female

বায়োডাটা নাম্বার

AH-116326

হ্যা

আলিম কোর্সের ২৩১০ ব্যাচের নিয়মিত ত্বলিবা আলহামদুলিল্লাহ


প্রাথমিক তথ্য
ব্যবহৃত নাম (Primary) Amatullah Rahima Kokila
জন্ম তারিখ 2003-06-26
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্সের ২৩১০ ব্যাচের নিয়মিত ত্বলিবা আলহামদুলিল্লাহ
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা রংপুর
বর্তমান বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা রংপুর
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
জন্মসন (আসল) ২০০৩
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'২''
ওজন ৪৮ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয়
ঠিকানা
স্থায়ী ঠিকানা থানা:বদরগন্জ, গ্রাম:নাগেরহাট
বর্তমান ঠিকানা লালবাগ
কোথায় বড় হয়েছেন? (Required) গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৯
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২১
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা অনার্স তৃতীয় বর্ষ
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রংপুর সরকারি কলেজ
পাসের সন চলমান
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখন পর্যন্ত এইচএসসি
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা IOM একজন নিয়মিত ত্বলিবা আলহামদুলিল্লাহ।IOM এর আলিম প্রস্তুতি কোর্সের ২৩১০ ব্যাচে আছি,IOM এ একটি তাফসীর কোর্সে রয়েছি আলহামদুলিল্লাহ।পাশাপাশি Al-Wardan Quran Research Academy তে তাফসীরে জালালাইন কোর্সে রয়েছি আলহামদুলিল্লাহ।এছাড়াও Quran Maktab With Mitu তে তাজউইদ কোর্স করতেছি এবং Noor e Qur'an এ নাজেরা কোর্সে রয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আরও দুজন উস্তাজাহ আপুর কাছে তাজউইদ, আরবি ভাষা শিক্ষা এবং ক্বয়দাতুন নূরানিয়্যাহ কোর্স চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী তে আরও কিছু একাডেমিতে পড়ার ইচ্ছা রয়েছে মহান রব্বুল আলামীন তৌফিক দিলে ইং শা আল্লাহ।
পারিবারিক তথ্য
পিতার পেশা কৃষক
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য নেই
ভাইদের সম্পর্কে তথ্য আমার একজন বড় ভাই। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। তার সাথেই IOM এর আলিম কোর্সের ১ম সেমিস্টারের একজন নিয়মিত ত্বলিব।ভাইয়া এখনো অবিবাহিত তবে শীঘ্রই রব্বী কবুল করলে ওনার বিয়ের ব্যবস্থা পরিবার করবেন ইং শা আল্লাহ
চাচা মামাদের পেশা একজন বড়আব্বু রয়েছেন।তিনি ঢাকায় বসবাস করেন দুজন মামা রয়েছেন। বড়মামা একজন বালুর ব্যবসায়ী+কৃষক।ছোটমামা একজন কাপড়ের ব্যবসায়ী + কৃষক আলহামদুলিল্লাহ।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত।।আমার পারিবারিক অবস্থা মধ্যবিত্ত বলা যাবে কি না জানি না সে বিষয়ে আমি নিজেই কনফিউজড। আব্বু ওনার পৈতৃক সূত্রে + নিজস্ব মোটামুটি জমির মালিক তার পরিমাণ আমার জানা নেই। এছাড়াও আমাদের গ্রামে অর্থাৎ নাগেরহাটের বাসস্ট্যান্ডেই নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ মার্কেট টাইপ বলা চলে এবং একটি ছ-মিল রয়েছে কিন্তু কিছু কারণ বশত বর্তমান সেটি বন্ধ তবে শীঘ্রই তা চালু কারা ইচ্ছা পরিবারের রযেছে ইং শা আল্লাহ। আর আব্বু ওনার পৈতৃক সূত্রেই ঢাকাতে একটা বাসা পেয়েছেন তবে তা বড়আব্বুর সাথে এখনো সেপারেশন করে নেওয়া হয় নি।সামাজিক ভাবে আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার সম্মানিত আলহামদুলিল্লাহ।।