| স্থায়ী ঠিকানা | বিয়ানীবাজার, সিলেট |
|---|---|
| বর্তমান ঠিকানা | বিয়ানীবাজার, সিলেট |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামে (শহরে থাকারও অভিজ্ঞতা রয়েছে) |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | সিলেট |
| বিভাগ | সিলেট বিভাগ |
| স্থায়ী ঠিকানা | সিলেট |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৮ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৪৮ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | সাধারণ |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৫ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A- |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | এইচ.এস.সি |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | long story short, একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় দুই বছর সিএসই ডিপার্টমেন্টে ছিলাম, করোনাকালীন সময়ে কয়েকমাস গ্যাপ দেই। আলহামদুলিল্লাহ, তখন দ্বীনের ব্যাপারে সতর্ক হই। তারপর নফসের প্ররোচনায় একই প্রতিষ্ঠানে ইংরেজী সাহিত্যে ট্রান্সফার হয়ে প্রায় পাঁচ মাস অধ্যয়নরত ছিলাম। সহশিক্ষার কুফল অনুধাবনের পর জেনারেল পড়াশোনা অব্যাহত রাখা থেকে পদত্যাগ করি। আগ্রহীদের বিস্তারিত জানানো হবে। ইন শা আল্লাহ। আলহামদুলিল্লাহ, IOM এ ফরজে আইন কোর্স করেছি। IOM এ এরাবিক ল্যাংগুয়েজ কোর্স করার ইচ্ছে আছে। আল্লাহ তা'য়ালা সহজ করুন। আমীন। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| পিতার পেশা | চালের ব্যবসা করতেন। বর্তমানে বেকার। |
|---|---|
| মাতার পেশা | রব্বাতুল বাইত |
| বোন কয়জন? | ৩জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় বোন: বিবাহিতা, গৃহিণী, স্বামী USA প্রবাসী। মেজো বোন: বিবাহিতা, স্বামী-স্ত্রী দুজনেই ইউকে প্রবাসী। সবার ছোট বোন: মাদ্রাসা শিক্ষিকা। ভাই-বোনদের মধ্যে আমি চতুর্থ তম। |
| ভাইদের সম্পর্কে তথ্য | বিবাহিত, ইউকে প্রবাসী। |
| চাচা মামাদের পেশা | ছয় চাচার মধ্যে দুই জন জীবিত আছেন। একজন কৃষি কাজ করেন এবং অন্যজন ব্যবসা করেন। মামা দুইজন। বড় মামা মৃত আর ছোট মামা দুবাই প্রবাসী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | উচ্চ মধ্যবিত্ত এবং সামাজিকভাবে পরিচিত ও সম্মানিত পরিবার। আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | ফরজ পালনে অভ্যস্ত এবং দ্বীনের ক্ষেত্রে সাপোর্টিভ ফ্যামিলি। অবশ্য আব্বা সুন্নতের পাবন্দি করেন এবং মসজিদের খতিব-হুজুরের সাথে বেশ ভালোই সম্পর্ক রেখে চলেন। আম্মা, ভাই-বোনেরা, এবং ভাবী ইসলামের প্রতি অনুরাগী এবং দানশীল। পরিবারে দ্বীন-সম্পর্কিত কোনো ঘাটতি দেখলে নিজের ইলম অনুযায়ী জানান দেওয়ার চেষ্টা করি। ইসলামিক কোনো কথাবার্তা শ্রবণকালে নেতিবাচক বাক্য ছুঁড়ে দেন না। পালন করতে না পারলেও সম্মান করেন। যদিও অন্যরা নন-মাহরাম মেনে চলার ক্ষেত্রে তেমন কঠোর না, তবে আমার নন-মাহরাম মেনে চলতে কাঠখর পোহাতে হয় না। তাছাড়া পারিবারিক বন্ধন এবং আত্মীয়তার সম্পর্কগুলো অত্যন্ত দৃঢ়। একে অপরের সহযোগী এবং সামাজিকভাবে সম্মানিত পরিবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | আলহামদুলিল্লাহ, পড়া হয়। