ত হই (ফজর টা বেশি মিস হয়ে যাই)। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | চাকরির কারণে ঢাকায় একাকী থাকায় সব কাজ নিজেকেই সামলাতে হয়। তবে বাড়িতে গেলে পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা পাই—আলহামদুলিল্লাহ্। পরিবারের বড় ছেলে হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না (আমার কোন নেশা বা এমন কিছু নেই যেটা ইসলামে নিষেদ, আলহামদুলিল্লাহ্) |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জী, আলহামদুলিল্লাহ্ |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | প্রত্যেকের জন্য এর বিধান ভিন্ন হতে পারে (ফরজ/সুন্নাত/ওয়াজিব/হারাম/মুস্তাহাব/নফল), কিন্তু আমার ক্ষেত্রে এটি ফরজ। ফরজ বিধান পালন করা এবং শরীয়ার মধ্যে দিয়ে দুনিয়াবি/আখিরাতের পরিবার তৈরি করা। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | ইনশাআল্লাহ্। ইসলামের আদেশ-নিষেধের ক্ষেত্রে কোনো ছাড় বা আপস করা হবে না। কোনো প্রলোভন, চাপ বা পার্থিব লাভের বিনিময়েও নয়। আলহামদুলিল্লাহ আমি অলরেডি ব্যবস্তা করে রেখেছি। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | ধর্মীয় জ্ঞান অর্জনে ছাড় আছে, তবে সাধারণ শিক্ষার ক্ষেত্রে ইচ্ছুক নই (শুধু ফাইনাল পরীক্ষা বাকী, শেষ বর্ষে)। তবে ইসলামিক নীতিমালা মেনে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হলে বিবেচনা করা যেতে পারে, ইনশাআল্লাহ্। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | না |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমার সাথে থাকবেন |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | বিয়ে করে আস্ত একটা মানুষকে সারা জীবনের জন্য নিয়ে আসবো। সেখানে অন্যকিছু নিয়ে চিন্তা করার সময়-ইচ্ছা কোনোটাই নেই। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে তার ভরণপোষণের পূর্ণ ব্যবস্থা করা, তাকে একটি সুস্থ ও দ্বীনি পরিবেশ দেওয়া এবং শারীরিক ও মানসিকভাবে তার সুখ-শান্তির খেয়াল রাখা। সর্বদা তার পাশে থাকা, সব বিপদে-আপদে তার ঢাল হয়ে দাঁড়াবো, দুনিয়া ও আখিরাতের সব বিষয়ে তার সহযোগী করা। শুধু আর্থিক চাহিদা পূরণই নয়, বরং তাকে ফরজ ইবাদত পালনে সহায়তা করা, দ্বীনি জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং একটি ইসলামিক পরিবার গড়ে তুলতে সাহায্য করা। একজন সত্যিকারের মুসলিম স্বামীর মতো স্ত্রীর সব ধরনের অধিকার আদায়ে সচেষ্ট থাকা, যেন আমরা একসাথে দুনিয়ার জীবন সুন্দরভাবে কাটিয়ে আখিরাতের পথে অগ্রসর হতে পারি। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | স্ত্রীর সাথে আলাদা |
| বয়স (Required) | 16 - 25/26 (প্রয়োজনে আলোচনার মাধ্যমে নমনীয়তা সম্ভব) |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫.০ বা তার বেশি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | SSC (তবে দ্বীনি জ্ঞান থাকাটা অপরিহার্য) |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | ১০০% শরীয়াহ সম্মত ও কঠোরভাবে পর্দা করতে হবে। এখানে ছাড় নাই। |
