female
বায়োডাটা নাম্বার
AH-105809
পাত্রী
জন্ম তারিখ 2000-07-24
জাতীয়তা বাংলাদেশী
1,121 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2000-07-24
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: ব্যাচেলর ইন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ (আলিম প্রিপারেটরি কোর্স)
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা নীলফামারী
বর্তমান বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা নীলফামারী
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৪''
ওজন ৫১ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ডিমলা, নীলফামারী
বর্তমান ঠিকানা ডিমলা, নীলফামারী
কোথায় বড় হয়েছেন? (Required) জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা ডিমলা উপজেলাতেই। তবে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর থেকে বিভাগীয় শহরে থেকেছি পড়াশোনার জন্য।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা ২০২০-২১ সেশনের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলাম। সহশিক্ষা এবং বাহিরের যাবতীয় ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে "জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা-২০২৫" এ অংশগ্রহণ না করার মাধ্যমে পড়াশোনার ইতি টেনেছি।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ, রংপুর
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ●স্নাতক না করে মাদ্রাসাভিত্তিক পড়াশোনার ইচ্ছে থাকলেও শুরুর দিকে সাধারণ শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক বিকল্প পাইনি। সেজন্য একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করি। পরবর্তীতে যখন মাদ্রাসার খোঁজ পেয়েছি তখন আমার মনে হয়েছে- কয়েক বছর আবাসিকে থেকে পড়ার পরিস্থিতি বা সময় নেই। এরপরে স্নাতক বাদ দিয়ে অনলাইন মাদ্রাসা বেছে নিই। ●আলহামদুলিল্লাহ, আমি "ইসলামিক অনলাইন মাদ্রাসার “Bachelor in Da‘wah and Islamic Studies” কোর্সের এখন পর্যন্ত দুইটি সেমিস্টার সম্পন্ন করেছি। বাকি চারটি সেমিস্টারও সম্পন্ন করার নিয়ত রয়েছে। পাশাপাশি ইসলামিক এবং জীবনঘনিষ্ঠ বিষয়ে কয়েকটি সংক্ষিপ্ত অনলাইন কোর্স করেছি। কিছু কোর্স এখনো চলমান, আলহামদুলিল্লাহ। (এগুলোকে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বলা যায় না। তবে সুযোগ থাকলে ইলম এবং দক্ষতা অর্জনের নিয়তে ভবিষ্যতেও এমন কোর্সগুলো করতে চাই, ইনশাআল্লাহ। সেই পথের সহযোগী ও সঙ্গী হিসেবে এমন একজন জীবনসঙ্গী চাই- যিনি জ্ঞানার্জনে আগ্রহী ও অনুসন্ধানী।)
পারিবারিক তথ্য
পিতার পেশা অবসরপ্রাপ্ত সেনাসদস্য (ল্যান্স কর্পোরাল)। ২০০৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ পোল্ট্রি ভ্যাক্সিনেশনের কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বাবা কর্ম বিরতিতে আছেন।
মাতার পেশা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা।
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য আলহামদুলিল্লাহ- ভাইয়া আমার বড়। তিনি বিবাহিত। দ্বীন মেইন্টেইন করে চলার যথেষ্ট চেষ্টা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। আহলিয়াকে নিয়ে ঢাকায় থাকেন। (ভাইয়ের আহলিয়া এবং আহলিয়ার পরিবারও দ্বীন মেনে চলার ব্যাপারে সচেতন।)
