| ব্যবহৃত নাম (Primary) | কাজী মোঃ জুবায়ের আহমাদ |
|---|---|
| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
| জন্ম তারিখ | 2000-11-29 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | গোপালগঞ্জ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | গোপালগঞ্জ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৯'' |
| ওজন | ৬০ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | ১০,০০০ |
| স্থায়ী ঠিকানা | কাশিয়ানী, গোপালগঞ্জ |
|---|---|
| বর্তমান ঠিকানা | কাশিয়ানী, গোপালগঞ্জ ( পড়াশোনা পারপাসে শুধু আমি কুষ্টিয়াতে ) |
| কোথায় বড় হয়েছেন? (Required) | শৈশব, কৈশোর কাশিয়ানীতে। কলেজ জীবন ঢাকাতে। ভার্সিটি লাইফ কুষ্টিয়া। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | B.Sc( Engineering ) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া |
| পাসের সন | ২০২৬ ( ইনশাআল্লাহ) |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | B.Sc( Engineering ) |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | Cyber Security তে স্কিলড হওয়ার চেষ্টা করছি। রিসার্চ পেপারে একজন প্রফেসরের সাথে কাজ করছি। |
| পিতার পেশা | সহকারী অধ্যাপক( আরবি ), কামিল মাদরাসা |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় বোন বিবাহিত। অনার্স ১ম বর্ষে পড়ছে। ছোট বোন অবিবাহিত। হিফজ শেষ পর্যায়ে। |
| ভাইদের সম্পর্কে তথ্য | হাফেজ। দাখিল পরিক্ষার্থী। |
| চাচা মামাদের পেশা | বড় চাচা প্রবাসী।সেজ চাচা চাকুরিজীবি। নোয়া চাচা কৃষি কাজ করেন। ছোট চাচা প্রবাসী ছিলেন এখন কৃষি এবং ওয়েল্ডিং পেশায় যুক্ত। বড় মামা জাহাজের মাস্টার। মেজ মামা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। ছোট মামা মুফতি,মসজিদের খেদমতে আছেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত, সম্মানিত আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ। আব্বু আলেম মানুষ। ছোট বেলা থেকেই পারিবারিকভাবে দ্বীনি পরিবেশ পেয়েছি। মা,বোন সকলেই পর্দা করেন। আম্মু দ্বীন পালনের ক্ষেত্রে বেশ কঠোর ছিলেন। ছোটবেলায় তিনি আমাদের ভাইবোনদের মধ্যে দ্বীনি প্রতিযোগিতার আয়োজন করতেন। ঘরের দেয়ালে একটা চার্ট টানিয়ে রাখতেন। সেখানে আমাদের ভালো-মন্দ কাজগুলোর হিসেব রাখতেন। মাস শেষে বিজয়ী ঘোষনা করতেন। রমাদান আসলে কোরআন খতম করা,বিশেষ ফজিলতের রাত গুলোতে কে সবচেয়ে বেশি নামাজ পড়তে পারে। এভাবে দ্বীনের প্রতি উৎসাহিত করতেন। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জ্বী। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যা। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বী। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | খুব ছোট থেকেই। আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | আন্তরিকভাবে চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বী। আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | সাদা ট্রাউজার,পাঞ্জাবী। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফত আলা মিনহাজিন নুবুওয়াহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | ইন্টেনশনালি না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আমার জানা মতে নেই। আল্লাহ আ'লাম। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | ব্যাক্তিগত পর্যায় ছাড়া উল্লেখযোগ্য ভাবে নেই। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | বিনা বাক্যব্যয়ে স্পষ্ট শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | তিনিই আমার রব, ফেরা, যেমন ছিলেন তিনি, ঈমান সবার আগে, অনেক আঁধার পেরিয়ে, সেকুলারিজম প্রশ্ন, হিউম্যান বিয়িং, চিন্তাপরাধ, রাহে বেলায়াত। এছাড়া কিছু ক্ল্যাসিক ফিকশন ও গদ্য জনরার বই ও আছে পছন্দের ঝুড়িতে। নিজের সংগ্রহে বেশ বই আছে। একটা ব্যক্তিগত লাইব্রেরির স্বপ্ন বুনি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ),শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ),শায়েখ আব্দুল মালেক ( হাফিঃ)। তবে জেনারেল ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আসিফ আদনান,শামসুল আরেফিন শক্তি,জাকারিয়া মাসুদ,ইমরান রাইহান ভাইদের আলোচনা অনেক পছন্দের। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | Cyber Security রিলেটেড কোর্স করা হয়েছে এবং এই ফিল্ড নিয়ে স্কিলড হওয়ার চেষ্টা করছি। আমার ডেপ্টের একজন প্রফেসর এর সাথে একটা রিসার্চ জার্নালে কাজ করছি। এখনো চলমান। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | 🌟 দ্বীনকে আমি হৃদয়ে ধারণ করি,ভালোবাসি। প্রতিটা কাজের ক্ষেত্রে প্রথমে এই প্রশ্নটা রাখার চেষ্টা করি, " শরীয়াহর কি হুকুম এখানে "। তবে ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে ফ্রিকুয়েন্টলি এটা সত্য। অনুভব করতে পারি আমি। তবে দ্বীনের প্রতি মূল ভাবনার জায়গাটা অটুট। 🌟 মানুষের সাথে মেশার ক্ষেত্রে আমি বেশ সফিস্টিকেটেড। মনের দিক দিয়ে সহজ,সাধারণ আর আমার রুচি,মেন্টালিটি,আইডিওলজির সাথে ম্যাচ না করলে, তাদের আমি সচেতন ভাবে এড়িয়ে গিয়ে নিঃসঙ্গতাকে বেছে নেই। সেজন্য ক্যাম্পাসে আমার মেশার মানুষ হাতে গোনা মাত্র দু-চারজন। যাদের সাথে সময় নিয়ে কথা বলা হয়। 🌟 আর এই স্বেচ্ছায় বেছে নেওয়া নিঃসঙ্গতার জন্যই প্রকৃতির সাথে দারুন সখ্যতা আমার। মেঘমালা, জোনাকি,চাঁদহীন নক্ষত্রভরা আকাশ,কদম গাছের নিঃসঙ্গ পেঁচা, শরৎ এর শিউলিতলা, দিশাহীন প্রজাপতি সব। কখনো গোটা বিকেল আকাশ দেখি, বৃষ্টি এলে এক কাপ চা করে জানালার পাশে গিয়ে বসি, জোৎস্না হলে চাঁদের আলো গায়ে মাখতে বাইরে বেড়িয়ে পড়ি। 