| পেশা (Required) | না |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত। আমাদের সাথে মানানসই/সামঞ্জস্য হলে চলবে (শরিয়তের সীমানা রক্ষা। হারাম/হালাল) |
| পারিবারিক অবস্থা (Required) | ধার্মিক, শ্রদ্ধাশীল এবং ভদ্র |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | অনুরোধ করছি: মিথ্যা/ভুল তথ্য দিয়ে যোগাযোগ নিষেধ। কোনো প্রসিদ্ধ আলেম যদি কোনো বিশেষ পরিস্থিতিতে মিথ্যা বলাকে জায়েজ বলে থাকেন, তবে আমি তা মানি না। ইসলামের স্পষ্ট বিধান হলো: "মিথ্যা বলা মুমিনের চরিত্র হতে পারে না"। আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী কামনা করি, যিনি নারীদের জান্নাতের চাবিকাঠি হিসেবে বর্ণিত ৪টি মৌলিক দায়িত্ব অত্যন্ত যত্নের সাথে পালন করবেন (চেষ্টা করবেন): ১. পাঁচ ওয়াক্ত সালাত ২. রমজানের সিয়াম ৩. লজ্জাস্থানের হেফাজত ৪. স্বামীর আনুগত্য. তাঁর মধ্যে যেন তাকওয়া ও পরহেজগারির গুণাবলী থাকে, শিরক ও কুফরি থেকে সম্পূর্ণ দূরে থাকেন। চাই তিনি হাসিখুশি, ধৈর্যশীল ও বিনয়ী হন, যিনি অল্পতে তুষ্ট থাকেন (আমি দুনিয়াতে মুসাফির হয়ে থাকতে চাই) এবং পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন। তিনি যেন ভবিষ্যতে আদর্শ দ্বীনদার মা হতে সক্ষম হন (মা হতে অক্ষম হইলে এখানে ছাড় আছে)। "আমি একান্তভাবে অনুরোধ করছি দয়া করে বিয়ের ব্যাপারে আর্থিক বা কোনো ধরনের উপহারের প্রস্তাব নিয়ে আসবেন না। এসব বিষয় আমি আদৌ পছন্দ করি না। আমার একমাত্র কাঙ্ক্ষিত বিষয় হলো সুন্নাহ মোতাবেক সহজ-সরলভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিয়ের ক্ষেত্রে আমি সুন্নাহ মোতাবেক মসজিদে বিবাহ করতে চাই এবং যেকোনো অশ্লীলতা থেকে সম্পূর্ণ দূরে থাকতে চাই ইনশা'আল্লাহ্। আমার জীবনসঙ্গী যেন নারী স্বাধীনতার নামে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী না হন, এবং স্বামীর অনুমতি ছাড়া এমন কিছু না করেন, যেখানে পারিবারিক সুসম্পর্ক নষ্ট হয়। --মেয়ে দেখার সময়/দিন শুধু আমি এবং আমার মা উপস্থিত থাকবেন। --অন্য কোনো পুরুষ/মহিলা (এমনকি আমার আব্বুও) বিয়ের আগে আমার স্ত্রীকে দেখতে পারবেন না। --আমার ছোট ভাই বা অন্য কোনো আত্মীয় (পুরুষ) কখনোই আমার স্ত্রীকে দেখতে পারবে না। --যদি কোনো মহিলা/মেয়ে আমার স্ত্রীর সৌন্দর্য বা শারীরিক গঠন অন্যের কাছে বর্ণনা করে, তাহলে তাকে আমি কোনোভাবেই আমার স্ত্রীকে দেখতে দিব না (এমনকি আত্মীয়াও হোক) এটার ব্যাপারে ইসলামের ক্লিয়ার করে বলা আছে। --গাইর-মাহরাম পুরুষ থেকে সম্পূর্ণ আলাদা থাকবেন। --আমার স্ত্রী সব সময় আমার সাথেই থাকবেন। --আমি বাড়ি না থাকলে অন্য কোনো পুরুষ একই ঘরে থাকতে পারবে না। --শুধুমাত্র আমার আব্বু-আম্মু উপস্থিত থাকলে আলাদা ব্যাবস্থা হতে পারে। --আমি কোনো সমস্যাযুক্ত আত্মীয়কে বাড়িতে নিয়ে আসব না (যাদের আচরণ বা চরিত্রে সন্দেহ আছে)। 