| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জ্বি আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
স্কুল থেকে। ১০-১৫ বছর যাবত |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
চেষ্টা করি। সত্যি বলতে ঢাকায় মাহরাম কেউই নেই আমার , আল্লাহ মাহরাম পাওয়া আমার জন্য সহজ করে দিন। ফুল পর্দা করলেও জীবন যাপনের জন্য কথা বলা আবশ্যক হয়ে পরে যেমন কেনাকাটার দোকানদার, রিকশাওয়ালা / অটোওয়ালা । তবে কখনই বাড়তি অপ্রয়োজনীয় কথা বলা হয়না। স্কুলের প্রাইমারীর সেকশনে আছি তাই স্যারদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়না, বাচ্চাদের পড়াই ওখানেও মুখ ঢাকা থাকে যদিও একদম ছোটো বাচ্চা। কমন রুমে শুধু ম্যামরা বসি ক্লাস বাদে টিচার্স রুমেই থাকা হয় বাকি সময়। অতি প্রয়োজন ছাড়া স্যারদের সাথে কথা বলিনা যা ই বলি সেটা ফরমাল এবং দরকারী। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
ইচ্ছা আছে কারীদের মতো করে তিলাওয়াত করার আল্লাহ পূরণ করুন। আমীন। চেষ্টা করি । বিভিন্ন কোর্স করেছিলাম এখন আরও করছি তাজবীদ সিফাত সহকারে আরও ভালো শেখার জন্য। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
স্কুল বাদে সব জায়গায় কালো বোরকা, নিকাব, জিলবাব,সব মোজা পরে বের হই ( হাত মোজা আঙুল বের করা গুলো পরতেছি)। স্কুলে হিজাবের সাথে মাস্ক পড়ি ,হাত+ পায়ের মোজা পড়ি। সত্যি বলতে স্কুলে কেউই হাত পায়ের মোজা সহ নিকাব পড়েনা আর জিলবাব পড়ে গেলে পরিস্থিতি অনেকটা কঠিন আমার জন্য। তবে আমি আস্তে আস্তে নিকাব জিলবাব পড়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অথবা আল্লাহ চাইলে ইসলামিক পরিবেশে শিফট হওয়ার ইচ্ছা আছে। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
ইসলামী শরীয়ত সম্মত রাজনীতি কামনা করছি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে রিলস এ মিউজিক আসে তৎক্ষণাৎ নট ইন্টারেস্ট দিয়ে দি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। শারীরিক রোগ বলতে মাইগ্রেনে সমস্যা আছে সেজন্য ইউভি প্রটেক্টর চশমা পরি তবে আমার চোখে পাওয়ারের সমস্যা নেই আলহামদুলিল্লাহ। রেগুলার বিভিন্ন টেস্ট করাই সব কিছুই নরমাল আলহামদুলিল্লাহ। থাইরয়েড এর মাত্রা সামান্য বেশি আছে সেজন্য মেডিসিন খেতে হয় ওটা কন্ট্রোল আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
দ্বীনি মেহনত বলতে আমার দ্বারা ইসলামের কোন উপকার হচ্ছে কিনা বা উম্মতের ফিকিরে আমি কী করছি, আমার জ্ঞান দিয়ে কিভাবে উপকার করছি। দুর্ভাগ্যবশত আল্লাহ তায়ালা আমাকে সেই পরিমাণ যোগ্য করেননি। চেষ্টা করি মাঝে মাঝে আশেপাশের যারা আছে তাদেরকে ইসলামের পথে আহ্বান করার যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু দিয়ে। ভার্সিটি তে থাকা অবস্থায় একটা দ্বীনি সার্কেলে ছিলাম সেখানে তালিমে যোগ দিতাম । বান্ধবীদের ডাকতাম । কয়েকটা কোর্স করেছি ,করতেছি এবং করার ইচ্ছা আছে মোটকথা তালাবুল ইলম অবস্থানে আছি। উম্মতের কল্যাণের জন্য করার অনেক ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিন। আস সুন্নাহ ফাউন্ডেশনে ভলান্টিয়ার পদে যোগ দিয়েছি। তবে গাইড করার মতো কেউ এবং পরিবেশ থাকলে আমার জন্য সহজ হবে । আল্লাহ সহজ করে দিন |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