চাচা মামাদের পেশা ▪️নিজস্ব কোনো চাচা নেই। ▪️তিনজন মামার মধ্যে বড় এবং মেজ মামা বেঁচে নেই। ● বিশ্ববিদ্যালয় হবার পূর্বেই বড় মামা জগন্নাথ কলেজ থেকে অনার্স সম্পন্ন করে পরিবারের প্রয়োজনে গ্রামে ফিরে নিজেদের জমিজমার দেখাশোনা করতেন। ● মেজ মামা অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) ছিলেন। ● ছোটমামা একটি বেসরকারি এনজিওতে ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চাকুরী ছেড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বাবার ব্যবসায় কয়েকবার বড় রকমের লোকসান হওয়া সহ বেশকিছু কারণে এখনো নিজেদের বাড়ি করা বা অন্য কোনো সম্পদ গড়া সম্ভব হয়নি। তাই আমাদের দৃশ্যমান কোনো সম্পদ নেই বললেই চলে। তবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী স্বচ্ছলতার সাথেই জীবন-যাপন করছি, আলহামদুলিল্লাহ। সুদের লেনদেন থাকায় বাবা-মা সর্বদা প্রাতিষ্ঠানিক/ব্যাংক ঋণ গ্রহণ করা থেকে বিরত থেকেছেন। গ্রামে বসতভিটা সহ প্রায় ৩৩শতাংশ জমি রয়েছে। সেখানেই নিজস্ব একটি আধাপাকা বাড়ি নির্মাণাধীন। আর বর্তমান ঠিকানায় আমরা একটি ভাড়া বাসায় থাকছি। সমাজে সম্মানিত, সাধারণ, ভদ্র পরিবার হিসেবেই পরিচিত। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, পরিবারে দ্বীনের বুঝ আসার পর থেকে সবাই নিয়মিত সালাত আদায়, ইসলামের মৌলিক বিষয় পালন ও নিজেদের সংশোধনের চেষ্টা করছি। আমাদের মাঝে ইসলামিক বই পড়া, লেকচার শোনা, আলোচনা করা, একে অপরকে রিমাইন্ডার দেয়া, কুরআন তিলাওয়াত জারি আছে, আলহামদুলিল্লাহ। তবে মা-বাবা পুরোপুরি মাহরাম মেনে চলতে না পারলেও আমাদের বাসায় কারো মাহরাম মেইন্টেইন করতে সমস্যা হয়না। অভ্যাসের জন্য কিংবা কোনো বিষয় না জানার কারণে দ্বীন পালনে কিছু ব্যাপারে মা-বাবার মাঝে শিথিলতা থাকলেও আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করেন। দ্বীনের ব্যাপারে অন্যদের উৎসাহিত করেন। সুযোগ পেলে ইসলামের বিধি-বিধানগুলো জানার ও মানার চেষ্টা করেন। আমরা দ্বীন পালনের ক্ষেত্রে লোক দেখানো ও সামাজিক চাপে প্রভাবিত না হয়ে চলার চেষ্টা করি (আত্মীয়-স্বজন, বর্তমান সামাজিকতা এবং লোকে কি বলবে এসবের পরোয়া না করে ভাইয়ার বিয়েও আলোচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন মেনে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ)। অর্থাৎ, পরিবার পুরোপুরি দ্বীনদার না হলেও মোটামুটি সবাই দ্বীনের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সহযোগী। ▫️ভবিষ্যতেও আমাদের এমন পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার ইচ্ছে- যারা দ্বীনের ব্যাপারে আন্তরিক এবং সাপোর্টিভ। যাতে পারস্পরিক সহযোগিতায় দ্বীন পালন এবং সুন্দর জীবনযাপন আরও সহজ হয়, ইল্লা বি’ইজনিল্লাহ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ, পড়া হয়।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) আনুমানিক ২০১৭ সাল থেকে নিয়মিত নামায পড়ছি। এর আগে অনিয়মিত পড়তাম।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। কঠোর ভাবেই মেনে চলার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? দ্রুত পড়তে এখনও একটু সমস্যা হয়। ইমপ্রুভ করার চেষ্টা করছি। আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে, বি'ইজনিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? আলহামদুলিল্লাহ, ঘরের বাহিরে আমি ঢিলেঢালা বোরকা, যথেষ্ট বড় হিজাব, নিকাব, হাত-মোজা, পা-মোজা পরি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) খিলাফাহ/ইসলামী শরীয়াহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, নাহ। সামনে আসলেও সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) জানা মতে জটিল বা মরণব্যাধি কোনো রোগ নেই, আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) নাহ, আপাতত নেই। দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, নিজেকে গড়ে দ্বীনের খেদমতে যুক্ত হতে চাই। আল্লাহ কবুল করুন।