এই সবকিছু উল্লেখ করার ইচ্ছা ছিল না কিন্তু কুফু মিলানোর জন্য জরুরত সেজন্য এসব উল্লেখ করা মিন ফাদ্বলিক।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) নেই।কথাটা একবাক্যে বললাম এজন্যই যে আমি আমার পরিবারে প্রথম যে দ্বীনে ফিরছি আলহামদুলিল্লাহ।শুধু বাবার পরিবার বললে ভুল হবে আমার মায়ের অর্থাৎ নানুর পরিবারেও প্রথম আমি দ্বীনে ফিরছি আলহামদুলিল্লাহ। কাজেই প্রতিকূলতা অনেক ছিল আছে এখনপর্যন্ত। এবং আমার পরিবার খুবই মর্ডান এবং আধুনিক চিন্তাধারার মানুষ তারা ইসলাম মানা টা জাস্ট নামাজ, রোজা আর কোরবানি এসবই বোঝে তা আলহামদুলিল্লাহ ওনারা পালন করেন। আব্বু মা নামাজে নিয়মিত নয় কথাটা হয়তো পড়তে বা বলতে খুব সহজ কিন্তু আমার কাছে খুবই কঠিন তাদের দাওয়াত দেই দোয়া করি হেদায়েতের মালিক তো আল্লাহ আমি ওসিলা মাত্র সে সূত্রে পরিবারের দ্বীনি অবস্থা খুবই শোচনীয়। ভাইয়া আমি দ্বীনে ফেরার পর থেকেই আমাকে যতটুকু জ্ঞানহীন মানুষের সাপোর্ট করা সম্ভব তিনি করেছেন হয়তো ওনার ওতোটুকু সাপোর্ট না পেলে আমি লড়ার সাহস হারিয়ে ফেলতাম রব্বী সেটা সহজ করেছেন অনেক দোয়া অনেক দাওয়াতের পর এবার ওনাকে আইওএমে ভর্তি করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন তিনি অনেকটাই দ্বীনের পথে আগ্রহী আলহামদুলিল্লাহ যতই মহান রব্বুল আলামীনের শুকরিয়া আদায় করি তা কম হবে।পরিবারে মাহ রাম ননমাহরাম মানার পরিবেশ নেই তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে নন মাহরামদের থেকে আড়ালে রাখতে আলহামদুলিল্লাহ তা সম্ভব হয় বর্তমান।মা বর্তমান মোটামুটি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০১৯ সাল থেকে। তবে আমি ২০১৪ সাল থেকেই নামাজ পড়ি কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অনেকসময় গাফিলতি করছি মহান রব্বী যেন মেহেরবানী করে আমাকে ক্ষমা করে দেন আমিন।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে সর্বদা চেষ্টা কি।যেহেতু পরিবারে দ্বীনের বুঝ নেই তাই একটু কষ্ট হয় তবে আল্লাহ চাইলে আর নিজের চেষ্টা থাকলে কি না সম্ভব।আল্লাহ সহজতা দিয়েছেন আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো দ্বীনি পড়াশোনা চলমান।আরও সহিহ করার জন্য এখনো তাজউইদ + নাজেরা কোর্স করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানু তায়ালা সহজ করলে শীঘ্রই যতটুকু অপারগতা রয়েছে তা শীঘ্রই উত্তম ভাবে শেষ হবে ইং শা আল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? পরিপূর্ণ পর্দার সহিত বের হই আলহামদুলিল্লাহ। যেমন-বোরকা, হিজাব,নিকাব।তবে চোখের পর্দা এখনো করতে পারি নি চেষ্টা এবং ইচ্ছা রয়েছে ইং শা আল্লাহ শীঘ্রই চোখের পর্দাও করব।তার বাসায় লম্বা জামা,সাথে হিজাব নিকাব পা মোজা পরা হয় আলহামদুলিল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) না নেই।মূলত রাজনীতি পছন্দ নয় কিন্তু খিলাফাহ হলে ভিন্ন কথা।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ ২০২২সাল থেকে এসব এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করি।তবে ফেসবুক নিউজফিডে মাঝেমধ্যে আসে সেজন্য নিজের নফস এবং অন্তরকে হেফাজত করার জন্য সর্বদা দোয়া করি রব্বী যেন সহজ করেন এবং আমাকে সহ সকলকে হেফাজত করেন,আমিন।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) এ্যাজমা রয়েছে। আর আমি টুকটাক অসুস্থতার নিয়ামতে থাকি,, দোয়া করি মহান রব্বুল আলামীন যেন আমাকে পরিপূর্ণ শীঘ্রই সুস্থতা নেয়ামত দান করেন আমিন।