🌟 আমি ভীষণ সৌখিন,রুচিশীল মানুষ। আমার মনে হয় ঘরটা মাটির হোক তবু জানালার পর্দাটা কারুকার্যময় হোক, বেডের পাশে কাচের জারে কিছু তাজা ফুল থাকুক,জানালার ওপাশে একটা কাঠগোলাপ গাছ থাকুক। 🌟 পৃথিবীর সব আর্টিস্টিক, সৃষ্টিশীল কাজের প্রতি দূর্নিবার আকর্ষণ আমার। সব শিখে নিতে ইচ্ছে হয়।ক্যালিগ্রাফি,পেইন্টিং,লিখালিখি,স্কেচ।কিন্ত তা কি আর সম্ভব! 🌟 লিখালিখি,বই পড়া, বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা আমার দারুন পছন্দের জায়গা। প্রকৃতির ঠুনকো ব্যাপারগুলো গভীরভাবে অবজারভ করতে ভালো লাগে। ভাবতে ভালো লাগে বিচিত্র মানুষের জীবনবোধ নিয়ে। সুজোগ হলে বৃদ্ধ মানুষের কাছে তার জীবনের গল্প শুনি।ইচ্ছে করে পৃথিবীর সব ইতিহাস জেনে ফেলি।ইচ্ছে করে সব ছেড়ে লেখক হয়ে যাই।একসময় ক্লাসিক্যাল ফিকশন পড়তাম,এখন ইতিহাস, জাতিয়তাবাদ, সংস্কৃতি, গদ্য ও বুদ্ধিবৃত্তিক ইসলামিক জনরাই বেশি পছন্দের। 🌟 সমাজের তথাকথিত সব নিয়মের ঘোর বিরোধী আমি। কে কি মনে করবে এসবের বিন্দুমাত্র তোয়াক্কা করতে ইচ্ছে হয় না। শুধু একটা প্রশ্ন রাখতে চাই প্রতিটা ক্ষেত্রে ," এই কাজটাতে রব খুশি কি না / কাজটা শরিয়ত সম্মত কিনা ? " 🌟 সিমপ্লিসিটি এবং হ্যাপিনেস আমার কাছে মোস্ট প্রিসিয়াস। আমি মাটির ঘরে থাকতে পারি কিন্ত সে ঘর সুকুনে টইটুম্বর হতে হবে। পার্থিব জীবনের ঠুনকো ব্যাপার গুলোর জন্য আমি অপার্থিব সুখ কোনভাবেই স্যাক্রিফাইস করতে রাজি না। 🌟 নিজের পারসোনালিটি এবং গায়রতবোধ সম্পর্কে ভীষণ সচেতন আমি। আমি খুব সহজ,সাধারন,বিনয়ী মানুষ যতক্ষন না আপনি আমার ব্যাক্তিত্বে আঘাত করছেন। 🌟 আমি চাই দ্বীন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে আমার অস্তিত্বের একটা সিগনিফিকেন্স রেখে যেতে। যেটা সাতশ কোটি মানুষ থেকে স্বাতন্ত্র। দেশীয় কাঠামোর সর্বোচ্চ চাকুরি সচিব হওয়াটাকেও জীবনের স্বাতন্ত্র অর্জন হিসেবে দেখি না। কারন তা অজস্র মানুষ হয় এবং সামনের পৃথিবীতে আরো সহস্র মানুষ হবে। আমি চাই রবের দেয়া এ জীবন দ্বারা দ্বীনের জন্য অনন্য অবদান রেখে যেতে। 🌟 জ্ঞান চর্চা দারুন টানে আমায়। মনে হয় যদি বাগদাদ,কর্ডোভার মত জ্ঞানসমুদ্রে স্বেচ্ছাধীন জ্ঞান আহরনের সুজোগ পেতাম। এই ট্রেডিশনাল কারিকুলামে র্যাট রেইসে যদি দৌড়াতে না হতো। কি দারুন হতো ! এরাবিক ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছে আছে। উর্দু লিটারেচার ও ব্যাপক আগ্রহের জায়গা। উর্দু শের,পয়েট্রি দারুন টানে আমায়। 