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) আলহামদুলিল্লাহ, আমি কিংবা আমার পরিবারের কেউই না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজারকে শুধুমাত্র মৃত ব্যক্তির সাধারণ কবর মনে করে জিয়ারত করা যায়। এর বাইরে মাজার নিয়ে অতিরিক্ত সবকিছুই বিদআত এবং শিরকের অন্তর্ভুক্ত।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) পছন্দের অনেক বইয়ের মাঝে পড়া শেষ করেছি এমন কিছু বই - জীবন যদি হতো নারী সাহাবির মতো, কাজের মাঝে রবের খোঁজে, গাইরত, কুররতা আইয়ুন, মা মা মা এবং বাবা, ফাতেমাতুয যাহরা। মাওলানা তারিক জামিলের_পর্দা মুসলিম নারীর পরিচয়, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, মহিলাদের মুক্তির পথ। আরিফ আজাদের_ বেলা ফুরাবার আগে, এবার ভিন্ন কিছু হোক, প্যারাডক্সিক্যাল সাজিদ ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ▫️পছন্দের তালিকায় অনেক আলেম, দাঈ এবং ইসলামিক বক্তা রয়েছেন। কুরআন-সুন্নাহ বিরোধী, শির্ক-বিদআত বর্জিত প্রত্যেকের থেকে ভালো উপদেশ, মতামত, ব্যাখ্যা, ইত্যাদি গ্রহণ করার চেষ্টা করি। আর কোনো ভুল সামনে আসলে সেই ভুল গ্রহণ করা থেকে বিরত থাকি। এসব নিয়ে তর্ক/বাড়াবাড়ি অপছন্দ করি।▫️পছন্দের উল্লেখযোগ্য কয়েকজন আলেম - ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, শায়খ ড. সুলাইমান আল রুহাইলি, ইসমাইল ইবনে মুসা মেংক, প্রমুখ।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আমার মনে হয় এখানে উল্লেখ করার মতো তেমন কোনো বিশেষ যোগ্যতা আমার নেই। আমি খুব স্বাভাবিক আর সাধারণ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে কি লেখা উচিৎ বুঝতে পারছি না। ভয় হয় যদি অতিরিক্ত বা ভুলকিছু লিখে ফেলি! আল্লাহুম্মাগফিরলী। তবুও আমি নিজেকে যেমন জানি, বুঝি সত্য লেখার চেষ্টা করছি। আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে যাচাই করবেন, ইনশাআল্লাহ। ●আমি সাধারণ পরিবারে বড় হয়েছি। স্বভাবতই নম্র-ভদ্র, শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। কখনো একটু চঞ্চল, রাগী-জেদী বা আহ্লাদি-অভিমানী হলেও সফট মাইন্ডেড। পরিচ্ছন্ন, পরিপাটি ও গোছালো জীবন-যাপন পছন্দ করি। কথিত স্মার্টনেস, আধুনিকতা কিংবা উচ্চ বিলাসিতার সাথে আমার দূরত্ব অনেক। খুব চটপটে নই; একটু ধীরস্থির। লজ্জা এবং সংকোচবোধ একটু বেশিই। মনের ভাব সহজে প্রকাশ করতে পারি না। রান্নার খুব একটা অভ্যাস নেই, তবে একেবারে অপারগও নই। নিজের করা সামান্য ভুল, মানুষের রাগ, দুর্ব্যবহার কিংবা কটু কথা_ আমাকে গভীরভাবে কষ্ট দেয়। সেজন্য চুপচাপ থাকা ও একাকীত্বকে নিজের জন্য শ্রেয় মনে করি। তবে আমি সম্পর্কহীন নই। সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে থাকতেই ভালোবাসি। আশেপাশের মানুষ এবং পরিবেশ আমাকে খুবই প্রভাবিত করে। যারা আমাকে বোঝে, গুরুত্ব দেয় ও ভালোবাসে_ তাদের প্রতি সর্বোচ্চ কেয়ারিং থাকার চেষ্টা করি। বড়দের যথেষ্ট সম্মান করি। ঘর ও ঘরের কাজ ভালোবাসি। ●ফিতনাময় পরিবেশ, নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে প্রয়োজন ছাড়া বাসার বাহিরে যাওয়া বা একা বের হওয়া পছন্দ করি না। অশ্লীল কথা/আচরণ/গালি, হিংসা-বিদ্বেষ, অহংকার, গিবত, মিথ্যা, কৃপণতা, সম্পদের প্রদর্শন, শির্ক-বিদআত ঘৃণা করি। শান্ত ও শীতল, সাধারণ জীবনযাপন পছন্দ করি। কোলাহল, লোকজনের ভিড়, ফ্রিমিক্সিং এবং আশেপাশে গায়রে মাহরামের উপস্থিতিতে অস্বস্তি বোধ করি। