female

বায়োডাটা নাম্বার

AH-116683

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

ঢাকা

ঢাকা বিভাগ

বরিশাল

বরিশাল বিভাগ

২০০২

উজ্জ্বল শ্যামলা

৪'১০''

৫১ কেজি

A+

ছাত্র/ছাত্রী

০০


ঠিকানা
স্থায়ী ঠিকানা বানারীপাড়া, বরিশাল, বরিশাল, বাংলাদেশ এলাকার নাম: রায়ের হাট
বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা, ঢাকা, বাংলাদেশ এলাকার নাম: মিরপুর ১
কোথায় বড় হয়েছেন? (Required) ঢাকায় জন্ম এখানেই বড় হওয়া
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা ঢাকা
বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী ঠিকানা বরিশাল
বিভাগ বরিশাল বিভাগ
জন্মসন (আসল) ২০০২
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৪'১০''
ওজন ৫১ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় ০০
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? হ্যাঁ
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২১
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২৩
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা অনার্স ২য় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মিরপুর বাঙলা কলেজ
পাসের সন অনার্স ২য় বর্ষের ছাত্রী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা হাফেজা ( খাদেমুল কুরআন মডেল মাদ্রাসা) মুয়াল্লিমা ( অনলাইন মহিলা ইসলামিক মাদ্রাসা) আইএলটস ৬.০
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: তাফসিরুল কুরআন
পারিবারিক তথ্য
পিতার পেশা সরকারি চাকুরী ( বাংলাদেশ পুলিশ এ কনস্টেবল পদে আছেন)
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য সদ্য ইংরেজি বিভাগ থেকে স্নাতক কমপ্লিট করেছেন এবং বিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা ব্যবসা করেন এবং মামা তিনজন বড় মামা ব্যবসা করেন মেজো মামা ইতালি থাকেন ছোট মামা সরকারি চাকুরী করেন
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত বর্তমান বাড়ি ও নিজস্ব বাড়ির ধরণ ১৫ তলা বিল্ডিং এ ভাড়া থাকছি। বাড়িতে ঘর করার পরিকল্পনা রয়েছে
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) পরিবারের সবাই নামাজ কালাম করেন [ দ্বীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই ] । জেনারেল পরিবার যেমন দ্বীন পালন করেন তেমন
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জী
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) প্রায় দশ বছর
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জী
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? বোরখা হিজাব নিকাব করি। সৌন্দর্য যেন প্রকাশ নাহয় তেমন রঙের বোরখা হিজাব নিকাব পড়া হয়।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) কুরআন হাদীসের শরীয়াহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? জী না। না দেখার সর্বোচ্চ চেষ্টা করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) মাইনাস পাওয়ারের চশমা পরি। এছাড়া সমস্যা নেই আলহামদুলিল্লাহ
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) বাচ্চা থেকে বড়দের কুরআন শিক্ষা দেই।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শিরকের আস্তানা
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ শয়তানের বিরুদ্ধে লড়াই ও সীরাত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর জাকির নায়েক জুলফিকার আলী নকশবন্দী আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) হাফেজা শিক্ষিকা
