| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জী আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
১ বছর হবে। এর আগেও পড়া হতো তবে নিয়মিত ছিলাম না। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জী আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জী। আলহামদুলিল্লাহ। তবে ফ্লুয়েন্ট না। এখনো নাজেরা চলমান।। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
বোরখা,হিজাব,নিকাব,হাত ও পা মুজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
জী না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
না। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
এখনো পর্যন্ত নেই। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
মাজার একটি কবর। এর বেশি আর কিছুই না। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
সুইটহার্ট কুরআন, সেজদায় যাদের মরণ এলো, আর রাহিকুল মাখতুম, সৌন্দর্য প্রদর্শন। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
উস্তায নোমান আলী,উস্তায আতিক উল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
নেই। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমি আমার রবের এমন এক বান্দী, যার পুরো জীবনই শুধু আর শুধু রহমানের দয়ার আর অনুগ্রহের উপরই টিকে আছে। আলহামদুলিল্লাহ। প্রতিটা মুমিনের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য হলেও আমি নিজের জন্য স্পেসিফিক ভাবেই তা ইযহার করতে চাইবো। আমি জেনারেল লাইন থেকে অনার্স ২য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর আর তা কন্টিনিউ করা হয়নি। আমার দ্বীনে ফিরার জযবা তৈরি হয়েছিলো 2022 এর শেষের দিক থেকে আর এটা কনসিয়াসলি ছিলো আলহামদুলিল্লাহ। তার আগ পর্যন্ত দ্বীন আর দুনিয়া আমার জন্য ভিন্ন বিষয় ছিলো। দ্বীন বলতে শুধুই নামাজ, রোজা, হজ্জ, আর সাথে সমাজে প্রচলিত কিছু বিষয় কেই মনে করতাম। আমার দ্বীনে ফেরাটা যেনো " আল্লাহ তা'য়ালা' কুন' বলেছেন আর 'ফায়াকুন' হয়েছে এমন। আর এটাই সত্য। প্রথমত,আল্লাহ তা'য়ালা খুবই চমৎকার পন্থায় আমাকে এমন অনেক কিছু থেকে দূরে করেছেন যা আমার দ্বীনে ফিরার বাধা হতে পারতো আলহামদুলিল্লাহ যেমন : জেনারেল লাইনের পড়া, বান্ধবীদের সঙ্গ, সোসাল গ্যাদারিং, অনুষ্ঠানাদি, । হঠাৎ করেই কেমন যেনো এসব কিছু থেকে নিজেকে দূরে রাখার তীব্র ইচ্ছা বোধ হলো আর ইচ্ছাটা এতোই তীব্র ছিলো যে দূরে সরেও এলাম অথচ তখনও পর্যন্ত আমার দ্বীনের বিষয় কোনো জ্ঞান ছিলো না। আসলে এগুলো তো আল্লাহর পক্ষ থেকেই ছিলো। তখন বুঝে না আসলেও এখন বুঝি। তার অনেকটা সময় পর আল্লাহ তা'য়ালা তার দয়ায় আমার সামনে কিছু দ্বীনি পডকাস্ট আর লেকচার এনে দিলেন।আমি বিশেষভাবে "পাকিস্তানের ইউথ ক্লাব" এর কথাটা উল্লেখ করতে চাইবো।