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তির চরিত্র ও ব্যক্তিত্বকে অধিক গুরুত্বপূর্ণ মনে করি। জোরে কথা বলা, কর্কশ স্বর, অতিরিক্ত কঠোর বা একরোখা, বদমেজাজি, অতিরিক্ত রাগী স্বভাব, মাযহাব নিয়ে কট্টরপন্থীতা, অপ্রয়োজনীয় তর্ক খুব অপছন্দ করি। সামান্য হলেও গোপনে দান-সদকা, অন্যকে সাহায্য ও খুশি করতে আমার প্রচণ্ড ভালো লাগে। হাদিয়া দিতেও অনেক পছন্দ করি। ●পূর্বেও রবের প্রতি ভালোবাসা, তাকওয়া ও তাওয়াক্কুল ছিল। কিন্ত দ্বীনের বিধি-বিধান এবং করণীয় সম্পর্কে জানা ছিল না। তবুও কখনো অশালীন, অভদ্র বা উশৃঙ্খল ছিলাম না, আলহামদুলিল্লাহ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক আমি সর্বদাই ঘৃণা করেছি এবং আল্লাহ আমাকে এসব থেকে হেফাজত করেছেন। জীবনসঙ্গীর ক্ষেত্রেও এমনটাই প্রত্যাশা করি। ●আমি কুরআন এবং সহীহ সুন্নাহর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর পথ অনুসরণের চেষ্টা করি। প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে প্রতিনিয়তই উত্তম আখলাক গঠনের চেষ্টা করছি। আমি তাকওয়া, তাওয়াক্কুল, দুআ ও এর অলৌকিকতায় প্রচন্ড বিশ্বাসী। নিয়তের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের চেষ্টা করি। কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে তাওয়াক্কুল করে সবরের সাথে মোকাবেলা করার চেষ্টা করি। যতটুকু পারি ফরজের পাশাপাশি অন্যান্য আমল করার চেষ্টা করি। কখনো অতিরিক্ত নেক আমলে উৎসাহী হই, আবার কখনো পিছিয়ে পড়ি। সর্বদা গুনাহমুক্ত থাকার চেষ্টা করি, যদিও শয়তান ও নফসের ধোঁকায় মাঝে মাঝে ভুল হয়ে যায়। তখন আল্লাহর সাহায্যে আবার নিজেকে সংশোধনের চেষ্টা করি। ●বিয়ের পর জীবনকে পুরোপুরি দ্বীন ও সুন্নাহ অনুযায়ী সাজাতে চাই। আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী চাই যিনি হিকমাহর সাথে আমার গাফিলতিগুলো ধরিয়ে দেবেন; রবের নৈকট্য অর্জনে সহযোগী হবেন। আমিও তার জন্য সহায়ক হতে চাই। ●আল্লাহর অনুগতা প্রিয় বান্দি হবার, জান্নাতে যাবার তীব্র বাসনা আমায় ঘিরে রাখে। অন্তরে বায়তুল্লাহ তাওয়াফের এবং মদীনা সফরের সুন্দর স্বপ্ন বুনি। স্বপ্ন দেখি এক দ্বীনি পরিবার গঠনের। রবের নিকট খুব করে চাই_ আমি যেন অন্যের উপকারে আসতে পারি; উত্তম সন্তান, নেককার স্ত্রী, আদর্শ মা এবং সর্বোপরি আল্লাহর একজন অনুগ্রহ প্রাপ্ত প্রিয় বান্দি হতে পারি। (মহান রব আমাদের নেক চাওয়াগুলো আফিয়াতের সাথে কবুল করুন। আমিন।)
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার ইচ্ছে_ আল্লাহ চাইলে, আমৃত্যু একজন ত্বলীবাতুল ইলম হয়ে থাকতে চাই। ভবিষ্যতে সুযোগ থাকলে নিজেকে গড়ে স্বামীর সাপোর্টে - দাওয়াহ সহ ছোট-বড় দ্বীনি কাজ করতে চাই, জীবনের প্রত্যেকটি কাজ ও প্রত্যেকটি ধাপ সুন্নাহ অনুযায়ী সাজাতে চাই, অনুকরণীয় আদর্শ দ্বীনি পরিবার গড়তে চাই, নবী-সাহাবীদের অনুসরণ করে সন্তানদের উপযোগী করে দ্বীন এবং উম্মাহর খেদমতে যুক্ত করতে চাই। জীবনসঙ্গীকে সামর্থ্য অনুযায়ী দ্বীনের খেদমতে অনুপ্রেরণা দিতে চাই, পাশে থেকে সাধ্যানুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং প্রয়োজনে আল্লাহর জন্য তার হৃদয়ে শাহাদাহ-র তামান্নাকে তীব্র করতে চাই। উমরাহ, হজ্জ্ব করতে চাই, ইত্যাদি। "সকল কিছুর একমাত্র উদ্দেশ্য আমার রবের সন্তুষ্টি অর্জন", অন্তরের এই তীব্র ইচ্ছার উপর আমল করতে চাই, ইনশাআল্লাহ। রব আফিয়াতের সাথে সহজ করুন।