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দ্বীনের বিশেষ মেহনত বলতে ঠিক কি বোঝায় আমার জানা নেই।আমি স্বল্প জ্ঞানে এতটুকু জানি যে আমাদের মানবজাতির নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দায়িত্ব মুসলিম উম্মাহ কে দিয়ে গেছেন সে দায়িত্ব পালন করতে হবে। আর আমি এক আল্লাহ পাপিষ্ঠ বান্দি এবং নগন্য উম্মত সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি মাত্র,, আল্লাহ ভালো জানেন কতটুকু পারি বা আমার দ্বারা সম্ভব হয়। তবে মেহনতের ক্ষেত্রে অনলাইনে বেশকিছু চ্যানেলে তালিমের লেকচারার হিসেবে রব্বী কবুল করেছেন আলহামদুলিল্লাহ এছাড়াও টুকটাক পোস্ট করার চেষ্টা করি।অফলাইনে রংপুর সিস্টার্স কমিউনিটির সাথে যুক্ত রয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়াও পড়াশোনার সূত্রে যে মেসে থাকি সেখানে বোনদের নিয়ে বসার চেষ্টা করি,এবং গ্রামে একটা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা হয় তবে তা নিয়মিত নয়,এবং সেখানেই বাসায় গেলে তালিম নেই আলহামদুলিল্লাহ। এছাড়াও অমুসলিম বোনদের নিয়ে একটু কাজ করার তৌফিক আল্লাহ সুবহানু তায়ালা দিয়েছেন আলহামদুলিল্লাহ,, এখনো অমুসলিম বোনদের নিয়ে কাজ করি পাশাপাশি হিজরা বোনদের নিয়ে একটু কাজ করার তৌফিক হয়েছে, সেটি এখনো চলমান রব্বী সহজ কররে শীঘ্রই পজিটিভ কিছুই হবে ইং শা আল্লাহ। পরবর্তী টার্গেট সমূহের মধ্যে বেদেদের নিয়ে কিছু করার ইচ্ছা রয়েছে আমরা অনেকেই জানি না বেদেরাও মুসলিম কিন্তু তাদের বাকি মুসলিমদের মতো জ্ঞান নেই সেজন্যই এই ইচ্ছা। ইং শা আল্লাহ মৃত্যুর আগপর্যন্ত দ্বীনের খেদমত করে যেতে চাই আমার অতি প্রিয় উস্তায খন্দকার মারসুস ওনার একটা কথা মনে রাখার চেষ্টা করি যে আমি কোটি বোনের ওসিলা না-হওয়া পর্যন্ত যেন রব্বী আমার মৃত্যুর পয়গাম না পাঠান।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) না, এসব স্পষ্ট শিরক।মাজার বলতে কিছু হয় না সেগুলো কবর যেখানে নবিজী (সাঃ) মাজার সম্পর্কে সর্তক করে গেছেন সুতরাং সেসব কিছুতে পজিটিভ ধারণা বা বিশ্বাস স্থাপনের প্রশ্নই আসে না।না, এসব স্পষ্ট শিরক।মাজার বলতে কিছু হয় না সেগুলো কবর যেখানে নবিজী (সাঃ) মাজার সম্পর্কে সর্তক করে গেছেন সুতরাং সেসব কিছুতে পজিটিভ ধারণা বা বিশ্বাস স্থাপনের প্রশ্নই আসে না।"আল্লাহর রাসূল (সা.) বলেন: তোমরা কবরস্থানগুলোকে মসজিদের মতো করো না। আমি তোমাদের এ থেকে নিষেধ করছি।"(সহীহ মুসলিম) ।তবে যেহেতু সেগুলো কবর সুতরাং কবর জিয়ারত করা উচিত। ।তবে যেহেতু সেগুলো কবর সুতরাং কবর জিয়ারত করা উচিত।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।সীরাহ গ্রন্থ পড়তে ভালো লাগে,পরানবন্দি, কাশগড়।এক কথায় আমি বই প্রেমী বই পড়তে,কিনতে,অন্যকে পড়াতে + হাদিয়া দিতে ভীষণ পছন্দ করি।আমি বই সংগ্রহ এবং বই পড়া একটা অদ্ভুত শখ এবং মাঝে মাঝে মনে হয় এটা নেশায় পরিণত হয়েছে তবে আমি চাই এরকম নেশা থাকুক ইং শা আল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) মুফতি জুবায়ের আহমেদ, জাকির নায়েক হাফিঃ,শায়েখ আহমাদুল্লাহ,খন্দকার মারসুস উস্তাযসহ আইওএমের অনেক উস্তায রয়েছেন।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) দুনিয়াবি যোগ্যতা নেই যে যোগ্যতা গড়ে তোলার ইচ্ছাও নেই।দ্বীনি যোগ্যতা গড়ে তোলার প্রয়াসে আছি ইং শা আল্লাহ।। কুরআনের শিক্ষিকা হতে চাই এবং আল্লাহর দ্বীনের দাঈ হিসেবে রব্বী যেন কবুল করেন।