মাজার হলো একটি সাধারণ কবর। যেখানে কিছু অসাধু লোক ব্যবসায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করেন । কবরে শায়িত ব্যক্তি নিজেই আল্লাহর বান্দা তার নিজের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। কবরে এসে ওনার জন্য দোয়া বা জিয়ারত করা যাবে । কিন্তু কোনো কিছু চাইলে বড় শিরক করা হবে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
অবক্ষয়কাল, সত্যকথন,ইসলাম ও চলমান অর্থব্যবস্থা, পর্দা গাইডলাইন, ইলুমিনাতি, ফেরা সিরিজ, হেফাজত সিরিজ, পড়ো সিরিজ, অবাধ্যের ইতিহাস, পোশাক পর্দা ও দেহসজ্জা, সাজিদ সিরিজ, চিন্তাঅপরাধ, রংধনু, আসমান, আমার প্রিয় দোয়ার ডায়েরি, সাদিয়াত, ফেমিনিস্ট প্রোপাগান্ডা, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, মুহসানাত, ইসলামিক মনোভাব, কুররাতুন আইউন সিরিজ, বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর। আমি অনেক বই পড়তে পারি আলহামদুলিল্লাহ । পিডিএফ ও সারাদিন পড়তে পারি তাই পড়া সহজ হয়েছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
১শায়খ আহমাদুল্লাহ (হাফি.) , ২. মিজানুর রহমান আযহারী (হাফি.),৩. মুফতি মেন্ক (হাফি.) ৪. জাকির নায়েক(হাফি.) ৫. নোমান আলী খান(হাফি.), ৬. মোহাম্মদ আলী(হাফি.) ৭. তকী উসমান(হাফি.), ৮. ওমর সোলাইমান(হাফি.) ৯. হিসাম আবু ইউসুফ(হাফি.), ১০. ওসামা ইয়াদ আলশুরাফা(হাফি.) ,১১. আবু তোহা আদনান (হাফি.) ১২. আসিফ আদনান(হাফি.), ১৩. শামসুল রহমান শক্তি(হাফি.) ১৪। প্রফেসর মোখতার আক্তার(হাফি.)। ১৫।আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক(হাফি.) |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
দ্বীনি মেহনত বলতে আমার দ্বারা ইসলামের কোন উপকার হচ্ছে কিনা বা উম্মতের ফিকিরে আমি কী করছি, আমার জ্ঞান দিয়ে কিভাবে উপকার করছি। দুর্ভাগ্যবশত আল্লাহ তায়ালা আমাকে সেই পরিমাণ যোগ্য করেননি। চেষ্টা করি মাঝে মাঝে আশেপাশের যারা আছে তাদেরকে ইসলামের পথে আহ্বান করার যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু দিয়ে। ভার্সিটি তে থাকা অবস্থায় একটা দ্বীনি সার্কেলে ছিলাম সেখানে তালিমে যোগ দিতাম । বান্ধবীদের ডাকতাম । কয়েকটা কোর্স করেছি ,করতেছি এবং করার ইচ্ছা আছে মোটকথা তালাবুল ইলম অবস্থানে আছি। উম্মতের কল্যাণের জন্য করার অনেক ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিন। আস সুন্নাহ ফাউন্ডেশনে ভলান্টিয়ার পদে যোগ দিয়েছি। তবে গাইড করার মতো কেউ এবং পরিবেশ থাকলে আমার জন্য সহজ হবে । আল্লাহ সহজ করে দিন। ভার্সিটিতে একটি ভলান্টিয়ার ক্লাবে যুক্ত ছিলাম এবং সেখানে প্রেসিডেন্ট এর দায়িত্বরত ছিল একবছর। যদি আল্লাহ দ্বীনি কাজে যুক্ত হওয়া মতো পরিবার মিলিয়ে দেন সেটা আমার জন্য হবে রহমত স্বরূপ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