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে বলতে গেলে আমি সাধারণত সংযত থাকতে পছন্দ করি, কারণ রিয়ার আশঙ্কা থাকে। সবকিছুই আল্লাহর হেদায়েত ও ইচ্ছার ওপর নির্ভরশীল—নবীজি ﷺ তাঁর চাচাকে কালিমার দাওয়াত দেওয়ার সময় আল্লাহ তা‘য়ালা আমাদের শিখিয়েছেন, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না; বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দেন। এই উপলব্ধি আমাকে সবসময় বিনয়ী রাখে। আমি দুনিয়ার প্রচলিত সাফল্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের আসল সাফল্য মনে করি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধনের চেষ্টা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে চেষ্টা করি। স্বভাবগতভাবে আমি শান্ত প্রকৃতির। পশু-পাখি, সবুজ প্রকৃতি ভালোবাসি। বই পড়া, কুরআন তিলাওয়াত ও নাশীদ শুনতে ভালো লাগে। প্রয়োজনের বাইরে বিলাসিতা এড়িয়ে চলি এবং সদাকাহ ও অন্যকে উপকার করতে বেশি প্রশান্তি পাই। রাগ করা পছন্দ করি না এবং বিশ্বাস করি—ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায়, কঠোরতা দিয়ে নয়।আল্লাহ যদি তাওফিক দেন, তবে ভবিষ্যতে স্বামীর সাথে হালাল পথে পৃথিবীর নানা জায়গা ঘুরে দেখা এবং একসাথে হজ্জ পালন করার একটি সুন্দর স্বপ্ন আছে—যেন সফর, ইবাদত ও জীবনের পথচলা সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা ও নিজের চরিত্র ও আমল ঠিক রাখার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমি চাই অন্তরের শান্তি ও প্রশান্তি দানকারী একজন স্ত্রী হতে—যেমন আল্লাহ তাআলা বলেন, “আর তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।” (সূরা রূম: ২১) একই সঙ্গে একজন উত্তম বৌমা ও আদর্শ মা হয়ে পরিবারে রহমত ও স্থিতির উৎস হতে চাই। আমি চাই পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জন্য আল্লাহর রহমত ও সহানুভূতির মাধ্যম হতে—কারণ আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।” (সূরা নাহল: ৯০) পরিবারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, সুযোগ ও অনুমতি পেলে মাদ্রাসায় খেদমত করতে চাই—অনলাইন বা নিকটবর্তী অফলাইনে। পাশাপাশি ঘরে বসেও প্রতিবেশীদের জন্য তালিম ও দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই, যেমন আল্লাহ বলেন, “তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে।” (সূরা আলে ইমরান: ১০৪) এই উম্মাহর মায়েদের গর্ভ থেকেই যেন ভবিষ্যৎ দাওয়াতদাতাদের জন্ম হয়—সে কাজে আমি অবদান রাখতে চাই। আল্লাহর রাসূল ﷺ দাওয়াতের কাজের ব্যাপক প্রয়োজনের কথা বলেছেন; সেই অভাব পূরণে নিজেকে প্রস্তুত করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি নিজেকে একজন সৎ ও নিয়তপূর্ণ দা‘য়ী হিসেবে গড়ে তুলতে চাই—আল্লাহর জমিনে তাঁর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমার এই ক্ষুদ্র জীবন উৎসর্গ করতে চাই। কারণ আল্লাহ বলেন, “বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই আল্লাহর জন্য।” (সূরা আন‘আম: ১৬২) ইনশাআল্লাহ, প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য।
অবসর সময় কিভাবে কাটান? (Required) বলতে গেলে সেভাবে অবসর পাইনা, আমার যখন রুটিন অনুযায়ী কাজ করতে ভালোলাগেনা তখন-ই আমার অবসর! সে সময়ে বই পড়ি, নতুন কোনো রেসিপি(রান্না) ট্রাই করি, ইসলামিক লেকচার, নাশীদ, ডেইলি নিউজ, গ্লোবাল পলিটিক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) ঘর গোছানো গাছের পরিচর্যা রান্নায় সাহায্য
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ অবিবাহিত
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত, বিয়ে করছি সুন্নাহ পালনের নিয়্যাতে, সওয়াবের আশায়। রবের জান্নাতে অনন্তকাল একসাথে কাটানোর স্বপ্ন দেখি। এছাড়া ফিতরাত অনুযায়ী নিজেকে সমকালীন ফিতনা থেকে হেফাযতের নিয়্যাতে। দ্বিতীয়ত, একটা আদর্শ দ্বীনি পরিবার গঠন করতে চাই। আল্লাহ তা'য়ালা সন্তান দান করলে তাদেরকে এমনভাবে তৈরি করতে চাই যে এই উম্মাহর মাঝে নূর ছড়াবে। দ্বীনের খেদমতে আমি যে কাজগুলো করতে পারিনি, সেই অসমাপ্ত কাজের বাস্তবায়ন করবে, আমার স্বদাকায়ে জারিয়ার অংশ হিসেবে তাদেরকে দুনিয়াতে রেখে যেতে চাই, ইনশাআল্লাহ্। একজন মেয়ে হিসেবে বাইরের এই কঠিন দুনিয়াটাকে সহজ করার জন্য। হেভি পার্সোনালিটি, গায়রতওয়ালা একজন মাহরাম পাওয়ার নিয়্যাতে।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? মূলত বাসায় বসেই করতে চাই। তবে বাসার আশেপাশে মাদ্রাসা থাকলে চাকরি করা যায়।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জী। দীনী ইলম মৃত্যু পর্যন্ত অর্জন করতে চাই। আর ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছি যেহেতু তাই এই বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করতে চাই
