| স্থায়ী ঠিকানা | উজিরপুর, বরিশাল, বরিশাল, বাংলাদেশ এলাকার নাম: গড়িয়া, উজিরপুর |
|---|---|
| বর্তমান ঠিকানা | গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ এলাকার নাম: দত্তপাড়া, চেরাগআলী, টঙ্গী |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ছোটবেলা থেকেই ( দত্তপাড়া ,চেরাগআলী, টঙ্গী-গাজীপুর ) বর্তমান ঠিকানার এলাকাতেই বসবাস করছি ,এখানেই ছোট থেকে বেড়ে ওঠা। |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | গাজীপুর |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | বরিশাল |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৪'১১'' |
| ওজন | ৬৩ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | সরকারি তিতুমীর কলেজ |
| পাসের সন | ২০২৫ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | IOM তে আলিম কোর্সে অধ্যানরত আছি। ভবিষ্যতে এখান থেকেই দাওরা হাদিস সম্পূর্ণ করার ইচ্ছা রয়েছে, ইনশাল্লাহ। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| পিতার পেশা | ব্যবসায়ী,আলহামদুলিল্লাহ। আব্বু তার জীবনের অনেকটা সময় সৌদি আরবে অবস্থানরত ছিল ।২০১৯ সাল এর ডিসেম্বরে বাংলাদেশে একেবারে চলে আসে। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | বড় ভাই ( বিবাহিত ), আমার থেকে ৪বছরের বড়। ভাইয়া একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছে ।বর্তমানে একটি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। |
| চাচা মামাদের পেশা | *আমার চারজন চাচা রয়েছে; তারা প্রত্যেকেই তাদের জীবনের অনেকটা সময় সৌদি আরবে ছিলেন। বর্তমানে- ১.বড় কাকা- আমাদের গ্রামের বাড়িতে জমিজমা দেখাশোনা ও দোকান ব্যবসা করছেন। ২.মেজো কাকা- তিনি বর্তমান বরিশাল সদরে ফার্মেসীর ব্যবসার সাথে যুক্ত। ৩.নয়া কাকা- তিনি কৃষি ও খামারের সঙ্গে জড়িত। ৪.ছোট কাকা- ব্যবসা। *আমার কোনো মামা নেই। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্বচ্ছলও।আল্লাহ তায়ালা সর্বদা সর্বোত্তম রিজিক আমাদের দান করেছেন ,আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে কখনো কোনো কিছুর অভাব উপলব্ধি করিনি (আলহামদুলিল্লাহ), যখন যা প্রয়োজন হয়েছে আব্বু-আম্মু আমাদের জন্য সর্বদা সর্বোত্তম ব্যবস্থা করেছে। আমরা ঢাকাতে ভাড়া বাসাতে থাকি ,বরিশালে সদরে আব্বুর নিজস্ব ক্রয়কৃত জমি রয়েছে। আর গ্রামের বাড়িতেও জমি আছে। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যাঁ, আলহামদুলিল্লাহ। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | প্রায় ১৪ বছর তবে কিছুটা কম-বেশি হতে পারে (আস্তাগফিরুল্লাহ)। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যাঁ ,আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি ,আলহামদুলিল্লাহ ।তবে শুদ্ধর প্রচেষ্টা আরো চালিয়ে যেতে চাই এবং এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | বোরখা, নিকাব ,হাত-পা মোজা।ইসলামী শরিয়াত অনুযায়ী বাহিরে মেয়েদের পোশাক সম্পর্কে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করি।(আল্লাহুম্মাগফিরলি) |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | আমি চাই রাষ্ট্র কুরআন-সুন্নাহর আলোকে ও ইসলামী শরিয়াহর নীতিমালার ভিত্তিতে পরিচালিত হোক। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | সাধারণত নাটক ,সিনেমা ,সিরিয়াল ,গান দেখা হয় না ।তবে ফেসবুকে (ছোট-ছোট ভিডিও)যদি সামনে পড়ে যায় তাহলে মাঝেমধ্যে দেখা হয়ে যায় (আল্লাহুম্মাগফিরলি)।গান একদমই শুনি না আলহামদুলিল্লাহ। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না ,আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আল্লাহ সুযোগ দিলে যেকোন বিশেষ মেহনতে যুক্ত হওয়ার। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার হচ্ছে কবর। কবর জিয়ারত করা যেতে পারে।