🔺 ফজরের নামাজ পড়ে এসে দেখি বাইরে বেশ কুয়াশা। কার্তিকের প্রথম কুয়াশা। খুব দেখতে ইচ্ছে হল। দ্রুত কাচা পাতার এক কাপ লাল চা করে মেস বাড়ির ছাদে চলে গেলাম। সিড়িকোঠার দেয়ালে হেলান দিয়ে শীতের প্রথম কুয়াশা দেখতে দেখতে বায়োডাটার এই অংশটুকু লিখলাম। এইতো আমি! |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | 📜 মুসলিমবঙ্গের ইসলামফোবিক ন্যারেটিভ ভেঙে ইসলামিক ন্যারেটিভ বিনির্মাণে বুদ্ধিবৃত্তিক সংগ্রামে অবদান রাখা। দ্বীন প্রতিষ্টার জন্য ডেডিকেটেডলি সোস্যাল এক্টিভিজমে যুক্ত হওয়া ( নির্দিষ্ট সময় পরে )। আমি খুব করে চাই দ্বীনের জন্য আমার জীবনের একটা সিগনিফিকেন্স থাকুক। শুধুমাত্র ইবাদাতে সীমাবদ্ধ না থেকে পার্টিকুলারলি আমার এ অস্তিত্ব যেন দ্বীনের ক্ষেত্রে ভূমিকা রাখে। 📑 এটাকে প্ল্যান না বলে স্বপ্ন বলা ভালো। দ্বীনি ভাইদের নিয়ে একটা দ্বীনি সোসাইটি। যেখানে আবাসিক কলোনি,মসজিদ,বাজার,শিক্ষা প্রতিষ্ঠান,লাইব্রেরি, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ছেলে-মেয়েদের আলাদা হালাকাহ থাকবে। ভবিষ্যত প্রজন্ম যেন অপূর্ব এক দ্বীনি পরিবেশে বেড়ে উঠে। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আমি বেশ আয়েশ করে অবসর উপভোগ করি। মাঝে মাঝে ফ্ল্যাক্স ভর্তি চা,অনটাইম কাপ,বই আর ডায়েরি সাথে করে আয়োজন করে সন্ধ্যা দেখতে বেরিয়ে পড়ি। বিকেলে এক কাপ চা করে ছাদে গিয়ে আকাশ দেখি। আমার বর্ণীল ভাবনাগুলো নিয়ে ভাবতে চেষ্টা করি। বই পড়ি,স্কলারদের লেকচার শুনি,এক আধটু লিখালিখি করি,গদ্য জনরায়। প্রায়শই আয়োজন করে প্রকৃতি দেখতে বের হই,মানে ন্যাচারের স্নিগ্ধ, ঠুনকো ব্যাপার গুলো উদাস চোখে গভীর অনুভূতি নিয়ে অবজারভ করি। টং চায়ের দোকানের ভীড়ে চা খেতে খেতে বিচিত্র মানুষের জীবন নিয়ে ভাববার চেষ্টা করি। নিজের লিখাগুলো রিসাইট করে সেগুলোকে ইউটিউবে আর্কাইভ করি। সব মিলে আমার অবসর পুরোটাই আমার জগৎ জুড়ে। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়ির বড় ছেলে আমি। সহসাই ছেলেবেলা থেকেই অনেক রেসপনসিবিলিটি আমার উপর চলে এসেছে। প্রাইমারি স্কুল থেকে বাজার করা শিখেছি। আর এখন তো পরিবারের ফাইনান্সিয়াল রেসপন্সিবিলিটি বাদে সকল দায়িত্ব আমার উপর। স্কুল জীবন পর্যন্ত যতদিন বাড়িতে ছিলাম,রোজ রুটিন করে আম্মুর কাজে হেল্প করতাম। এখনো ছুটিতে এলে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না। |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | প্রযোজ্য নয়। |
|---|---|
| বিবাহিত অবস্থায় আবার কেন বিয়ে করতে চাচ্ছেন ? | প্রযোজ্য নয়। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। অর্ধেক দ্বীনের সমতুল্য।একজন সুস্থ মানুষের ব্যাসিক নিড। তাছাড়া আমার মনে হয় মানুষের জীবন ভীষন কঠিন। এত এত চড়াই-উৎরাই তাতে। একা এ পথ পাড়ি দেওয়া অসম্ভব ভীষণ। স্বপ্ন,মন খারাপ, আনসারটেইনিটি,বর্ণীল দুঃখ গুলো ভাগাভাগি করার জন্য একজন আপন মানুষ অবশ্য প্রয়োজন। যিনি হবেন আমার সত্তার অংশ।এ পৃথিবীর সব ঝঞ্ঝাট পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত এ দীর্ঘ সফরে একজন বিস্বস্ত সফরসঙ্গীর খোঁজে। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বী ইনশা আল্লাহ। তার পর্দা লঙ্ঘন হওয়া আমার অস্তিত্ব চূর্ণ বিচূর্ন হওয়ার সমতুল্য। আমি কখনোই আমার স্ত্রীর নাম পর্যন্ত অন্য কোন পুরুষের সামনে উচ্চারন করার ইচ্ছা রাখি না। কারন হিউম্যান বিয়িংয়ের ন্যাচার হচ্ছে কোন কিছু বললে সেটা কল্পনা করা। আমার আহলিয়াকে কল্পনাতেও অন্য কোন পুরুষ একটা অবয়ব দাড় করাবে এটাও আমার বরদাস্ত হবে না। বাইরে যখন যাওয়া লাগবে তাকে পূর্ন পর্দা অবস্থায় কেউ দেখুক এটাও আমার জন্য খুব কষ্টের হবে। যদিও এক্ষেত্রে কিছুই করার নেই।। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | জেনারেল লাইনে পড়াশোনা ( হাতেগোনা ২/১ টা ফিল্ড বাদে ) শুধু একটা কাগজ অর্জনের পিছে ছুটে চলা বৈ কিছুই না। তবে মানুষ এটা করে সামাজিক স্বীকৃতির জন্য। আমি এগুলা কিছুর তোয়াক্কা করি না। আমার স্ত্রী এবং পরিবারের নারী সদস্যদের জন্য আমার ইচ্ছা উন্মুক্ত জ্ঞান চর্চার ব্যবস্থা করা। বাড়িতে সমৃদ্ধ লাইব্রেরি থাকবে সেখান দ্বীন এবং জীবন ঘনিষ্ঠ ইলম শিখবে। অনলাইন বেজড এডুকেশনেও এড হতে পারে। দ্বীনি এবং লাইফ রিফলেক্টিভ যেকোন ইলম অর্জনে আমি সাহায্য করতে আগ্রহী। তবে কারেন্ট এডুকেশনাল ফেইজ ( জেনারেল ) কমপ্লিট করাটা আলোচনা সাপেক্ষ। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | আল্লাহ আমাকে সুস্থ সবল রাখলে আর আমার গায়রত বোধ জীবিত থাকতে কখনোই না। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আপাতত আমার পরিবারের সাথে( অন্তত ছাত্র অবস্থায় )। পরবর্তিতে আমার ক্যারিয়ার ফেইজ অনুযায়ী দুজনের আলোচনা সাপেক্ষে। তবে অবশ্যই তাকে সর্বোচ্চ সময় পাশে পাওয়ার ইচ্ছে তো থাকবেই। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না। এমনকি পাত্রী পক্ষ যদি উপহারের ছলে বিন্দুমাত্র কিছু দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রেও আমি কঠোর হবো। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও জেলা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | কি দায়িত্ব নেই ,এ প্রশ্নটা করলেই বোধ হয় ভালো হতো। একজন স্বামীর তো স্ত্রীর সামনে ঢাল হয়ে দুনিয়ার সব ঝঞ্ঝাটে আগলে রেখে জান্নাত পর্যন্ত পৌছে দেয়া তার দায়িত্ব। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | বর্তমান আমার আর্নিংটা একটা অনলাইন টিউশন থেকে আসে। গ্রাজুয়েশন পরবর্তিতে কোন ধরনের সরকারী চাকুরিতে একটা এক্সাম দেয়ার ইচ্ছাও আমার নেই এবং দিব না ইনশাআল্লাহ। ক্যারিয়ার হিসেবে একাডেমিক/রিসার্চ রিলেটেড ক্যারিয়ার পাথ আমার পছন্দ সেজন্য হায়ার স্টাডির ও ইচ্ছে আছে। বুঝতেই পারছেন পুরা ব্যাপারটা ভীষণ অনিশ্চিত এবং দীর্ঘ ( সময়সাপেক্ষ) । তবে পারিবারিক সিচুয়েশন ডিল করতে গিয়ে B.Sc শেষে হয়তো কর্পোরেট জব বেছে নেওয়া লাগতে পারে। আল্লাহ ভালো জানেন। তিনিই উত্তম পরিকল্পনাকারী। 