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে বলতে গেলে আমি এককথায় একজন পাপি,,গাফেল বান্দি, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা প্রতিনিয়তই করি যেন আল্লাহ আমাকে কবুল করে নেন।আমি মূলত হাসি খুশি এবং বাস্তবিক চিন্তাধারার মানুষ। আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে পরিবার সবার আগে তবে অবশ্যই আল্লাহ এবং রাসূল (সাঃ) আগে নয়।মা আব্বু ভাইয়া এই তিনজন মানুষ আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ।মা কে সবথেকে বেশি ভালোবাসি। আমার মতে যেকোনো সম্পর্ক তা পিতামাতা + সন্তানের হোক,ভাই-বোনের হোক, বা বন্ধুত্বের হোক যেকোনো সম্পর্কে আমার কাছে মনে হয় সে সম্পর্কের খুঁটি হলো বিশ্বাস।যে সম্পর্কে বিশ্বাস, বন্ধুত্ব, সম্মান এবং ভালোবাসা থাকে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।আমার মানুষের সেবা করতে ভালো লাগে এটা ছোট থেকেই ভীষণ পছন্দনীয় একটি কাজ। মহান রব্বুল আলামীন তৌফিক ও দিয়েছেন আলহামদুলিল্লাহ। ছোটবেলা এসব থেকেই ইচ্ছা ছিল এতিমখানা বৃদ্ধাশ্রম দিবো এ ইচ্ছা আকুতি কেনো ছিল তা জানি না। তবে এখনো ইচ্ছা আছে রব্বুল আলামীন যেন তৌফিক দেন। আমি পর্দার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে ইচ্ছুক নই এবং করিও না কারণ তা ফরজ বিধান। পুরুষের দৃষ্টিকে ভয় লাগে ।কারণ স্বয়ং হযরত আলি(রাঃ) ওনার বিখ্যাত উক্তিতে বলেছেন,নারী যদি জানত পুরুষ তাদের দিকে কি দৃষ্টিতে তাকায় তাহলে নারীরা নিজের দেহকে লোহা দিয়ে আবৃত করত। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি একজন পুরুষ হিসেবে আমার জীবনসঙ্গী বুঝতে সক্ষম হবে। আমার কুরআন,সীরাহ জার্নিলিং করার ইচ্ছা রয়েছে, এছাড়াও কুরআনের তাফসির জানার ইচ্ছা রয়েছে।কুরআন অন্যকে শেখানোর ইচ্ছা রয়েছে।এজন্য এখনো তাজউইদ ভালো করে শিখার জন্য পড়াশোনা চলমান রেখেছি ইং শা আল্লাহ।কুরআন হিফয করার ভীষণ ইচ্ছা পোষণ করি রব্বী যদি চান তাহলে মৃত্যুর আগপর্যন্ত তা চেষ্টা করে যাব ইং শা আল্লাহ। দ্বীনি পড়াশোনা করতে ভালো লাগে, দ্বীনি ইলমের সাথে লেগে থাকতে চাই। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে, সে শহীদের মর্যাদা লাভ করল।(সহিহ মুসলিম)।এছাড়াও যিকির, দরুদ শরীফ, ইস্তেগফারের অভ্যাস রয়েছে আলহামদুলিল্লাহ।দ্বীন প্রচার মূলত অমুসলিমদের মধ্যে দাওয়াহ কাজে মৃত্যুর আগপর্যন্ত লেগে থাকতে চাই ইং শা আল্লাহ।কারণ আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকে,সৎকাজের আদেশ দেয় এবং অসৎকাজ থেকে নিষেধ করে। আর তারাই সফলকাম।(সূরা আল ইমরান:১০৪)।দাওয়াহ বিষয়ে কুরআনে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস শরিফ এসেছে।এছাড়াও আমার অনেক পছন্দের এবং শখের কাজ অমুসলিমদের দাওয়াহ দেওয়া।দাওয়াহ টাকে ঠিক আমার নিশ্বাসের মতোই জরুরি মনে করি।জীবনে একবার হলেও বায়তুল্লাহ সফর করা এবং এটাই দোয়া করি শেষ নিঃশ্বাস আমি সেখানেই ত্যাগ করতে চাই বি ইযনিল্লাহ।দাওয়াহ পর এটা আমার জীবনের অন্যতম একটি চাওয়া রব্বী কবুল করুণ আমিন। সালাত আদায়ে তুলনামূলক বেশি সময় লাগে কারণ আমার মতে সালাতই একামাত্র মাধ্যমে রবের সাথে কথোপকথনের।নেক সোহবতে থাকার সর্বোচ্চ চেষ্টা করি কারণ মানুষের জীবনে সঙ্গ অনেক কিছু বহন করে।আল্লাহ বলেছেন, ❝নিজেকে তুমি রাখবে তাদেরই সংসর্গে যারা সকাল-সন্ধ্যায় আহ্বান করে তাদের রব্বকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে❞ (সূরা আল-কাহফঃ২৮)।