কেননা, সেখান থেকেই শুরু আমার টার্নিং পয়েন্ট আলহামদুলিল্লাহ। আমি তাদের মিউজিক রিলেটেড পডকাস্ট শুনলাম প্রথম আর তার পর খুজে খুজে আরো কিছু পডকাস্ট সুবহানাল্লাহ। সেই দিন মনে হলো যেনো আমি এই দুনিয়াতেই বাস করছিনা, আমি যা দেখি, যা শুনি আর যা বুঝি সবটাই মিথ্যা, ভ্রম। মিউজিক, মুভি,সিরিয়ালস এগুলো পুরোপুরি ভাবে ছাড়া হলো আল্লাহর তওফিকে। আর তারপর নিজের ইসলাহের চেষ্টা করতে লাগলাম যা এখনো জারি আছে। এমন না যে সবটা একদিনেই করে ফেলেছি। মাঝেও অনেক অনেক ভুল করেছি, এখনো করছি। প্রত্যাবর্তন প্রতিটা ভুলের পরই হবে ইনশাআল্লাহ। তবে কিছু বিষয়ে আল্লাহর তওফিকে আর পিছু ফিরতে হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ তা'য়ালা "ইউথ ক্লাবকে" আমার জন্য চুজ করলেন আমার টার্নিং পয়েন্ট হিসেবে। 2 জন ডাক্তারের লেকচার শুনি যার একজন ছিলেন হাফেজা, শুধু তাই নয় তার ৬ জন সন্তান যারা সবাই হাফেজ - হাফেজা, তারই হাতে সুবহানাল্লাহ।আরো একজন ডাক্তার তার পর্দার গল্প শুনলাম এই ভাবেই আল্লাহ তা'য়ালা এক একটা বিষয় আমার হৃদয়ে গেথে দিলেন ছোট ছোট মেসেজ হিসেবে। আর তারপর কোনো একটা কোর্সের মাধ্যমে কিছু বোনের সহবত এর সুযোগ করে দিলেন যাদেরকে দেখে পর্দার নিয়ত পুক্ত হলো। যখন পর্দার হুকুম পালনের জন্য মরিয়া হয়ে উঠলাম আল্লাহ তা'য়ালা কোনো একটা কঠিন সময়কে আমার পরিবারের হৃদয়কে সহজ করার মাধ্যম বানালেন, অকল্পনীয়ভাবে আমার পরিবার আমার পর্দা করার সিদ্ধান্তে কোনো দ্বিমত পোষণ করেন নি। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আরো কিছু বোনের সাথে পরিচয় হলো যাদেরকে জেনে কুরআনের সাথে সম্পর্ক তৈরি করার তীব্র ইচ্ছা হলো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় "আল্লাহ তা'য়ালা যখন তার বান্দার জন্য কিছু ইচ্ছা করেন, পুরো কুল-কায়নাতকে তিনি এমন ভাবেই সাজান হয় তো।" আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি আমার সবটুকু দিয়েই দ্বীন চর্চার চেষ্টা করছি। আল্লাহ তা'য়ালা কবুলিয়ত দান করুন।"' আমার বয়স অনেকটাই বেশি আলহামদুলিল্লাহ। অনেকের প্রশ্ন থাকতে পারে এতো কেনো দেড়ি হলো। উত্তর:এর আগে বিয়ে হলে হয়তো গাফেলই রয়ে যেতাম। হয়তো দ্বীনে ফেরা হতো না। আমার রব তো সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি আমার জন্য সবটাই সহজ আর সুন্দর করেছেন। আলহামদুলিল্লাহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
ছোট বেলায় কিতাবুল্লাহ শিখা হলেও পরে এসে বুঝতে পারলাম তা সহি না। আর সহি করার সে চেষ্টাটা মোটেও সহজ না।এখনো চলছেই। যাই হোক। আমি কুরআনুল কারিম নিয়েই সামনে আগাতে চাই। নিজের সন্তানদের পাশাপাশি আশেপাশের আরো কিছু মানুষদের বিশেষ করে বাচ্চাদের কুরআন শিখানোর ইচ্ছা রাখি। আল্লাহ তা'য়ালা আমাকে তওফিক দিন। সহজতা দান করুন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
বই পড়ি, পডকাস্ট আর লেকচার শুনি, কিছু দ্বীনি বোনদের সাথে কথা বলি এইতো। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
তেমন বিশেষ কিছু না। তবে মেহমান আসলে রান্নার সম্পূর্ণ দায়িত্বটা আমার থাকে। আর এটা আমার খুব পছন্দের একটা কাজ। |