🚫তবে আপনাকে অবশ্যই এই রিয়েলিটি বিবেচনায় রেখে আমাকে সাপোর্ট করার মানসিকতা থাকতে হবে। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | 🔰 আহলিয়া পছন্দ করার ক্ষেত্রে আমি তার ত্বাকওয়া,রুচি,শখ,আইডিওলজি,মানসিকতা,জ্ঞান,সিমপ্লিসিটি,দুনিয়ার উপর দ্বীনকে প্রায়োরিটাইজ করা, দ্বীনের জন্য স্যাক্রিফাইজিং মানসিকতা এগুলো আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। 🔰 বাবার বয়স হয়েছে, আম্মু অসুস্থ থাকেন প্রায়ই। আপনার উপর হয়তো বেশ রেসপন্সিবিলিটি চলে আসবে এবং জেনারেশন গ্যাপের কারনে তারা হয়তো আমার মত করে আপনাকে বুঝবে না। হয়তো কখনো আপনার মন খারাপের কারন হতে পারে। তাই আমাকে পাশে নিয়ে পৃথিবীর সকল সমস্যা মোকাবেলার ইচ্ছা আপনার থাকতে হবে। 🔰 আমি চাই আমার বিয়েটা এক্সট্রিমলি সাদামাটা হোক এবং আমার হবু আত্মীয় যিনি হবেন এই বিয়েটার ব্যায়ভার বহন করাটা যেন বিন্দুমাত্র তার দুশ্চিন্তার কারন না হয়। সোসাইটির নর্মস ভেঙে এ কাজটা আমি করতে চাই। জানিনা কতটুকু সম্ভব হবে। আমাকেও একটা বড় স্ট্রাগল এর মধ্য দিয়ে যেতে হবে নিশ্চিত। |
| বয়স (Required) | ১৮-২৪ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'২'' - ৫'৪" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | আলিয়া/জেনারেল। এইচএসসি/অনার্স /ফাজিল চলমান। সহশিক্ষার জন্য পড়াশোনা ছেড়েছেন। IOM বা অন্য কোন দ্বীনি অনলাইন প্লাটফর্মে থেকে ইলম অর্জন করেছেন। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | স্ট্রিক্ট পর্দা মেইনটেইন করতে হবে। আমিতো তো তার নামের পর্দা মেইনটেইন করার স্বপ্ন দেখি। পর্দার দিক দিয়ে সে যেত উচ্চতার শিখরে পৌছতে চেষ্টা করবে আমাকে পাশে পাবে ইনশা আল্লাহ। |
| পেশা (Required) | ছাত্রী |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনদ্বার,নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | 💫 টিপিক্যাল ইসলামিক পরিবারে জন্মেছেন বলে পেয়ার প্রেশারের কারনে দ্বীন মেইনটেইন করেন এমন নয় বরং দ্বীনের প্রতিটা আহকামকে হৃদয়ে অনুভব করে, ভালোবাসার জায়গা থেকে দ্বীন পালন করেন এমন। জীবনের প্রতিটা ক্ষেত্রে যিনি দ্বীনকে প্রাধান্য দেন। অনলাইন/অফলাইনে মাহরাম-নন মাহরাম স্ট্রিক্টলি মেইনটেইন করে চলেন। কো-এডুকেশন সিস্টেমে যিনি নিজের সহজাত নারীসুলভতা হারিয়ে ফেলেননি। 💫 একজন সহজ সুন্দর মনের মানুষ। কোন ধরনের কমপ্লিক্সিটি যিনি হৃদয়ে ধারন করেন না। 💫 একজন রুচিশীল,সৌখিন মানুষ। নান্দনিকতা যিনি বুঝেন। বৃষ্টি এলে যিনি হাতের কাজ ফেলে দু কাপ চা নিয়ে বেলকনিতে বসতে ইচ্ছুক, জোৎস্না রাতে বাইরে মাদুর পেতে গল্প করতে যার ভীষণ ভালো লাগবে। মেঘলা দিনে মোমের আলো কিংবা আধার ঘরের জোনাকি যার অভূতপূর্ব ভালো লাগার কারন হয়। 