আমি পিতামাতার একমাত্র মেয়ে হওয়াতে অটেল কিছুর মাঝেই বড় হয়েছি তবে দ্বীনে ফেরার পর তা পরিবর্তন হয়েছে অতি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। যেখানে পবিত্র কুরআনে অধিক বিলাসিতা এবং অপচয়কে নিরুৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, "তোমরা অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।" (সূরা আল-আনআম, ৬:১৪১)।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? দ্বীন প্রচার করার ইচ্ছা রয়েছে ইং শা আল্লাহ। আমি আমার সম্মানিত উস্তাযের মতো করে নিজেও দোয়া করি প্রতিনিয়তই যে আমি কোটি বোনের হেদায়েতের ওসিলা না হওয়া পর্যন্ত রব্বী যেন আমার মৃত্যুর পয়গাম না পাঠান ।। মহান রব্বুল আলামীন কবুল করুণ আমিন। পারিবারিক দিক দিয়ে আমি যা পাই নি তা আমার সন্তানদের জন্য করতে চাই।দ্বীন প্রচার করা একটা আল্লাহ এবং নবিজী (সাঃ) পক্ষ থেকে দায়িত্ব তা পালন করতে চাই ইং শা আল্লাহ। বোনদের কুরআন শেখাতে চাই। ইচ্ছা রযেছে দৈনিক বা সপ্তাহে একদিন হলেই শ্বশুরালয়ের সব মেয়েদের নিয়ে মজলিসে বসার তাদের দ্বীন শেখানোর এবং তাদের কাছ থেকেও শেখার বি ইযনিল্লাহ।সন্তানকে আল্লাহর উত্তম আমানত হিসেবে গড়ে তোলা ইং শা আল্লাহু তায়া’লা
অবসর সময় কিভাবে কাটান? (Required) বই পড়া হয়, সীরাহ সিরিজ শুনি,এছাড়াও রেইনড্রপসের কিছু সিরিজ এবং বাসারাহ র বেশিকিছু সিরিজ রয়েছে সেসব শোনার চেষ্টা করি,কুরআনের সাথে লেগে থাকার চেষ্টা করি।এবং IOM উস্তাযদের আমাদের ক্লাস দারস রিপিট পুনরায় শুনি। যেহেতু অফলাইন অনলাইনে তালিম নেওয়া হয় তাই সেসবের লেকচার নোট রেডি করি।টুকটাক সেলাই+হাতের কাজ করার চেষ্টা করি এবং নতুন নতুন রান্নার রেসিপি করার চেষ্টা করি। আরও কিছু নতুন কিছু শেখার ইচ্ছা রয়েছে রব্বী কবুল করলে ইং শা আল্লাহ।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) যেহেতু পড়াশোনা সূত্রে বাহিরে থাকা হয় তাই বাসায় তেমন দায়িত্ব পালন করতে পারি না। তবে ছুটিতে বাসায় গেলে অবসর সময়ের অধিক টা মাকে দেওয়ার চেষ্টা করি। মাকে সব কাজে একটু সহযোগিতা করি,আব্বুর সঙ্গ দেই।নানা -নানির সঙ্গ দেওয়ার চেষ্টা করি+তাদের সেবা করার সর্বোচ্চ চেষ্টা টুকু করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) এটি মূলত পশ্চিমা দেশগুলোর মতামত। আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু আছে যে নারী পুরুষ কে কখনো একই আঙ্গিকে সৃষ্টি করা হয় নি তা বিজ্ঞান ভিত্তিক ভাবেও প্রমানিত। এরকম অনেককিছুই রয়েছে যা নারীর দ্বারা সম্ভব তা পুরুষের দ্বারা সম্ভব নয় আবার যা পুরুষের দ্বারা সম্ভব তা নারীর দ্বারা নয়।এটা ঠিক ইসলামে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া রয়েছে তবে আমদের তা ইসলামিক মতাদর্শে পালন করার চেষ্টা করা উচিত বলে মনে করি।এবং এতটুকু চিন্তা চেতনা রাখি বর্তমান যে বিশ্ব মঞ্চে নারীরা সফল তাদের অনুসরণ না করে উম্মুল মুমিনুন গুণকে,নারী সাহাবিদের অনুসরণ করা উচিত,বি ইযনিল্লাহ রব্বী সকল বোনকে সঠিক বুঝ দান করুন আমিন।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ অবিবাহিত