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আগে পড়া হত যদিও বকুনি খাওয়ার পর। ২০২১ সালের দিকে দ্বীনী জ্ঞানার্জনে ধাবিত হই এবং তখন থেকে স্ব-ইচ্ছায় আমলে অভ্যস্ত হতে থাকি। আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | আলহামদুলিল্লাহ, (অনলাইন+অফলাইন) মেনে চলি। তবে অফলাইনে একটু কষ্টকর হয়ে যায় যেহেতু গ্রামীণ পরিবেশে আছি। নন-মাহরাম কারোর সাথে আকস্মিক মুখোমুখি হয়ে গেলে অনুশোচনা কাজ করে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | আলহামদুলিল্লাহ, মোটামুটি পারি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | বোরখা, নিকাবসহ হিজাব/ জিলবাব, হাত মোজা, পা মোজা। জাঁকজমক বোরখা, বোরখা- নিকাবসহ ছবি তোলা এবং সোস্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা আমার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে শো- অফের চেয়ে নিরাপত্তা প্লাস কম্ফোর্টকে প্রাধান্য দেই। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামী শরিয়াহ ব্যতীত কোনোকিছুই সমর্থন করি না। আশা করি অনাগত জীবনসঙ্গী ইসলামী শরীয়াহ ছাড়া অন্যান্য অহেতুক রাজনৈতিক দর্শন সমর্থন করা দূরে থাকবেন। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ, দেখা বা শোনা হয়না একদম। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ, জানানুযায়ী নেই। মাঝেমধ্যেই জাস্ট এলার্জির সমস্যা হয়। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আপাতত নেই। যা জানি তা নিকটস্থ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | নাহ |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজারে শায়িত ব্যক্তির নিকট কোনোকিছু চাওয়া শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | মুহাস্বনাত, বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়ায়, কয়েদী ৩৪৫, সীরাহ ১ ২ (রেইনড্রপস মিডিয়া), নবিজির দিনলিপি, নবিজির সংসার, বিবাহ পাঠ,সংকেত,মহীয়সী মা, শিকড়ের সন্ধানে,সেহরা সে সমন্দর তক এবং আরও অনেক বই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), শায়খ আনোয়ার আল আওলাকি (রাহিমাহুল্লাহ), ড. ইসরার আহমেদ (রাহিমাহুল্লাহ), মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ... |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার, যিনি আমাকে সহজ-সরল-সঠিক পথ দেখিয়েছেন, অন্ধকার আর মরিচীকাময় অন্তরে ঢেলে দিয়েছেন ঈমান আর তাকওয়ার স্বাদ। উক্ত স্বাদ আস্বাদন করেই আমার বোধগম্য হয়েছে, জীবনের আসল মাকসাদ কি? আর তা হলো- ক্ষনস্থায়ী জীবনে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী সুখের স্থানের বাসিন্দা হওয়া... আলহামদুলিল্লাহ, অতি সাধারণভাবে দিনাতিপাত করতে পছন্দ করি। বরকতময় সকাল ঘুমহীন উপভোগ করতে ভালোই লাগে। সুন্নাহভিত্তিক দিন অতিবাহিত করতে পারলে মন প্রফুল্ল থাকে সেই সাথে প্রতিটি কাজে থাকে প্রোডাক্টিভিটি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং সবকিছুই গুছিয়ে রাখার প্রবল প্রবণতা রয়েছে। