female

বায়োডাটা নাম্বার

AH-117615

না


প্রাথমিক তথ্য
ব্যবহৃত নাম (Primary) হাফসা মিম জান্নাতী
জন্ম তারিখ 1999-12-21
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা ঢাকা
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা নওগাঁ
স্থায়ী বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ১৯৯৯
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'২''
ওজন ৫৭ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় প্রযোজ্য নয়
ঠিকানা
স্থায়ী ঠিকানা বোয়ালিয়া, নওগাঁ, রাজশাহী
বর্তমান ঠিকানা বালুঘাট, ঢাকা ক্যান্টনমেন্ট
কোথায় বড় হয়েছেন? (Required) আমার বাবার চাকরির বদলির সুবাদের দেশের বিভিন্ন জায়গায় থাকার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল Golden A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন সাইকোলজি
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম 📌 মাধ্যমিক: বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম; 📌 উচ্চমাধ্যমিক: হলি ক্রস কলেজ, ঢাকা; 📌 স্নাতক: ইডেন মহিলা কলেজ, ঢাকা
পাসের সন ২০২৪
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ (রেজাল্ট এখনো প্রকাশিত হয় নাই)
পারিবারিক তথ্য
পিতার পেশা জেসিও, বাংলাদেশ বিমান বাহিনী
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য আমার ছোট ভাই অটিজম আক্রান্ত এবং সে ক্লাস টেনে পড়ে ( বালুঘাট স্টারলিং স্কুল)
চাচা মামাদের পেশা 📌 চাচা–ফুপিদের পেশা: আমার বাবা মেজ। বড় আব্বু অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। সেজ চাচা নওগাঁ রেজিস্ট্রেশন অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত। ছোট চাচা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বড়, মেজ ও সেজ ফুপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা; এর মধ্যে বড় ফুপি বর্তমানে অবসরপ্রাপ্ত। ছোট ফুপি গৃহিণী। 📌 মামাদের পেশা: আমার বড় মামা নওগাঁ জজ কোর্টের মুহরি। মেজ মামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত। সেজ মামা ব্যবসার সঙ্গে যুক্ত।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। সামাজিক অবস্থান সম্মানজনক এবং ভালো আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আমার মরহুম দাদাভাই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনা শেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন। তিনি জীবদ্দশায় দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন এবং গ্রামের শিশুদের দ্বীনি শিক্ষা দিয়েছেন। তিনি মসজিদও প্রতিষ্ঠা করেছেন। আমার আব্বু প্রতি শুক্রবার মসজিদে জামাতের সাথে জুমআর সালাত আদায় করার চেষ্টা করেন। আমার আম্মু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আমার ছোট ভাই মাঝে মাঝে বাড়িতে আমাদের সাথে নামাজ পড়ে এবং শুক্রবারে আব্বুর সঙ্গে মসজিদে যায়। বাসায় কোনো নন-মাহরাম আত্মীয় আসলে আমি তাদের ব্যাপারেও পর্দা করার চেষ্টা করি এবং পর্দা ব্যাপারে আমার পরিবার থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করা হয়, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? মাঝে মাঝে ফজর মিস হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় পড়ার চেষ্টা করি।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০১৫-১৬ সালের দিকে আল্লাহ আমাকে হিদায়াত দেন। এরপর থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, চেষ্টা করি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ যতদূর পারি চেষ্টা করি
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? খিমার/বোরকা হিজাব নিকাব হাত মোজা ও পা মোজা সহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) না