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়ে স্বয়ং পবিত্র কুরআনে আল্লাহ সুবহানু তায়ালা বলেছেন,"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।" (সূরা আর-রুম, ৩০:২১) বিয়ের মাধ্যমে একটা হালাল সম্পর্ক পাওয়া যায় যে সম্পর্কে থাকে আল্লাহর রহমত এবং বরকত। যার মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ সম্ভব ।এছাড়াও বিয়ের মাধ্যমে সতীত্ব রক্ষা করা সম্ভব, যেকোন ফিতনা-ফাসাদ থেকে নিজেকে হেফাজত করা সম্ভব,,নফসকে হেফাজত করা সম্ভব, হারাম অনেককিছু থেকেই একমাত্র বিয়ের মাধ্যমে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়াও বিয়ে হচ্ছে অর্ধেকদ্বীন পূরণের মাধ্যম রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। অতএব, বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে।"(সুনানে বায়হাকী) বিয়ের মাধ্যমে রাসূল (সাঃ) এর সুন্নাহ পালন করতে পারব ইং শা আল্লাহ। বিয়ের মাধ্যমে জান্নাতের পথ সহজ হয় শেষ জামানায় এসে একা লড়াই করে নিজের ঈমান ধরে রাখা বড়ই দুষ্কর সেখানে যদি একজন উত্তম মুত্তাকী মুজাহিদ দাঈ জীবনসঙ্গী পাওয়া যায় তাহলে তা অতি উত্তম ভাবে সহজ হয়,ঈমান বৃদ্ধিতে সর্বোপরি সহযোগিতা পাওয়া যায় ।বিয়ে একটি পারিবারিক এবং সামাজিক বন্ধন। আর এ বন্ধন জান্নাত পর্যন্ত দীর্ঘস্থায়ী করা বিয়ের মাধ্যমেই সম্ভব ।আল্লাহর সন্তুষ্টি অর্জন, আখিরাতের পথ সহজ করা,উত্তম হালাল রোজীর ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অনেক কারণে বিয়ের মতো পবিত্র বন্ধনের বিকল্প নেই।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) যেহেতু অনার্স শেষের দিকে তাই অনার্স টা শেষ করতে চাই যদিও ইচ্ছা কোনকালেই ছিল না কিন্তু কিছু কারণে এটা করা তবে শেষ করতে চাই কিন্তু যদি বিয়ের পর আমি জাওযের ইচ্ছা না থাকলে তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব তা মেনে নেওয়ার ইং শা আল্লাহ। পরবর্তী মাস্টার্স বা জব প্রস্তুতি কিছু নেওয়ার ইচ্ছা নেই ইং শা আল্লাহ। দ্বীনি পড়াশোনা আমি চলমান রাখতে চাই কারণ রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি জ্ঞানার্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।" (সহীহ মুসলিম) এবং রাসূল (সাঃ) আরও বলেন "যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে, সে শহীদের মর্যাদা লাভ করল। এছাড়াও নিজের দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করাকে চাই অন্যকে তা শেখাতে চাই ইং শা আল্লাহ।তবে তা যদি অফলাইনে সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ নতুবা অনলাইনে IOM এর মতো বিশ্বস্ত এবং ভালো কোনো একাডেমি থেকে ইং শা আল্লাহ।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) না।চাকরি থেকে সহস্র হাত দূরে,থাকতে চাই বি ইযনিল্লাহ।আমি আশা করব আমার জীবনসঙ্গী এ বিষয়ে আমাকে সর্বোচ্চ সাপোর্ট তিনি করবেন ইং শা আল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং ও জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আমি দ্বীনি পড়াশোনা যখন শুরু করি তখন প্রথমের দিকে ইউটিউবে অবসর সময়ে বড় বড় আলেম ওলামাদের লেকচার শুনতাম এমনই একদিন একটা হাদিস একটা লেকচারে শুনলাম হাদিস টি এমন যে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা পালন করে, তার যৌনাঙ্গের সংরক্ষণ করে (অর্থাৎ সতীত্ব বা পর্দা রক্ষা করে) এবং স্বামীর আনুগত্য করে (তার খেদমত করে), তাকে বলা হবে: তুমি জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করো।" অর্থাৎ নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় প্রথম তিনটা তো আলহামদুলিল্লাহ করা হয় কিন্তু চতুর্থ টা করার তৌফিক এ মহান রব্বুল আলামীন যেন দেন এই দোয়া করি।আর আমি প্রথমেই বলছে সেবা করতে ভালো লাগে অন্যের করতে পারলে নিজ ঘরের মানুষটিরও করতে পারব ইং শা আল্লাহ।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ছাত্রী