অবসর সময় কিভাবে কাটান? (Required) হঠাৎ কোনোদিন কাজের মাঝেই বা ফাঁকে ফাঁকে- কখনো নাশীদ অথবা তিলাওয়াত শুনে, পোষা বিড়ালের সাথে, নতুন রেসিপি ট্রাই করে, শখের কিছু তৈরি করে, আবার কখনো ফোনে পছন্দের বা প্রয়োজনীয় কিছু দেখে বা শিখে, আত্মীয় বা পরিচিতদের সাথে কথা বলে, দেখা-সাক্ষাৎ করে, নফল সালাত পড়ে কিংবা জিকির করে। কখনো হয়তো কোনো বিষয়ে ফিকির করে।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। বাড়ির বাকি সদস্যদের প্রতি যত্নশীল হওয়ার এবং বাড়িতে মেয়েদের যেসব কাজ থাকে সেগুলো করার চেষ্টা করি। তবে রান্না করার তেমন অভ্যাস নেই। হঠাৎ আম্মুর রান্নায় একটু সাহায্য করি। সুযোগ পেলে মাঝে মাঝে সাধ্যানুযায়ী আমাদের ভুল গুলো ধরিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব-কর্তব্য এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান/একই অধিকার চাওয়া আমার কাছে অযৌক্তিক এবং সমাজের সৌন্দর্য্য ও শৃঙ্খলা নষ্টের কারণ। বিভিন্ন প্রেক্ষাপটে নানাভাবে দ্বীন ইসলামে নারী-পুরুষের অধিকারের ব্যাপারগুলো স্পষ্ট করা হয়েছে। কোনো ক্ষেত্রে উভয়েরই অধিকার রয়েছে, আবার কোনো ক্ষেত্রে পুরুষের তো অন্য কোনো ক্ষেত্রে নারীর। ইসলামে কর্তব্য ও অধিকারগুলোর মাঝে খুব সুন্দর একটা ব্যালেন্স এর মাধ্যমে নারী-পুরুষকে একে অপরের পরিপূরক করা হয়েছে। আমিও এরকমটাই পছন্দ করি। যৌক্তিক এবং পারফেক্ট মনে করি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ, রাজি আছেন।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ▪️মানবজীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দুটি বিপরীত মানুষের ভালোবাসার মাঝে চমৎকার একটি মেলবন্ধন। আল্লাহ তায়ালা নারী-পুরুষের মধ্যে বিবাহের বিধান দিয়েছেন বিশেষ হিকমত সামনে রেখে। আবার ইসলামে বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নারী-পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষা করা। ▪️প্রথমত, আল্লাহর হুকুম পালন ও সুন্নাতের উপর আমল করাই আমার বিয়ের নিয়ত। এছাড়াও হালালভাবে জীবনসঙ্গী নির্বাচন করে - ● পরস্পরের সহযোগী হয়ে দ্বীন ও জান্নাতের পথ চলা সহজ করা, গুনাহ ও ফিতনা থেকে রক্ষা করে নিজেকে পবিত্র রাখা এবং নিজের দায়িত্ব পালন করা। সুকুনময় সুশৃঙ্খল জীবন গড়া। ● সবচেয়ে কাছের বিশ্বস্ত বন্ধু, জান্নাতের সঙ্গী এবং দায়িত্বশীল অভিভাবক পাওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত, স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজের মাধ্যমে একে অপরের পাশে থেকে শক্তি ও প্রেরণা হয়ে নিজেদের ছোট-বড় স্বপ্ন ও ইচ্ছেগুলো একসাথে পূরণ করা। ● নিজের একটি আদর্শ ও অনুকরণীয় ইসলামিক পরিবার গঠন করা। সাদাকায়ে জারিয়া হিসেবে এবং দ্বীনের খেদমতের জন্য যোগ্য ও নেক সন্তান গড়ে তোলা।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? একদমই নই। ভয় করি। ঘরের বাহিরে গিয়ে কাজ বা চাকরি করা নিজের জন্য অপছন্দ এবং অনিরাপদ মনে করি। চাকরির প্রয়োজনীয়তা থেকে আল্লাহর নিকট পানাহ চাই।