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) এখন করছি না।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আমার দায়িত্ব : শরীয়ত সম্মত যেকোন কাজে বিনা দ্বিধায় স্বামীর আনুগত্য করা। তার ক্বলবের প্রশান্তির কারন হওয়া। তার আবেগ, কম্ফোর্ট, হ্যাপিনেস, পছন্দ-অপছন্দকে সর্বাধিক গুরুত্ব দেয়া। তার পরিবারের প্রতি যত্ন নেয়া। সর্বোপরি দ্বীনের পথে অবিচল থাকতে একে অপরকে সাহযোগিতা করা। বেশি বলার চেয়ে চুপচাপ অন্যকে শুনতে পছন্দ করি, তার সারাদিনের ক্লান্তিমাখা গল্পগুলোর সঙ্গী হওয়া, সর্বোপরি একজন বান্দার কুররাতু আই'য়ুন হতে চাই।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৪-২৯
গাত্রবর্ণ শ্যামলা উজ্জ্বল শ্যামলা ফর্সা
নূন্যতম উচ্চতা ৫"৫-৫"৮
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হাফেজ+ ফাজিল/ স্নাতক কমপ্লিট বা পড়ছেন
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা (Required) সরকারি বেসরকারি চাকরি
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সামাজিকভাবে সম্মানিত ও মোটামুটি দীনের বুঝ থাকতে হবে।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন জামা‘য়াতে ৫ ওয়াক্ত নামায(মাঝেমাঝে ওজরবশত মিস হতে পারে), সুন্নতী দাড়ি এবং পোশাক, টাখনুর ওপর কাপড়, যতদুর সম্ভব হয় ছোট ছোট কাজেও সুন্নাহ কে প্রাধান্য দেয়া, বন্ধুত্বপূর্ন, বিনয়ী , নজর হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জীবনদর্শন কিংবা পড়াশুনা সবক্ষেত্রে আমি তার ছাত্রী হয়ে থাকতে চাই। আগেও বলেছি, ভীষন রাগী মানুষদেরকে ভয় লাগে, বদমেজাজী লোকজন প্রচন্ডরকম অপছন্দ। সাবুরুন জামীলের অধিকারী, একটু নরম মেজাজের, একজন আল্লাহ'র বান্দা চাই। আমার খাস পর্দার ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। ইবাদত/ভালো আমলের ক্ষেত্রে প্রতিযোগিতার মনমানসিকতা থাকতে হবে। অপ্রয়োজনে ছবি তোলা (স্পেশালি মেয়েদের মতো সেলফি) কিংবা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ারে অনীহা থাকতে হবে। হক্কানী উলামায়ে কেরামের সোহবতে উম্মাহ'র খেদমতে দাওয়াতী কাজের আগ্রহ থাকতে হবে। অবশ্যই তার মতামতের ওজন থাকতে হবে। একজন মেয়ের কথা কেউ হালকাভাবে নিতে-ই পারে, কিন্তু তাকে গায়রতবান, স্ট্রং পার্সোনালিটি বিল্ড করতে হবে।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ঢাকার হলেই সবচেয়ে ভালো। বরিশাল, খুলনা
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান ত্বলিবুল 'ইলমের মর্যাদা নিয়েই জীবনের সমাপ্তি টানতে চাই। একমাত্র শখ- ছোট্ট একটা ইবাদতের রুম হবে। শেলফে রাখা ২ টা জায়নামাজ, ছোট্ট একটা পড়ার টেবিল, চারিপাশে বুকশেলফ ভর্তি কিতাব, কুরআন, তাফসীর.. সকল ব্যস্ততার শেষে যেখানে প্রবেশের সাথে সাথে এক আধ্যাত্মিক পরিবেশের দরুন আমার উদ্ধত মস্তক অবনত হবে লা-শারীক রবের স্মরনে, তাঁর ভয়ে, কৃতজ্ঞতায়! উক্ত আবদার পূরনের শুধু খাস নিয়্যাত রাখতে হবে। আমার পরিবারকে আমি খুব ভালোবাসি, তাদের ভুলগুলো সম্মানের সাথে ধরিয়ে দিবেন। তাদেরকে নিজ পরিবার মনে করার মানসিকতা রাখতে হবে। ভীষন রাগী মানুষ থেকে আল্লাহ'র পানাহ চাই। রাগান্বিত মানুষ দেখলে আমার ভয় লাগে। রেগে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলা কাউকে যোগাযোগ না করার অনুরোধ রইলো। বিয়ে হোক সাদামাটা, মসজিদে খেজুর ছিটিয়ে সুন্নাহ মোতাবেক। একান্তই ওয়ালীমার আয়োজন করলে সেখানে মেহমান হিসেবে ইয়াতিম, মাদ্রাসার ছোট ছোট ফুলেরা প্রাধান্য পাক। এগুলো কেবলই একজন মেয়ে মানুষ হিসেবে আমার শখের চাওয়া! স্বপ্ন! বিয়ের কথাবার্তা আগানোর ইচ্ছে থাকলে ইস্তেখারা করে বাকি সব দিক ভেবেচিন্তে মেয়ে দেখার বিষয়ে আগাতে হবে। বিয়ের হালাল ফিতনা থেকে রবের নিকট পানাহ চাই।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 115 ভিউস