বিশেষ কিছু যদি জানাতে চান দ্বীন পালনে এবং দ্বীন প্রচারে রাসূল ﷺ এর জীবনী পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টাকারী হওয়া গুরুত্বপূর্ণ। গায়রতের দিকে একটু কঠোর হতে হবে ইং শা আল্লাহ। বায়তুল্লাহর মুসাফির এবং বায়তুল্লাহর ছায়ায় আশ্রয় পাওয়ার তামান্না থাকতে হবে?পবিত্র কুরআনুল কারিমের সমস্ত আয়াত সম্পূর্ণ মানার এবং তদনুযায়ী আমল করার চেষ্টাকারী হতে হবে ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৪-২৮
গাত্রবর্ণ গায়ের চামড়ার রং দেখে মানুষ বিচার পছন্দ নয় কাজেই এটা অপছন্দনীয় তবে ব্যক্তিগত ভাবে শ্যামবর্ণের মানুষ আমার পছন্দ। আল্লাহ ভরসা রব্বী যা ফয়সাল করবেন তাই।
নূন্যতম উচ্চতা ৫'৯"-৫'১১/১২"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স,মাস্টার্স কমপ্লিট, দ্বীনি ইলম চলমান।(ফরজে আইন আবশ্যক)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) অবশ্যই এবং অবশ্যই ওনার সুন্নতি দাড়ি থাকতে হবে।হালাল যেকোনো পেশায় তিনি ইনকাম করতে পারেন তবে তা হালাল হতে হবে।পারিবারিক ভাবে তারা ব্যবসায়ী পছন্দ করেন তবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ উত্তম রিজিকওয়ালাই দিবেন ইং শা আল্লাহ।
পেশা (Required) হালাল যেকোনো পেশা,তা ব্যবসা,ডাক্তার, ইঞ্জিনিয়ার,ফার্মাসিস্ট হতে হবে তবে হালাল নয় বড় চাকরিজীবী এরকম হলে দূরে থাকার অনুরোধ রইল ইং শা আল্লাহ
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,,উচ্চ মধ্যবিত্ত।এ বিষয় টি উল্লেখ করতে চাই নি কিন্তু আমার পরিবারের অবস্থা অনুযায়ী তারা যেমন চান সেটা উল্লেখ করেছি, আল্লাহ ভরসা তবে আমার মতামত জানতে চাইলে নিজের সাধ্য মোতাবেক আমাকে যা এনে খাওয়াবেন আমি তাতেই সন্তুষ্ট থাকব ইং শা আল্লাহ। কিন্তু আমি একটু কুফু মিলানো কে প্রাধান্য দিতে চাই। আমি এরকম অনেক সম্পর্ক দেখেছি যেখানে অর্থনৈতিক দিক থেকে স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না আমি ভয় পাই রব্বী আমাকে এরকম স্ত্রীর অন্তর্ভুক্ত না করুক। সেজন্য আগেই এ বিষয় টা পরিষ্কার করা টা উচিত মনে হলো ইং শা আল্লাহ।
পারিবারিক অবস্থা (Required) মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ( এ বিষয়ে কুফু কে প্রাধান্য দেওয়ার অনুরোধ),দ্বীনি পরিবার হলে খুবই মুনাসিব হবে আমার জন্য, পর্দার পরিপূর্ণ ব্যবস্থা থাকতে হবে ইং শা আল্লাহ। ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন যদি আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই তাহলে বলব, আমার জীবনসঙ্গী কে রাসূল (ﷺ) এর আদর্শের পরিপূর্ণ অনুসারী হতে হবে। যদি বিস্তারিত বলি তাহলে বলব,তাকে প্রকৃত দ্বীনদারের সাথে উম্মাহের ফিকিরওয়ালা হতে হবে।যিনি পুরো উম্মাহকে নিয়ে চিন্তিত হবেন,কষ্ট পাবেন, দু'আ করবেন,সাথে খিদমত করবেন এবং উম্মাহকে যিনি নিজ থেকে কখনোই আলাদা ভাববেন না,হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য একজন দাঈ।আমাদের ভালোবাসার কারণ হবে আমরা যেন আল্লাহর জন্য একে অপরকে কে ভালোবাসতে পারি ও আল্লাহর জন্যই যেন এই সম্পর্কের শুরু হয় ও টিকে থাকে। আমরা যেন আমাদের ভালোবাসার কেন্দ্রস্থল আল্লাহকেই করতে পারি, আল্লাহকে ঘিরেই যেন এ জীবন পরিচালিত হয়।