শখ : শখের বিষয়ে জানাতে হলে প্রথমেই বলতে হবে বই পড়তে ভাল্লাগে, ঘর সাজাতে, বিভিন্ন ইনডোর, ছোট আউটডোর প্ল্যান্ট লাগানো, ঘুরতে বের হওয়া, ক্রাফটিং করা, বিভিন্ন স্কিল শেখা ( কম্পিউটার রিলেটেড , বিজনেস, ইসলামিক) এবং কাজে লাগানো।। ফটোগ্রাফি করতে ভালো লাগে।
🔸পছন্দ : যেকোনো কিছুতে স্বচ্ছতা /ক্লারীটি পছন্দ করি সেটা দায়িত্ব, সম্পর্ক, কাজ হোক। সবকিছুতে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো মনে করি। নিয়ত পরিশুদ্ধ করে ইবাদত বা সওয়াবের আশা করে সব কিছু করা। পরিস্থিতি, অবস্থা অনুযায়ী রেসপন্স করা পছন্দ । যা-ই করা হবে সেটা সেটা সর্বোত্তম ভাবে করা। সর্ব স্তরের মানুষ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে এটা বিশ্বাস করি। এপ্রোচ বা প্রকাশভঙ্গি বিনয়ী হবে। পরিপাটি এবং স্বাস্থ্য সচেতনতা পছন্দ । প্রকৃতি খুব ভালো লাগে, ফুল পছন্দ, বৃষ্টি ঝড় , যেকোনো সময়ের চাঁদ এগুলো অল টাইম ফেভারিট। ক্যাম্পের মধ্যে অনেক সময় কাটাই। ইদানীং সিগন্যালের মসজিদে গেলে প্রশান্তি লাগে ওখানে মন চাইলেই চলে যাই নামাজ কুরআন তেলাওয়াত করি।
🔸অপছন্দ : অলসতা। দুনিয়ার মোহ । কুরআন সুন্নাহ সম্পর্কে কম জ্ঞান এবং আমল। অসম্মানিত করা। প্রতারণা , বিশ্বাসঘাতকতা করা। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা । ওভ্যাররিয়াক্ট করা। ফ্রি মিক্সিং। অহমিকা পছন্দ না । যেগুলো আমার অপছন্দ সেগুলো আমি নিজেও বিরত থাকার চেষ্টা করি। কেউ আমার প্রতি রাগ বা ক্ষোভ নিয়ে থাকুক এটা আমি চাইনা।
🔸রুচিবোধ : মার্জিত এবং শালীনতা ।
🔸স্বপ্ন : দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। আমার একটা জীবন হবে যেখানে আল্লাহ তায়ালার পরীক্ষা গুলো বোঝার তৌফিক হবে সেগুলো সবর এবং শুকরিয়ার মাধ্যমে অতিক্রম করবো। নিজেকে দাঈ হিসেবে তৈরি করতে চাই যা উম্মতের খেদমতে নিয়োজিত থাকবে। বীর বা মুজাহিদের জননী হতে চাই। কুরআন সম্পর্কে গভীর জ্ঞান থাকবে। জীবনে প্রতিটি ক্ষেত্রে নববী আচরণ থাকবে। বাসায় একটা বইয়ের ছোট জায়গা থাকবে, নামাজের কর্নার থাকবে। বাচ্চারা বইয়ের সাথে মিশে বড় হবে, আমি সহ আমার পরিবার শেষ জামানার ফিতনা থেকে দূরে থাকবে। প্রতিনিয়ত ঈমান এবং কলবের নূর বৃদ্ধি পাবে। সর্বোপরি জীবন সঙ্গীর সাথে জান্নাতে প্রবেশের আল্লাহর অনুমতির অপেক্ষা ( ৪৩:৭০)। ক্যান্টনমেন্টের স্কুল ছেড়ে কোনো মহিলা কলেজ / মাদ্রাসা / আমার জ্ঞান ইসলামিক কাজে লাগবে সেরকম জায়গায় চাকুরী শিফট করা। ব্যবসার একটা কোর্স করছি তাই হালাল অনলাইন চাকুরী করতে চাই ( প্রোডাক্ট সেলিং + সার্ভিস সেলিং) । অনলাইন আলেমা কোর্সে ভর্তি হয়েছি ইকরা অনলাইন মাদ্রাসায় ৭ বছরের কোর্স দাওরাহ হাদীস পর্যন্ত শেষ করার স্বপ্ন আছে। আল্লাহ তায়ালা আমাকে অনেক সদকায়ে জারিয়া করার তৌফিক দিবেন । জামাইয়ের সাথে হজ্ব বা উমরা করবো। আল্লাহ চাইলে প্রায়ই উমরাহ করতে যাবো। মদিনায় বা মক্কায় আরবি শিখবো। ওখানে হুসনুল খাতামা হবে অথবা যেকোনো একটা যুদ্ধ বিধ্বস্ত মুসলিম দেশে যাবো পরিবার সহ জিহাদে অংশগ্রহণ করব। অনেক কিছুই স্বপ্ন দেখি । স্বপ্ন দেখতে বাধা নেই। আল্লাহ দোয়া না করলে রাগান্বিত হন , যার রহমত অসীম যে ওয়াহহাব তাকে ওয়াদুদ মনে করে অসম্ভব জিনিসও চাওয়া যায়। তাই আমি চাইতে দ্বিধা বোধ করিনা। তিরমিযী হাদীস ৩৫৭৩ নং এ উল্লেখ্য আল্লাহ তিন পর্যায়ের যেকোনো এক পর্যায়ে কবুল করবেন ইনশাআল্লাহ।।