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না করে পরিবারের সদস্যদের থেকে প্রশংসা কুড়াতে পারলে একটা গুড ফিলিং হয়। পরিবারের প্রতিটি সদস্য ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ, তাঁদের সাথে সময় কাটাতে সাচ্ছন্দ্যবোধ করি। বাড়ির পিচ্চিদের সাথেও সময় কাটাতে অত্যন্ত ভালো লাগে। চলাফেরার ক্ষেত্রে দুনিয়াবি সঙ্গীর চেয়ে দুনিয়াবিমুখ সঙ্গীদের সান্নিধ্য পছন্দ করি- যাঁদের কথা-কর্মে অনুপ্রেরণা পাই দ্বীনের পথে অবিচল থাকতে। জিনিসের ক্ষেত্রে প্রয়োজনীয় ইসলামিক বই, চিঠি- চিরকুট এবং ফুল পছন্দ করি। সারপ্রাইজ/হাদিয়া দিতে ভালোবাসি। অল্পে তুষ্ট থাকতে পছন্দ করি। ঈমান ডাউনের দিবসে মনের কোণে একটি প্রশ্ন উঁকি দেয়- আল্লাহ তা'য়ালাকে ভুলে যাচ্ছি না তো? তখন বোবাকান্না প্লাস মুড সুয়িং হয়। বস্তুত, এটাই আমার সবচেয়ে বড় ভয়ের বিষয়। ঘরকুনো। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন বের হই না। বিশেষ করে একজন মাহরামের অনুপস্থিতি অনুভব করি। তাছাড়া জনসমাগম পরিবেশে অস্বস্তি বোধ করি। অল্পভাষী এবং কিছুটা ইন্ট্রোভার্ট। অহেতুক আর অপ্রয়োজনী কথা বলা থেকে নিজেকে বিরত রাখি। মানুষের সাথে মিশতে সময় লাগে তবে মিশে গেলে মনে হয় আমি ইন্ট্রোভার্ট নই। আচার-আচরণে কিংবা কথার মাধ্যমে মানুষের হক নষ্ট হওয়ার ব্যাপারে সতর্ক থাকি। আখলাকে হামিদার উত্তরাধিকারী হওয়ার জন্য দুআ করি সেই সাথে চেষ্টারত। নিজের ছবি তোলা প্লাস সোস্যাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত আসক্তি অতি অপছন্দের। প্রাইভেট লাইফ শান্তিপূর্ণ জীবন মনে হয় এবং এই যুগে নিজেকে আড়ালে রাখা নিয়ামত মনে করি। উপরন্তু, এটা খুব ভালো করেই উপলব্ধি হয়েছে যে- excessive use of social media means reducing barakah of my time. অতি প্রয়োজন ছাড়া এখানে আসতে দ্বিধাবোধ করি। তাছাড়া দ্বীনের ব্যাপারে বিতর্কিত বস্তু কিংবা সোস্যাল মিডিয়ার অহেতুক কর্মকান্ড এড়িয়ে চললে ভালো বোধ করি। দ্বীনকে কাজে লাগিয়ে খ্যাতি অর্জন করার নিয়ত প্রচন্ড ঘৃণা করি। গীবত করা, অন্যকে হেয় করা, খোঁটা দেওয়া, খোঁচা মেরে কথা বলা, কথায়-কর্মে অসাদৃশ্য থাকা, ব্যাংকে সুদসহ লেনদেন করা, রিয়া, বড়-ছোট যে কারোরই সাথে মিথ্যে বলে ফান করা/মিথ্যা কথা বলা, কথায় কথায় তর্ক করা, দ্বীনের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি/ছাড়াছাড়ি, নিজেকে সবসময়ই সঠিক/বড় মনে করা, আত্মতুষ্টি, অলসতা- গুণসমূহ বরাবরই ঘৃণা করি। বিপরীতে আত্মার পরিচর্যাকে প্রাধান্য দেওয়া পছন্দনীয় বিষয়। শিরক, কুফর, বিদআত, পশ্চিমা সংস্কৃতি, সামাজিক কুসংস্কার প্রভৃতির তীব্র বিরোধী। আশেপাশের মানুষের নেগেটিভ দিক দেখে জাজ করা মোটেই ভালো লাগে না। বরং নেগেটিভ দিক উল্লেখ করে মানুষটির জন্য দুআ করা কিংবা আন্তরিকতার সাথে বুঝিয়ে বলা পছন্দ করি। কারো মধ্যে ভালো আর উপকারী গুণ দেখলে নিজের মধ্যে বাস্তবায়নে অগ্রসর হওয়া, মন্দ গুণ দেখলে তা থেকে পিছপা হওয়া, কেউ সামনাসামনি প্রশংসা করলে এড়িয়ে চলা এবং ভুল ধরিয়ে দিলে সাদরে গ্রহণ করা- আত্মার উন্নয়নের জন্য সহায়ক মনে করি। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | সুন্নাহ মোতাবেক বিয়ের পরপরই অনাগত জীবনসঙ্গীর সাথে কবুলযোগ্য হজ্ব অথবা উমরাহ করা, ভবিষ্যত প্রজন্মকে উত্তম তরবিয়ত প্রদান করা, দ্বীনী ইলম অর্জনের পাশাপাশি আমলে লেগে থাকা, অন্তর-বাহ্যিক সবদিক দিয়ে আরও ভালো মুসলিমাহ হওয়া এবং আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন করে পরিবার সহিত জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হওয়া... |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অর্থসহ কুরআন তেলাওয়াত করে, দ্বীনী কিতাবাদি অধ্যয়ন করে, মাঝেমধ্যে কাইলুলা করে, পরিবারের সদস্য এবং বাড়ির পিচ্চিদের সাথে সময় কাটিয়ে, কখনও কখনও কোনো ভালো আইটেম রান্না করে...আলহামদুলিল্লাহ। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | প্রতিদিন ঘর দোর গুছিয়ে রাখি, আম্মা-আব্বার প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেই, আম্মা-ভাবীকে রান্নাঘরে হেল্প করি, মাঝেমধ্যেই প্রাথমিক পর্যায়ের রান্না করি...আলহামদুলিল্লাহ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ। উনারাও খুব করে আমার চাহিদানুযায়ী পাত্র চান। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আল্লাহর সন্তুষ্টি অর্জন আর গুনাহ থেকে দূরে থাকার লক্ষ্যে বিয়ে সম্পন্ন করতে চাচ্ছি। বিয়ে হলো এমন একটি বন্ধন যেথায় একে অপরের প্রতি ভালোবাসা সচল রেখে দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল থাকতে হয়। বিয়ের মাধ্যমে গঠিত হয় একটি আদর্শ পরিবার যদি সেই পরিবার পরিচালিত হয় আল্লাহ তা'য়ালার বিধান অনুযায়ী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে আলিঙ্গন করে। তাছাড়া নিজের চরিত্রকে হেফাজত করা যায়। একাকীত্ব দূরীকরণ হয় বিধায় মানসিক প্রশান্তি লাভের পথ সুগম হয়। ইসলামিক ওয়েতে পরিবার গঠিত হলে স্বামী-স্ত্রী উভয়েই হতে পারেন একে অপরের রিমাইন্ডার- চিরস্থায়ী স্থানের উত্তম পাথেয় সংগ্রহ করার ক্ষেত্রে। অধিকন্তু, জীবনসঙ্গীর পূণ্যকাজে অনুপ্রেরণা প্রদানে কিংবা ভেঙ্গে পড়ার দিনে আশার আলোর সন্ধান দিতে বিয়ে ভালোই অবদান রাখে। সর্বোপরি, হালালভাবে বংশ বিস্তারে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আ'লাম। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | বাইরে তো নয়, অপ্রয়োজনে ঘরে বসে অনলাইন ব্যবসা করারও ইচ্ছে নেই। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | যেকোনো অবস্থায় দ্বীনী জ্ঞানার্জনের ধারা অব্যাহত রাখতে চাই। ইন শা আল্লাহ। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| বয়স (Required) | ২৬-৩৫ |