💫 টিপিক্যাল ব্যাপার গুলোর বাইরে গিয়ে দর্শন,জীবনবোধ,কালচার,কবিতা,সুখ,দুঃখ,অনিশ্চয়তা আমার গোটা জগৎটা নিয়ে যার সাথে মন খুলে আলাপ করতে পারব। 💫ফেমিনিজম,সম-অধিকারের ন্যারেটিভ ছুড়ে ফেলে যিনি ইসলামের স্বামী-স্ত্রীর হক মেনে নিতে আগ্রহী। 💫 ছোট ছোট ব্যাপার গুলোতে সুখ খুঁজে নিতে জানেন। ঠুনকো ব্যাপার গুলোতে এখনো মুগ্ধ হবার ক্ষমতা হারাননি। বাড়ি ফেরার পথে শুধু তাকে স্মরণ করে আনা শিউলিমালায় যিনি খুশী হতে যানেন। তাকে উৎসর্গ করে লেখা কবিতায় যিনি মুগ্ধ হতে যানেন। 💫 যিনি চিঠি লিখতে ভালোবাসেন। মাঝে মাঝে আমার সাথে চিঠিতে কথা বলতে যার অসম্ভব ভালো লাগবে। 💫 দ্বীনের জন্য আমার যেকোন স্যাক্রিফাইসকে যিনি উৎসাহ দিবেন। দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে আমার সত্তার স্বাতন্ত্র তাৎপর্য তৈরিতে যিনি আমাকে উৎসাহ দিবেন।সঙ্গ দিবেন। আমি চাই দ্বীনের স্যাক্রিফাইসের প্রশ্নে তিনি আমার জন্য পিছুটান না হয়ে বরং অনুপ্রেরনা হবেন। 💫 একে অপরের অস্তিত্বকে ওন করে দুজনকে এক অভিন্ন সত্তা রূপে চিন্তা করেন।একজনের সুখ,দুঃখগুলো যেন উভয়ের হয়। পৃথিবীর সকল ঝঞ্ঝা পাড়ি দিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত একে অপরের প্রতি মুগ্ধতা ধরে রাখার ইচ্ছা যিনি রাখেন। 💫 পৃথিবীর সকল সমস্যা দুজনে মিলে মোকাবেলা করবেন। কিন্ত নিজেদের মাঝে সমস্যা সৃষ্টি করে নয়। এমন মনোভাব যিনি রাখেন।জীবনে অজস্র কিছুর অভাব থাকতে পারে কিন্ত সুখের অভাব যেন কখনো না হয়। 💫 "আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না।" দুনিয়াকে দেখার চোখটা এমন হলেই দুনিয়া ও আখিরাতে এক অনন্য জীবন গড়া সম্ভব এবং পৃথিবীর সব দুঃখ,সংকট থেকে মুক্তি সম্ভব। দুজনে মিলে দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি এই স্তরে উন্নিত করার ইচ্ছা যিনি পোষন করেন। 🔰 এককথায় বলতে গেলে, গোটা পৃথিবীর প্রতি যখন ভীষন বিরক্তি,হতাশা নিয়ে রোজ ঘরে ফিরব তিনি আমার সুকুনের জরিয়া হবেন। আমার ঘর টাকে এক টুকরো প্রশান্তির নীড় বানিয়ে রাখবেন। যেখানে ফিরে আমার গোটা দিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। হবেন আমার চোখের শীতলতা। যিনি আমার ঈমান বৃদ্ধির মাধ্যম হবেন।বারে বারে স্মরণ করিয়ে দিবেন আখিরাতের কথা। 💫 আহলিয়ার সাথে সম্পর্ককে আমি ডিভাইন,এটারনাল হিসেবে চিন্তা করি। কিন্ত এটা কতটা প্রাক্টিক্যাল ঠিক জানা নেই। তবে আমার নিরেট ভাবনা গুলোকে তুলে ধরলাম। 🚫 হারাম রিলেশনশিপে জড়িয়ে থাকলে অনুগ্রহ করে রিকয়েস্ট পাঠাবেন না। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | আশেপাশের জেলা হলে ভালো হয়। তবে আমার পছন্দের সাথে ম্যাচ করলে দূরের জেলাতে কোন আপত্তি নেই। সেক্ষেত্রে কালচারাল গ্যাপ সামলে নিতে আপনাকে সাপোর্টিভ হতে হবে। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 1130 ভিউস