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) আমি দুনিয়াবী উচ্চশিক্ষার প্রতিযোগী হতে চাইনা। যেহেতু আমার শিক্ষা মাধ্যম জেনারেল আর বাহিরের বর্তমান পরিবেশ-পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে একাডেমিক পড়াশোনা করছি না। ভবিষ্যতেও করব না। তাওয়াক্কালতু আলাল্লাহ। তবে দ্বীন এবং জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জনের লক্ষ্যে যতটুকু সম্ভব বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে চাই, ইংশা আল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আল্লাহর রাজি খুশির জন্য স্ত্রী হিসেবে স্বামীর শরীয়া সম্মত সব আদেশ-নিষেধ পালন করা আমার দায়িত্ব। তার আত্মমর্যাদাবোধের প্রতি খেয়াল রাখা। ভালো লাগা-মন্দ লাগার দিকে সজাগ দৃষ্টি রাখা। কাজকর্মে ও সন্তান প্রতিপালনে স্বামীকে যথাসাধ্য সাহায্য করা। স্বামীর অর্থ-সম্পদের হেফাজত করা। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে যাবতীয় অশ্লীলতা এবং অপকর্ম থেকে হেফাজত করা/নিজের পবিত্রতা রক্ষা করা। কারো কাছে স্বামীর বদনাম এবং দোষ-ত্রুটি বর্ণনা না করা। স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা। আল্লাহর দ্বীন পালনের জন্য নিঃস্বার্থভাবে সাহায্য করা। স্বামীর সন্তুষ্টির জন্য ঘরের ভেতরে নিজেকে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি করে রাখা। তার প্রয়োজনে সর্বদা নিজেকে প্রস্তুত রাখা। স্বামীর পরিবার ও আত্মীয়-স্বজনদের সম্মান করা। তার সাথে হাসিমুখে কথা বলা। সুখে-দুঃখে সাহস, ভরসা ও ভালোবাসা দিয়ে সর্বাবস্থায় তার পাশে থাকা ইত্যাদি।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ●আপাতত বাসায় থেকে দ্বীনি পড়াশোনা করছি। ▫️ আমি "IOM-Islamic Online Madrasa" -র আলিম প্রিপারেটরি কোর্সের একজন ত্বলীবা। এছাড়াও অনলাইনেই মাঝে মাঝে কিছু বিষয়ে শর্ট কোর্স করার চেষ্টা করছি।
বিশেষ কিছু যদি জানাতে চান ●অত্যন্ত দুঃখিত, অনেক বেশি লিখে ফেলেছি। যদিও নিজের অনুভূতি ও বাস্তবতা সবটা লেখায় প্রকাশ করা সম্ভব নয়। ●নিজেকে এভাবে প্রকাশ করতে কিছুটা অস্বস্তি লেগেছে। তবে কুফু বা সামঞ্জস্য নির্ধারণের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই_ দ্বীনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পরস্পরের প্রতি স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করার মানসিকতা, আচার-আচরণ, চিন্তা-চেতনা/মূল্যবোধ, পরিবারের দৃষ্টিভঙ্গি। তাই বিস্তারিত লেখার চেষ্টা করেছি। ●পাত্রের ব্যাপারে ইলম, আখলাক ও তাকওয়াকে অগ্রাধিকার দিয়ে (গুণগুলোর পরিমাণ অনুযায়ী) অন্যান্য বিষয়ে যুক্তিসঙ্গত ছাড় দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ●অনুরোধ_ যোগাযোগের পূর্বে বায়োডাটাটি মনোযোগ সহকারে বিবেচনা করে সালাতুল ইস্তিখারা আদায় করবেন। এরপর আলোচনার মাধ্যমে আপনার অভিভাবকদের ইতিবাচক মতামতের ভিত্তিতে যোগাযোগ করবেন। আশা করি প্রতিটি ক্ষেত্রে আপনি আপনার স্বচ্ছতা বজায় রাখবেন। ●সাক্ষাৎ ও পরবর্তী যেকোন ধাপের ক্ষেত্রে, সম্পূর্ণরূপে ইসলামী শরীয়াহ ও সুন্নাহর অনুসরণে অঙ্গীকারবদ্ধ থাকব। অনুগ্রহ করে আপনিও তাই করবেন, ইনশাআল্লাহ। ●প্রয়োজনীয় এবং উপযোগী আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। ●আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করছি না। “পর্দা করে সব করা যায়”- এই মতবাদের সঙ্গেও আমি একমত নই। তাই এই দৃষ্টিভঙ্গি বোঝার মতো মানসিক দৃঢ়তা ও সাপোর্টিভ মনোভাব আপনার মধ্যেও থাকা প্রয়োজন। ●বি.