1. কুমারী হতে হবে 2. আল্লাহর সন্তুষ্টিই যার জীবনের একমাত্র লক্ষ্য 3. মডারেট/ভ্রান্ত চিন্তাধারা হওয়া যাবে না 4. কঠোরভাবে পর্দা পালন করেন এমন 5. মিথ্যা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকেন 6. হারাম রিলেশন আছে/করেছেন এমন কেউ যোগাযোগ করবেন না 7. দ্বীনের বিষয়ে অজুহাতদাতা (যারা ফিকহি মাসআলায় অহেতুক তর্ক করে) তারা দূরে থাকুন 8. দুনিয়ামুখী হওয়া যাবে না 9. অন্য মানুষকে অসম্মান করা যাবে না 10. অতিরিক্ত চাহিদা (যেমন: অসাধারণ সৌন্দর্য্য, বিপুল সম্পদ ইত্যাদি) যাদের 11. শরীয়ার যেকোনো কিছু সহী ভাবে মন থেকে মেনে নিতে হবে। এই হাদীস/মাসালা/হুকুম মন মতো না হলে মেনে নিবেন না বা আমতা-আমতা করা যাবে না। যে মানুষ আল্লাহ্/রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বা ইসলামের যেকোনো বিষয়ে মনে সন্দেহ রাখলো, সে ইসলাম থেকে বের হয়ে গেলো। 12. ইসলাম আব্বা/আম্মা/মামা/চাচা/গ্রামের মুরুবি/সরকার/রাজনীতিবিদ/মাতবরদের কথা মতো চলে না। যারা মনে করেন এই টাইপের মানুষদের খুশি করি চলতে হবে, দয়াকরে আমার সময় নষ্ট করিয়েন না। নোট: তবে কিছু বিষয়ে কনসিডার করা যাবে যদি সব কিছু আমাকে জানানো হয়। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকা বিভাগ অথবা ঢাকা বিভাগের আশেপাশের জেলা সমূহে হইলে ভালো হয়। তবে অন্যান্য জেলাতেও দেখা যেতে পারে। এ বিষয়ে আমার বা আমার পরিবারের কোনো আপত্তি নেই। |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আমি Software Developer/Engineer। ঢাকাভিত্তিক একটি ভালোমানের আইটি স্টার্টআপ কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানিটি ইসলামিক নীতিমালা মেনে চলে এবং সম্পূর্ণ হালাল উপার্জনের ব্যবস্থা রয়েছে। আমরা সবাই শরীয়াহ সম্মত পদ্ধতিতে কাজ করি - কোনো প্রকার হারাম লেনদেন, সুদ বা নৈতিকতাবিরোধী প্রজেক্ট থেকে সম্পূর্ণ দূরে থাকি। আমার সমস্ত আয় ১০০% হালাল। আল্লাহর রহমতে, আমরা পেশাদারিত্বের সাথে কাজ করার পাশাপাশি দ্বীনি কাজে কাজ করার চেষ্টা করছি দেশের সফটওয়্যার কোম্পানির দ্বীনি ভাইয়েদের নিয়ে। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমার বায়োডাটা পছন্দ হলে অনুগ্রহ করে আমাকে ইমেইল করুন (আপনার বায়োডাটা সংযুক্ত করুন)। ইসলামের জন্য অনেক কিছু ছাড় দিতে প্রস্তুত। সব কিছুর ব্যাপারে ছাড় দিতে রাজি তবে, চরিত্র ও দ্বীনদারিতে কোনো আপস নয়। আমার আব্বু-আম্মু অনেক বিষয় এখনো ঠিকভাবে বুঝতে পারেন না। প্রথমেই তাদের সাথে যোগাযোগ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যেতে পারে। যেহেতু আমি এখন সবকিছুর বিরুদ্ধে গিয়ে শরিয়াহ মোতাবেক জীবন সাজানোর চেষ্টা করছি, তাই সরাসরি আমার সাথে যোগাযোগ করাই উত্তম। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 1111 ভিউস