🔸আমি আসলে কেমন! :
🔖আমার শখ ,পছন্দ- অপছন্দ , রুচিবোধ, স্বপ্ন এগুলো পড়ে আমার সম্পর্কে জানা অনেকটা সহজ হবে অবশ্যই। তারপরও কিছু জিনিস অপরপক্ষকে জানানো উচিত বলে মনে করি।
আমি এমনিতে স্বল্পভাষী একজন মানুষ, মিষ্টভাষী কিনা জানিনা। বায়োডাটা তে অনেক বিস্তারিত লেখা পাবেন এভাবে লিখেছি যাতে আমাকে বোঝা সহজ হয়। আমার চিন্তা ধারা কিছুটা হলেও ফুটে উঠেছে , একই মন মানসিকতার লোক হলে যেকোনো কিছু সহজ হয়ে যায়। বিশদ আলোচনা না করলে কিছু জিনিস থাকে যা পরিপূর্ণভাবে বোঝানো যায়না ।
🔖আমার বয়স দেখে এখনো কেনো বিয়ে করিনি এই চিন্তা আসা স্বাভাবিক সেজন্য এই ব্যাপারে জানাতে চাচ্ছি।
🔹প্রথমেই বলতে চাই আমি কোনো হারাম সম্পর্কে কখনোই জড়াইনি । সুযোগ ছিল অনেক কিন্তু আল্লাহর জন্য হারাম থেকে দূরে থেকেছি। ইচ্ছা ছিল বা আছে হালাল ভাবেই সব কিছু হবে।
🔹আমি কোনো প্রকার ফেমিনিস্ট না। ক্যারিয়ারের জন্য ও বিয়ের সম্বন্ধ বা বিয়ের প্রস্তুতি পিছানো হয়নি। আমার প্রস্তাব আসা শুরু করে ক্লাস ৯ম থেকেই আমরা শুরু করি ইন্টার থেকেই।
🔹 সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত হয়ে উঠে নি। কখনও আমাদের পছন্দ হয়নি কখনও বা অপরপক্ষের। আমি কুরআন সুন্নাহের আলোকে রুকাইয়া করেছিলাম সেখানে কোনো জাদুটোনা, বদনজরের, বান এর লক্ষণ প্রদর্শিত হয়নি। রাকি বলছে বিয়ের জাদু করা নেই।
🔹 আল্লাহ (SWT) উনি তো "আস সাবুর" হয়তোবা আমার ও যার বাম পাঁজরের আমি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন "ধৈর্যশীলদের তো তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণমাত্রায় দেওয়া হবে।" (সূরা আয-যুমার, আয়াত: ১০)। দুজনকে দুজনের জন্য কল্যাণকর বানাচ্ছেন অকল্যাণ দুর করছেন। আরোও হতে পারে দুজনেই এমন চাওয়া পাওয়া নিয়ে দুয়া করেছি সেটার যোগ্য হতে সময় নিচ্ছেন। আবার এমন ও হতে পারে আমার তকদির এ বিয়ে লেখা নেই।
🔖আমি এখনও ক্বলবকে পরিশুদ্ধ করার প্রক্রিয়ায় আছি। আমার জ্ঞান খুবই নগণ্য কিন্তু জানার প্রতি এবং আমল করার প্রতি আকাশ সমান ইচ্ছা আমার। ইবাদাত আল্লাহ আমাকে যতটুকু করার সুযোগ দিচ্ছেন ততটুকু করছি। আল্লাহর কাছে প্রতিনিয়ত ইলমান নাফিআ, আমালান মুতাক্বাব্বালা, রিযক্বান তয়্যিবা চাই।
🔖আমি সাংসারিক আছি আলহামদুলিল্লাহ, রান্না বান্না পারি মোটামুটি ভালোই, বাচ্চাদের সাইকোলজি বা ওদেরকে কন্ট্রোল করার ক্ষমতা কিছুটা আমাকে আল্লাহ দিয়েছেন। ভার্সিটিতেও বাচ্চাদের নিয়ে কাজ করেছি এখন স্কুলে করতেছি। ছোট বড় সবার সাথেই মিশতে পারি। যাদের সাথে মিশেছি সব বয়সের সবাই ই পছন্দ করেছেন। যদিও আমি আমার যাদের ভালো লাগে তাদের সাথে মিশি। আমার অভিযোজন ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো লিসেনার। আমি বলার থেকে কাজে দেখানোতে বেশি বিশ্বাসী। ম্যানেজিং সিস্টেম কিছুটা আছে। তবে ছেলেদের সাইকোলজি বা চাওয়া পাওয়া কিছুই বুঝিনা যে স্পাউস হবে সে এক্সপ্রেসিভ হলে ভালো হয়। আমি চাই শুধু তার সাইকোলজি বুঝলেই আমার হবে। বিয়ে পরবর্তী জীবনে দুজনের বোঝা পড়া খুব ভালো থাকা জরুরি।