দ্র. : অবশ্যই বিবাহের নিয়ত থাকতে হবে অধিক সওয়াব ও বরকত লাভ এবং ইসলামের সহজতা ও সৌন্দর্য্য অন্যদের নিকট তুলে ধরা। সে উদ্দেশ্যে আলোচনা সাপেক্ষে পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করা হবে। দুই পরিবারের সহজ সম্মতিতে অপচয় এবং বর্তমান সামাজিকতা দূরে রেখে খুব সাধারণভাবে বিয়ের নিয়ম-কানুন সম্পন্ন করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন খরচে এবং সুন্নাহ অনুসারে যৌতুকমুক্ত বিয়ে অনুষ্ঠিত হবে। বিবাহ হবে সাদামাটা এবং মসজিদে। সম্ভব হলে জুম'আর দিনে ইনশাআল্লাহ। (অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য আফওয়ান।জাযাকাল্লাহু খইরন।)
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) 27-33
গাত্রবর্ণ কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা (আমার কাছে শক্ত ও সুন্দর ব্যক্তিত্ববান, দায়িত্বশীল ও দ্বীনদার পুরুষই গুরুত্বপূর্ণ।)
নূন্যতম উচ্চতা 5'6"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এর সমমান
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) ইনশাআল্লাহ_ দাঁড়ির গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে অবগত থেকে অবশ্যই সুন্নাহ সম্মত দাড়ি রাখবেন। হালাল আয়ের গুরুত্ব এবং হারাম আয়ের পরিণাম সম্পর্কে পূর্ণ ধারণা রেখে কম হলেও শতভাগ হালাল ইনকাম করবেন। যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সারাজীবন হালাল ইনকামের উপরই থাকার শুদ্ধ নিয়ত রাখবেন।
পেশা (Required) সততার সাথে হালাল ব্যবসা পছন্দ করি। এছাড়া ডিফেন্স, প্রবাসী এবং সহ শিক্ষার শিক্ষকতা ব্যতীত- উপার্জনক্ষম শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সহ শরীয়াহ সমর্থিত সম্মানিত যেকোন পেশা, ইনশাআল্লাহ। ● তবে পরিপূর্ণ দ্বীন মেনে সহশিক্ষার শিক্ষকতা বেছে নেওয়ার পেছনে যদি উম্মাহর খেদমতের কোন পরিকল্পনা থাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ। ● সততা, হিকমাহ এবং কঠোর শ্রম অবশ্যই কাম্য।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত (রিজিক হালাল হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।)
পারিবারিক অবস্থা (Required) ইনশাআল্লাহ_ দায়িত্বশীল পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে পরিচালিত, আল্লাহভীরু, আন্তরিক, দ্বীন পালনে সাপোর্টিভ, হালাল-হারাম মেনে চলেন এমন বুঝদার সাধারণ সচ্ছল পরিবার। এবং সম্মানজনক পারিবারিক পরিবেশ যেখানে- শান্ত, পরিমিত ও মূল্যবোধের ভিত্তিতে জীবন-যাপন করা হয়।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ▪️ইলম, আখলাক ও তাকওয়া- এই তিন গুণের সমন্বয়ই আমার কাছে জীবনসঙ্গী নির্বাচনে সর্বোচ্চ প্রাধান্য পাবে, ইনশাআল্লাহ। প্রয়োজন হলে এরপর অন্যান্য বিষয় বিবেচিত হতে পারে। আমি অবশ্যই চাইব তিনি এমন হবেন- যিনি মানুষের অপ্রয়োজনীয় কটাক্ষ/সমালোচনা উপেক্ষা করে, সামাজিকতার আগে শরীয়া এবং চরিত্রের হেফাজত ও দ্বীনদারীত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। দুনিয়ায় কি পেলাম, কতটুকু পেলাম, কেন পেলাম না ইত্যাদি অহেতুক চিন্তাগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। আমাকেও বিরত রাখবেন। যা আছে, যতটুকু যেভাবে আছে তা দিয়েই আত্নন্নোয়নে মনোযোগ দেবেন। আমাকে সাথে নিয়ে পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আখিরাত ও মৃত্যুর সুন্দর প্রস্তুতির জন্য সর্বোচ্চ ফিকির করবেন। সে অনুযায়ী সুন্নাতি একটা জীবন গড়ে তুলবেন। ▫️কঠোর দ্বীন পালনেও আমাকে যথেষ্ট আগ্রহী হিসেবে পাবেন, ইনশাআল্লাহ। ▪️আমাদের