|---|---|
| গাত্রবর্ণ | As Allah wants. |
| নূন্যতম উচ্চতা | ৫+ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | (প্র্যাকটিসিং প্লাস দ্বীনের জ্ঞানার্জন চলমান) HSC-আলিম/ দায়ী ইলাল্লাহ |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| পেশা (Required) | পেশার দিক দিয়ে আমার অত্যন্ত প্রিয় একটি আয়াত হলো: 'আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন' (সূরা বাক্বারাহ :২৭৫)। Banker, Govt. Job , not allowed. |
| অর্থনৈতিক অবস্থা | স্বচ্ছল/মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীন পালনে অভ্যস্ত অথবা দ্বীনের ক্ষেত্রে সাপোর্টিভ পরিবার। তবে এমন পরিবার থেকে আশ্রয় চাই যে পরিবারে কটু কথা, ঝগড়া-বিবাদ, বাড়াবাড়ি, হিংসা ইত্যাদি লেগেই থাকে। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | তাকওয়াবান। যে মানুষ অন্তরে তাকওয়া লালন করেন তার পক্ষে জামাতে নামায আদায় করা, দৃষ্টি হেফাজত করা, অনলাইন-অফলাইন নন-মাহরাম মেইনটেইন করা, ব্যবসার ক্ষেত্রে শরীয়াহ মানা, হালাল কর্মে আগ্রহী হওয়া, যেকোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা-কষ্টসাধ্য ব্যাপার নয়। তাছাড়া হালাল-হারাম বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেন না, ইভেন সন্দেহপূর্ণ জিনিস থেকেও নিজেকে দূরে রাখেন। সহজ কথায়, 'শুনলাম এবং মানলাম' আয়াতের ওপর আমল করেন। সর্বোপরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে (দৈনন্দিন রুটিন, আখলাক এবং লেবাসে) একমাত্র রোল মডেল মনে করেন, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সালাফদের অনুসরণ করেন/করার আপ্রাণ চেষ্টারত থাকেন। প্রতিটি মাযহাবের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকিদাহ অন্তরে-আমলে লালন করে থাকেন। দায়িত্ববান। নিজ পরিবারের সদস্যদের দায়িত্ব পালনে যথেষ্ট যত্নশীল থাকেন। আই থিংক, যে মানুষটা নিজের বাবা-মা এবং ভাই-বোনদের যথাযথ হক পালন করে তাঁর পক্ষে তাঁর স্ত্রীর দায়িত্ব পালনও রহমত মনে হয়। এক কথায়, বাবা-মায়ের দায়িত্বশীল ছেলে, ভাই-বোনদের দায়িত্বশীল ভাই, স্ত্রীর দায়িত্বশীল স্বামী, সন্তানদের দায়িত্বশীল বাবা এবং উম্মাহের জন্য দায়িত্বশীল মানব.... গায়রতবোধসম্পন্ন। বন্ধুমহলে স্ত্রীর প্রশংসা করা দূর কি বাত, স্ত্রীর নাম না বলা-এমন মনোভাব পোষণ করা। প্রাইভেসির ব্যাপারে কঠোর থাকতে হবে। অযথা নিজের ছবি তোলে সোস্যাল মিডিয়ায় প্রকাশ না করা। স্ত্রীর কোনো ভুল নজরে পরলে অন্যকে না বলে স্ত্রীকে জানিয়ে শোধরানোর সুযোগ দেওয়া। দাম্পত্য জীবনের সুখ, দুঃখ, ভালো-খারাপ লাগা-এক কথায় সমস্ত দিক নিজেদের মধ্যে রাখা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আয়োজন, সেই আয়োজন শুধুমাত্রই আল্লাহর গোচরে থাকুক-এমন কামনা অন্তরে রাখা। উম্মাহ দরদী মানব। উম্মাহের অধঃপতনে নিজের অন্তর