🔖খাওয়া দাওয়া করার ব্যাপারে আমি পুষ্টি উপাদান গুণাগুণ দেখে খাই এটা সিলেক্টিভ , মাঝে মাঝে বাইরে খাই, চিট ডে থাকে। তবে পার্টনার যা খেতে চাবে বানিয়ে দিতে পারবো। রাতে দ্রুত ১০-১১ টায় ঘুমাই সকালে আগে উঠি মাঝামাঝি একটি হেলদি লাইফ লিড করতে চাই, আমার কিছুটা একনি এর সমস্যা আছে তাই সবসময় বিউটি প্রোডাক্ট দিতে হয়। কুরআন পড়তে ও বুঝতে পছন্দ করি। ফরজ,সুন্নত, নফল সকল নামাজ পড়ার সক্ষমতা দিয়েছেন আল্লাহ (SWT) আরো খুশু খুঁজু করে পড়তে চাই ইনশাআল্লাহ। মাসনুন দোয়া, জিকির , করার চেষ্টা করি। সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য। সহীহ নিয়ত করতে চাই। কেউ আমার প্রতি খারাপ মনোভাব রাখুক এটা কখনোই চাইনা নিজেও কারোর প্রতি সেই চিন্তা রাখিনা। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
"কিয়ামতের দিন তার জীবনকাল সম্পর্কে, যৌবনকাল , উপার্জনের উৎস, ব্যয়ের খাত এবং আমার অর্জিত জ্ঞান দ্বীনের কী কাজে লাগালাম। এগুলোর উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার রবের সামনে থেকে এক কদমও নড়তে পারবে না।" (তিরমিযী: ২৪১৬) ।।। আল্লাহর কাছে সবসময় চাই যেকোনো কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। সে সন্তুষ্ট থাকা অবস্থায় মৃত্যু আসে। ব্যক্তিগত দ্বীনি অবস্থা আরও অনেক ভালো করার দরকার আছে । নামাজে আরও খুশু খুঁজু বাড়ানো, নামাজের প্রতি যত্নশীল হওয়া, সকল কাজে নবীর সুন্নত মেনে চলা, কুরআন কে নিয়ে গবেষণা করে নিজের জীবনে ব্যবহার করা। এডভ্যান্স লেভেল আরবী ভাষা আয়ত্ত করবো । আল্লাহর পথে অর্থ ব্যয় করা । সাহাবীদের নজরে দুনিয়া দেখার সামর্থ্য হওয়া। নিজের অর্জিত জ্ঞান উম্মতের খেদমতে লাগানো। একটি দ্বীনি পরিবার থাকবে যেখানে বাচ্চারা ইসলামী পরিবেশে বড় হবে। পুরো পরিবার যেনো অন্যের কল্যাণে নিয়োজিত থাকবে। বর্তমান বিশ্বের মুখোশ উন্মোচন করা। ইসলামের আসল বন্ধু এবং শত্রু সম্পর্কে পরবর্তী প্রজন্ম পরিচিত হয়েই বড় হবে এবং সেরকম প্রস্তুত থাকবে। সমকামিতা দুর করা। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করায় বাধা দেয়া। শরীয়াহ আইন অনুযায়ী সকল প্রতিষ্ঠান পরিচালনা করার মতো সমাজ , প্রতিষ্ঠান এ ভূমিকা রাখা। শেষ জামানার ফিতনা থেকে সচেতন করা। মেয়েদের ইসলাম শেখার পরিপূর্ণ সুযোগ বাংলাদেশে কম সেখানে অবদান রাখতে পারলে ভালো লাগবে। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
কুরআন পড়ে(যদিও এটা হবি না হ্যাবিট) ,জিকির করে, বই পড়ে, ইসলামিক লেকচার শুনে, ঘুরে বেড়িয়ে,ঘুমিয়ে । মানে যখন যেটা ইচ্ছা করে |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
আমি ঢাকা একা থাকি একাই সব করতে হয়। বাসায় গেলে যথাসাধ্য সব করার চেষ্টা করি। |