সকলেরই বহু সীমাবদ্ধতা আছে। তাই প্রত্যেকের শতভাগ চাহিদা পূরণ হওয়া অসম্ভব। তবুও আমি আমার প্রত্যাশা ব্যক্ত করছি_ তাওয়াক্কালতু আলাল্লাহ। আশা রাখি একজন প্রকৃত আল্লাহভীরু মানুষের মাঝে উল্লেখিত অধিকাংশ গুন আর চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। ●প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে আমি- দ্বীন চর্চা করেন এমন তাকওয়াবান, পৌরুষময় বলিষ্ঠ একজন পুরুষের সংস্পর্শে থেকে দ্বীন ও দুনিয়ার জার্নিটা সহজ করতে চাই। বিয়ের ক্ষেত্রে যার নিয়ত সঠিক এবং সৎ। যিনি সুখে-দুঃখে আল্লাহর দিকে ডাকবেন আর যার সঙ্গ হৃদয়কে প্রশান্তি দান করবে। ●প্রত্যাশা করি তিনি হবেন_ জামায়াতের সাথে সালাত আদায়কারী। নিজেকে প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। শির্ক ও বিদআত বর্জন করে কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ আকিদা লালন করেন। অবশ্যই অনলাইন এবং অফলাইনে মাহরাম সীমা ও নজরের হেফাজতে দৃঢ়। জ্ঞানার্জনে সচেষ্ট। গায়রতবান এবং সাহসী। পরিচ্ছন্ন ও পরিপাটি, রুচিশীল, লজ্জাশীল, নরম/ঠান্ডা মেজাজের। অর্থাৎ, নিজের মাঝে সর্বদা মানবীয় গুণগুলো ধারণ করার চেষ্টা করেন এমন। ●তিনি অবশ্যই সন্তানদের উত্তম আদর্শে গড়তে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন। সাধ্যানুযায়ী দ্বীনের খেদমতে এবং ভালো কাজে মেহনত করার মানসিকতা রাখবেন। নীতি-নৈতিকতা বজায় রেখে চলবেন। সকলের হক ও নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবেন। ●আমাকে ভালোবাসবেন_ যেমন ভালোবাসা আল্লাহ এবং রাসূলুল্লাহ (সা.) ভালোবাসেন। আমার বর্তমান পরিবারের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল হবেন। (আমার মাঝে অনেক অপূর্ণতা আছে। দ্বীন ও দুনিয়ার জ্ঞানের দীনতা রয়েছে। আমি এখনো ভুল করি, শিখি, ছেলেমানুষি করি। আমি এমন একজনকে চাই যিনি আমি দেখতে যেমন, আমার অপূর্ণতাগুলো সহ এই পুরো আমিটাকে মন থেকে মেনে নেবেন, মানিয়ে নেবেন। আমার থেকে শ্রেষ্ঠ কাউকে খুঁজবেন না। আমার অপারগতা বা ত্রুটিগুলো গোপন রাখবেন। আমায় শেখাবেন। পূর্ণ ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবেন। স্ট্রং অভিভাবক হিসেবে পাশে থেকে আমার দায়িত্ব ও কাজে সহযোগিতা করবেন। আমাকে ভালোবেসে সাহস ও ভরসা দিবেন। যাতে করে অন্তত তাঁর কাছে আমার কিছু লুকোতে না হয়, নিজেকে প্রকাশ করতে ভয় বা সংকোচ না লাগে। নিজেও আমার কাছে দ্বিধাহীন থাকবেন। চাই যে- অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করার, জেনে বুঝে কষ্ট দেয়ার স্বভাব তার মাঝে থাকবে না। তিনি হবেন নীতিবান, উঁচু মানসিকতার, সমস্ত সুখ-দুঃখের বিশ্বস্ত সঙ্গী। যিনি জীবনের হাজারও ঝড়-ঝাপ্টার মাঝে আমাকে আঁকড়ে ধরে রাখবেন। যেকোনো সমস্যায় কুরআন এবং সুন্নাহকে সমাধান হিসেবে রাখবেন। যিনি জাহিলিয়াতের এ যুগে ঢাল হয়ে নিজের পুরো পরিবারকে আগলে রাখবেন তার পুরুষত্বের বাহুবলে। যার কাছে দুনিয়ায় নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে হবে। আমার পরিপূর্ণ পর্দার দায়িত্ব নিয়ে মুক্তোর মত লুকিয়ে রাখবেন।) ▫️আশা করি_ আমাকেও আপনার বিশ্বাসী, অনুগতা এবং কেয়ারিং ওয়াইফ হিসেবে পাশে পাবেন, ইনশাআল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রংপুর বিভাগ এবং এর আশেপাশের জেলাগুলো। তবে প্রত্যাশা অনুযায়ী কেউ আগ্রহী হলে অন্য যেকোনো জেলা বিবেচনা করবো, ইনশাআল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 1121 ভিউস