ভারাক্রান্ত হয় এবং নিজেকে সর্বদা নিয়োজিত রাখেন উম্মাহের সার্বিক কল্যাণে। এমন অন্তরের প্রতি আমার সমর্থন সর্বদা জাগ্রত থাকবে। ইন শা আল্লাহ। যিনি আমার জীবনসঙ্গী হবেন তিনি এবং তাঁর পরিবারের শ্রদ্ধাভাজন সদস্যগণ আমাকে দ্বীনের ইলম অর্জনে এবং পালনে সাহায্য করলে, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। ওয়াল্লাহি, আমার ধন-সম্পদ হারানোর ভয় ততটা হয় না যতটা আল্লাহ তা'য়ালাকে ভুলে যাবার ভয় হয়। তাই আমি চাই আমার জীবনসঙ্গী হবেন সেই ব্যক্তি যাঁকে দেখলে আমার আল্লাহ তা'য়ালাকে স্মরণ হবে। যাঁর সান্নিধ্যে থাকলে আমার তাকওয়া-ঈমান বৃদ্ধি পাবে। যিনি শুধুমাত্র জীবনসঙ্গীর ভূমিকা পালন করবেন না, দ্বীনের ক্ষেত্রে একজন শিক্ষকেরও ভূমিকা পালনে অগ্রসর থাকবেন। আশা করি, জীবনসঙ্গী ক্ষণস্থায়ী দুনিয়ার চাকচিক্যের কথা ভুলিয়ে স্বপ্ন দেখাবেন চিরস্থায়ী সুখের স্থান জান্নাতুল ফিরদাউসের। একপাক্ষিক দিক অবশ্য অপছন্দ করি। এজন্য আমি যেভাবে চাই আমার জীবনসঙ্গী আমার দ্বীন-দুনিয়া-আখিরাতের জন্য কল্যাণকর হবেন, হুবহু আমিও যেন হই তাঁর দ্বীন-দুনিয়া-আখিরাতের জন্য কল্যাণকর! অন্তরের অন্তঃস্থল থেকে চাই এমন কেউ আমাকে প্রপোজাল পাঠাবেন না যিনি বিয়ের পর নিজের পরিবারে নিজের স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দিতে পারবেন না এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইসলামিক পরিবেশ গড়ে তোলতে পারবেন না। সেই সাথে মডারেট চিন্তা-চেতনা লালন করেন, অশালীন কথাবার্তায় অভ্যস্থ, ক্ষেত্রবিশেষে ব্যক্তিগত ফায়দা লাভের উদ্দেশ্যে সামাজিক কুপ্রথা ও কুসংস্কারকে ধর্ম বলে আখ্যায়িত করেন এমন ব্যক্তি এবং ফ্যান্টাসিতে ভোগা অন্তর থেকেও আশ্রয় চাই। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | সিলেট জেলা। |
| বিশেষ কিছু যদি জানাতে চান | ১. সমমনা এবং বায়োডাটা পছন্দ হলে অবশ্যই অভিভাবকের সাথে যোগাযোগ করার এবং বরের নির্ভরযোগ্য বায়োডাটা পাঠানোর অনুরোধ রইল। ২.কনে দেখার দিন কোনো নন-মাহরাম সাথে নিয়ে আসা যাবে না। ইভেন নিজের বাবাকেও না। আর যদি নিয়েও আসতে হয়, কামনা করি কনে দেখার কোনো নিয়ত যেনো না থাকে। কনের ফটো-তোলার সংস্কৃতি থেকে দূরে থাকবেন। saying again, আমি একদমই নিজের ছবি তুলি না। ৩. উভয়পক্ষ আর্থিক চাপের মধ্যে না গিয়ে নিকটস্থ কম মানুষের উপস্থিতে অতি সাধারণভাবে সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পন্ন করতে আগ্রহী। বিয়ের পোশাক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে জাঁকজমক বাঞ্চণীয় নয়। ফ্রি- মিক্সিং মুক্ত পরিবেশ আয়োজন করার জন্য কঠোরতা থাকা চাই। ফটোগ্রাফির তো প্রশ্নই উঠে না। বিয়েটা এতটা জাঁকজমকহীন সম্পন্ন করতে চাই যেনো অন্যদের জন্য দাওয়াহ হয় এবং অন্যরা বুঝতে পারেন ইসলামে বিয়ে কতটা সহজ! ৪.যৌতুক বিহীন বরের সাধ্যমত মোহরানা সহিত বিয়ে করতে ইচ্ছুক। বি ইযনিল্লাহ। |
|---|
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 1974 ভিউস