তবে বর্তমানে মাজারকে কেন্দ্র করে যে সকল কাজকর্ম হয় তার বেশিরভাগই শিরক। তাই এই ফিতনা থেকে নিজেকে এবং নিজের আশেপাশের মানুষ কে সতর্ক করতে হবে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | কুরআনের তাফসির (সম্পূর্ণ কুরআনের তাফসীর এখনো শেষ করতে পারিনি তবে তাফসীর পড়া চলমান), আর রাহীকুল মাখতুম , তাসাওউফ ও আত্মশুদ্ধি, বেলা ফুরাবার আগে, আরো বেশ কিছু বই পড়া হয়েছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়েখ আহমাদুল্লাহ,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা তাকী উসমানী ,মিজানুর রহমান আজহারী ,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ,আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ,ডঃ জাকির নায়েক , আব্দুল মালেক সাহেব দাবা, মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ, মাওলানা তারিক জামিল,শায়খ আব্দুল কাইয়ুম, আবু তোহা আদনান এছাড়াও অনেকেই। সীমাবদ্ধতার কারণে সামনাসামনি তাদের সহবত না পেলেও অনলাইনের তাদের বক্তব্য শুনতে খুবই পছন্দ করি । তাদের মত যেন আমার রব আমাকেও কবুল করে নেয় ।তাদের দ্বীন প্রচারের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা সঠিক জ্ঞান সম্পর্কে জানতে পারছি( আলহামদুলিল্লাহ)। আমি সকল ধরনের আলেম -ওলামাদের (আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তদের) শ্রদ্ধা-সম্মান করি।আমার মত ক্ষুদ্র জ্ঞানের একজন কাউকে অসম্মান করবে এটা হতে পারেনা, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যে সবাইকে সম্মান করবে, মনে কারো প্রতি কোন বিদ্বেষ রাখবেন না। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি খুবই সাধারন একজন মানুষ ।আমার চাহিদাগুলোও খুবই সামান্য। আমি সাধারণ জীবন যাপন করতে আগ্রহী ও অভ্যস্ত । অত্যাধিক সাজসজ্জার ব্যাপারে বর্তমানে আমার তেমন কোনো আগ্রহ নেই । আমি মিশুক প্রকৃতির একজন হাসি খুশি থাকা মানুষ।আলহামদুলিল্লাহ ,স্যাক্রিফাইস ও ধৈর্যের মন-মানসিকতা রয়েছে।আমি কোনো ভুলের মধ্যে থাকলে সঠিকটা জানার পর তা নিয়ে গোড়ামী না করে সঠিকটা গ্রহণ করি। কোন ভুল হলে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার মানসিকতা রাখি। বাইতুল্লাহ দেখার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে যেমনটি প্রত্যেক মুসলমানের অন্তরে থাকে ঠিক তেমনিটি আমার মাঝেও রয়েছে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দেশের বাসিন্দা হওয়া এবং সেখানে মৃত্যুবরণ করার প্রবল ইচ্ছা। উম্মাহাতুল মু'মিনীন অর্থাৎ আম্মিজানদের আদর্শে নিজেকে গড়ে তুলতে চাই ,তাদের অনুসরণের চেষ্টা করতে চাই। সুন্নাহ মোতাবেক জীবন যাপনে আগ্রহী। নিজ জীবনে অল্প সংখ্যক সুন্নত মেনে চললেও সুন্নতের প্রতি রয়েছে অফুরন্ত ভালোবাসা ও পালনের চেষ্টা। আঁকিবুকি করার একটা শখ আছে, নতুন নতুন খাবার তৈরি করা এবং বেকিং এর প্রতি ভাললাগা কাজ করে, বই(ইসলামিক ও উপন্যাস)পড়তে ভালো লাগে,এছাড়াও গাছপালা-পাখিদের প্রতি আলাদা একটা টান আছে। বাসায় নিজের ছোট্ট একটা পাঠাগার (কিছু সংখ্যক বই) রয়েছে, ভবিষ্যতে একটা বিশাল পাঠাগার করতে চাই ।বই পড়ার অন্যরকম একটা আনন্দ আছে, বই থেকে নিজের ভিতরে অনেক কিছু গ্রহণ করা যায়। ভ্রমণ করতে পছন্দ করি সত্যিকার অর্থে কখনও ওইভাবে ঘুরাঘুরি করা হয়নি তবে চাই আল্লাহর জমিনের সকল সৌন্দর্য না হলেও কিছু সংখ্যক সৌন্দর্য তো উপলব্ধি করা যেতেই পারে এক্ষেত্রে জীবনসঙ্গী যদি একটু ভ্রমন-প্রিয় বা ভ্রমন-পিপাসু হয় তাহলে মন্দ হয় না। আমল এবং আখলাকে আমি পারফেক্ট নয় তবে চেষ্টা করি এবং সর্বদা করতে ইচ্ছুক। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অপরূপ সুন্দর কিন্তু কেউ যদি অতিরিক্ত সুন্দর জীবনসঙ্গিনী চান( নিঃসন্দেহে এটি খারাপ কিছু নয় ,ইসলাম অনুযায়ী একজন ব্যক্তি সুদর্শন জীবনসঙ্গিনী চাইতেই পারে এতে দোষের কিছু নেই) তবে এই বায়োডাটাটি স্কিপ করতে পারেন। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমি নিজেকে একজন সালেহ ও তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। কুরআনের খেদমতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহর কালাম পৌঁছে দিতে চাই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু আমল করতে চাই, যার দ্বারা আমার রব আমার প্রতি সন্তুষ্ট হন। মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করতে চাই। কুরআন ও সুন্নাহর আলোকে একটি আদর্শ পরিবার গঠন করে সন্তানদের রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর তরীকা অনুযায়ী তারবিয়াত দিতে চাই। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আম্মুর সাথে গল্প করে,বই পড়ে , আঁকাআঁকি করে, বিভিন্ন কারুশিল্প করে , এছাড়াও আরো অনেক কিছু করা হয়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আমি ঘরের সকল কাজে আম্মুকে সহায়তা করি, ঘর গোছাই ও পরিষ্কার রাখি এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্না করি। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ ,আলহামদুলিল্লাহ। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী পেলে ইসলামের উপর জীবন পরিচালনা করা অনেক সুন্দর ও সহজ হয়। বিয়ের একটা গভীর বন্ধন। আল্লাহর তরফ থেকে একটা উত্তম উপহার ,একটা ইবাদতও বটে। সূরা রুম-২১, "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা এদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।" |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না। তবে ভবিষ্যতে দ্বীনের ও মুসলিম উম্মাহর জন্য কিছু করার সুযোগ আসলে অবশ্যই করতে চাই। সেক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য পাবেন জীবনসঙ্গীর মতামত এবং পরিবারের অনুমতি। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | আমি ইলম অর্জন করতে চাই সবসময়। মৃত্যুর আগ মুহূর্তেও আমি একজন তালেবে-ইলম হয়ে মৃত্যুবরণ করতে চাই ।যদি বলা হয় দুনিয়াবি পড়াশোনা করতে চাই কিনা তাহলে বলব যা আমার দ্বীন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, পরকাল ও মুসলিম উম্মার জন্য কল্যাণকর তা করতে আমি সর্বদা আগ্রহী। এবং ইসলামিক ইলম সেটাতো নিঃসন্দেহে অর্জন করতে চাই আজীবন।তাই ইলম অর্জনে আমাকে যথাযথ সহায়তা করতে হবে এবং জীবনসঙ্গীকেও ইলম অর্জনের আগ্রহ হতে হবে। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | জেলা |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | সর্বদা প্রচেষ্টা থাকবে তার চক্ষুশীতলকারী হওয়ার। উত্তম ব্যবহার, নেক আমল ও দ্বীনের পথে উৎসাহিত করা, যথাযথ হক আদায়, সম্মান প্রদর্শনসহ যাবতীয় সে সকল বিষয় যা কুরআন ও হাদিসে নির্দেশ রয়েছে; একজন স্ত্রীর উপর। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| বয়স (Required) | 25-35 |
|---|---|
| গাত্রবর্ণ | কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে আমার কোনো প্রকার আপত্তি নেই । |
| নূন্যতম উচ্চতা | ৫'৩" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা অন্যান্য। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| পেশা (Required) | উত্তম,হালাল ও সম্মানীয় পেশা। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমার কাছে বাহ্যিক সৌন্দর্যতা জরুরী নয় ,সে যেন প্রকৃত দ্বীনদার হয় এবং আমার কাছে চক্ষু শীতলকারী হয়। তাকওয়াবান, ধৈর্যশীল, উত্তম আখলাক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাহ ধারণ ও গায়রতবান ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।রাসূল( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবন আদর্শ মেনে চলার চেষ্টা থাকতে হবে। ফরজ ও ওয়াজিব ইবাদতের সাথে সুন্নত ও নফল ইবাদতেও আগ্রহী হতে হবে। অত্যাধিক ইবাদত করতে না পারলেও যতটুকুই ইবাদত করবে তা নিয়মিত করবে ।প্রতিদিন কোরআন তেলওয়াতের অভ্যাস থাকতে হবে। দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে।কিছু মানবো কিছু ছাড়বো ,নিজের পছন্দ অনুযায়ী দ্বীন মানবো এমন মন মানসিকতা থাকা যাবে না। আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করার প্রচেষ্টা, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সোপর্দ করা এবং করার ইচ্ছা থাকতে হবে। দ্বীনের সকল ব্যাপারে মেধা ,শ্রম ,অর্থ খরচ করার মন-মানসিকতা থাকতে হবে। দায়িত্ব অবহেলা কিংবা কোন প্রকার উদাসীনতার মনোভাব থাকবে না। নিজের সাথে সংশ্লিষ্ট মানুষদের দায়িত্ব গ্রহণের মনোভাব রাখতে হবে।যাদের মন-মানসিকতা দায়িত্বহীনতার তাদের যোগাযোগ না করার অনুরোধ করছি। আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু করার ততটুকু করবে। অর্ধাঙ্গিনীর দুনিয়া ও আখিরাত নিয়ে ফিকির থাকতে হবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | বর্তমান ঠিকানা ঢাকা হলে ভালো হয়। |
| বিশেষ কিছু যদি জানাতে চান | যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে পাত্রের বায়োডাটা বিস্তারিত ইমেইল করার অনুরোধ করা হল। বায়োডাটা পছন্দ হলে পাত্রীর ছবি কিংবা ভিডিও কলে দেখতে চাওয়া যাবে না। পাত্রীর মাহরামের উপস্থিতিতে সরাসরি কথা ও পাত্রী দেখা যেতে পারে। যোগাযোগের পূর্বে অবশ্যই ইস্তেখারা করে নিবেন। |
|---|
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 53 ভিউস