দায়িত্বশীল হতে হবে, সাথেই আমার ইমোশনের মূল্যায়ন করবে এমন কেউ, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং একে অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা থাকতে হবে।বোঝাপড়া মানে এই না যে ফিমেল মাইন্ড বুঝে ফেলবেন বরং না বুঝলেও যেন বোঝার চেষ্টা থাকে,মানিয়ে নেবার মানসিকতা থাকে। নজরের হিফাজত কারী হতে হবে। পরনারীর প্রতি আসক্তি বা এট্রাকশন কিংবা ফ্যান্টাসি কাজ করে এমন ব্যক্তির থেকে আল্লাহর কাছে পানাহ চাই। নফসের হেফাজত কারী হতে হবে ঠিক ইউসুফ(আঃ) মতো দৃঢ়।অবশ্যই ফিতনা থেকে বাঁচার জন্য জীবনসঙ্গিনী হিসেবে আমার সহযোগিতা সবসময় পাবেন ইং শা আল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ও ইবাদাতে তিনি যেন আনন্দ পান, ও ইবাদাতে তার যেন ইস্তেকামাত থাকে।শুধু উত্তম স্বামী নন হতে হবে উত্তম সন্তান,ভাই,মেয়ে জামাই এবং সর্বোপরি উত্তম বাবা।আমার পরিবারের জন্য উত্তম ও আদর্শস্বরূপ।তার আখলাক হতে হবে দাওয়াহ।কৃপণ ও অতিরিক্ত খরচকারী উভয় থেকে হিফাজত করুন। মিতব্যয়ী ও আল্লাহর রাস্তায় সাধ্যমতো খরচ করার মন মানসিকতা থাকতে হবে।ইলমের প্রতি আগ্রহী হতে হবে, যিনি ব্যস্ততার মাঝেও আল্লাহর দ্বীনের কাজে সময় ব্যয় করতে হবে।পরিবারের প্রতি সদয় হতে হবে।নেককার ও পরহেজগার হতে হবে, সাথে নিজেকে নিয়ে তিনি যেন সন্তুষ্ট না থাকেন বরং অন্যদের ও নেক কাজের উপদেশ দিতে হবে।অল্পেতুষ্ট এমন কেউ যেন হন, আমার প্রতি সন্তুষ্ট হন ও আমার রূপে-গুনে সন্তুষ্ট থাকেন।গায়রতবান হওয়া সবথেকে জরুরি, যার গায়রত হবে স্বয়ং রাসূলুল্লাহ সাঃ,মূসা(আঃ) এবং সাহাবী গণের মতো। কোন গায়রে মাহরামের সামনে আমার উপস্থাপন যেন তার কাছে হয় মৃত্যু সমতূল্য। সকলের প্রতি তিনি যেন থাকেন বিনয়ী,তিনি যেন হিকমাহ এর সঠিক অবলম্বন করতে জানতে হবে।তিনি যেন যেকোনো পরিস্থিতিতে সংযমী ও স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী হন। তিনি যেন হন আবু বকর রা: এর মতো নরম কিন্তু অটল!আমার ও পরিবারের হক্ব সম্পর্কে ইনসাফ কারী। তিনি যেন জুলুমকারী না হোন।কিছু মানুষকে দেখেছি যারা স্ত্রী সন্তানের প্রতি টাকা দিয়ে দায়িত্ব পালন করতে চান এরকম ব্যক্তি থেকে আল্লাহ কাছে পানাহ চাই। তাকে হতে হবে বুঝনেওয়ালা, আমার সারাজীবনের না বলা কথাগুলো অকপটে তাকে যেন বলা যায়, তিনি যেন হন আমার বন্ধুর মতো।অতিরিক্ত খুতখুতে ও দোষধরা মানুষের থেকে আল্লাহর কাছে পানাহ চাই।পরিস্থিতি বুঝে আচরণ করাটা খুব বড় চ্যালেঞ্জিং এটা আয়ত্ত করতে হবে, উত্তম ও কল্যাণ পন্থায় তিনি যেন সমাধানের মানুষ হন।অতিরিক্ত রাগারাগি স্বভাব, রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারানো ব্যক্তি থেকে আল্লাহর কাছে সর্বদা পানাহ চাই।তাকে যেমন রাসূল (ﷺ) এর পূর্ন অনুসারী হিসেবে চাই অবশ্যই আমি তার খাদিজা (রাঃ) হওয়ার চেষ্টা করব ইং শা আল্লাহ।বায়তুল্লাহ যাওয়ার তামান্না থাকতে হবে। যেন জীবনে একবার হলেও নবিজীর রওজায় সরাসরি সালাম পৌছানোর ইচ্ছা তিনি লালন করেন।জান্নাতুল বাকিতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার ফরিয়াদ তার থাকে বি ইযনিল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রংপুর জেলা হলে বেশি ভালো হয়।তবে রংপুর বিভাগের মধ্যে অন্য জেলা নতুবা ঢাকা বা রাজশাহী হয় সে বিষয়ে আলোচনা সাপেক্ষে। বড়রা সিদ্ধান্ত নিবেন ইং শা আল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 126 ভিউস