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না দেখার চেষ্টা করি
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজার শুধুই একটা কবর। কবর জিয়ারত করা যায়। তবে মাজারে কিছু চাওয়া বা সিজদাহ করা শির্ক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আররাহীকুল মাখতুম, প্যারাডক্সিক্যাল সাজিদ, বিলিয়ন ডলার মুসলিম, পীর-এ কামিল
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) Dr. Zakir Naik, Nouman Ali Khan, Assim Alhakeem
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নেই
নিজের সম্পর্কে কিছু লিখুন একটা সময় ছিল, বাসায় অতিথি এলে সবার আগে নিজের খেলনা বা নতুন ঈদের জামাটা লুকিয়ে রাখতাম। আর এখন, নিজেকেই একটু আড়ালে রাখতে ভালো লাগে। হয়তো এটাকেই হিদায়াত বলে। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। আমার কাছে হিদায়াত মানে নিজের নেক আমল বা পরিবর্তনকে প্রকাশ করার বিষয় নয়, বরং নীরবে অনুভব করার মাধ্যমে নিজেকে আরও গভীরে নিয়ে যাওয়ার একটি পথ। তাই নিজেকে আমি এমন একজন মানুষ হিসেবেই দেখতে চাই, যে অল্প জানে, অল্প অল্প করে শিখছে, এবং শেখার এই যাত্রাটাই যার কাছে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, আমি ছবি তোলা খুব একটা পছন্দ করি না, এবং নিজেও খুব কম ছবি তুলি। এটি আমার স্বভাবেরই একটি অংশ। তাই এই বিষয়ে আমি সাধারণত সহজ স্বচ্ছন্দ থাকি, ছবি তোলা নিয়ে বাড়তি আগ্রহ বা চাপ আমার ক্ষেত্রে মানানসই নয়। ব্যক্তিত্বের দিক থেকে আমি কিছুটা অ্যাম্বিভার্ট। কখনো চুপচাপ, ধীরস্থির একা থাকতে ভালো লাগে, আবার কখনো মানুষের সঙ্গে মিশে, কুশলাদি বিনিময় করে আনন্দ পাই। একদিকে শান্তভাবে বসে নিজেকে নিয়ে, আশেপাশে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ভাবতে ভালো লাগে, অন্যদিকে কলেজের ঝাড়ুদার আয়া আন্টিদের মায়া জড়ানো গল্প শুনতে বা বাসার কাজের মেয়ের সাথে কে আগে সালাম দেবে সেই ছোট্ট প্রতিযোগিতাতেও মন ভরে যায়। বৃষ্টির সময়ে দোয়া করা, সবুজ গাছপালা বা নীরব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মাঝে যেমন প্রশান্তি খুঁজি, তেমনি কেয়ার টেকারের ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে ইচ্ছেমতো আদর করতেও ভালো লাগে। ছোট ভাইকে পছন্দের রং পেন্সিল কিনে দিতে যেমন এক ধরনের তৃপ্তি পাই, তেমনি সে যখন দুষ্টুমি করে আমার ভাগের খাবার খেয়ে নেয়, তখন ওর সামনে মুখ ফুলিয়ে বসে থাকাটাও মন্দ লাগে না। আরেকটি বিষয় হচ্ছে, কেউ যদি আমার ভুলটা শান্তভাবে বুঝিয়ে দেয়, আমি আন্তরিকভাবে শেখার চেষ্টা করি ইনশা-আল্লাহ। তবে জোরে কথা বলা বা রাগারাগি হলে হয়তো সাথেসাথেই কেঁদে দিব। আমি বিশ্বাস করি, নরম ভাষা আর ধৈর্য দিয়েই মানুষ সবচেয়ে সুন্দরভাবে মানুষকে গড়ে তোলে।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? জানিনা
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আলহামদুলিল্লাহ, আমি একটি আদর্শ ইসলামিক পরিবার গঠনের অংশ হতে চাই, যেখানে পরিবেশটাই দ্বীনের পথে চলাকে সহজ করে দেবে। ভবিষ্যতে এমন কোনো ইসলামিক দেশে পরিবারসহ বসবাস করার ইচ্ছা আছে, যেখানে ইসলামিক কমিউনিটি সহজে পাওয়া যায় এবং দৈনন্দিন জীবনে ইসলামিক রীতি-নীতি মেনে চলা স্বাভাবিকভাবে সম্ভব। মালয়েশিয়া, মিশর কিংবা কাতারের মতো দেশগুলোর কথা বিশেষভাবে মনে আসে। নিজের পড়ালেখার ক্ষেত্রে মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM)-এ অধ্যয়ন করে সেখানে যুক্ত থাকার মাধ্যমে একটি দ্বীনি কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকতে চাই। ভবিষ্যতে কোনো ইসলাম-ফ্রেন্ডলি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে বিজ্ঞানী হিসেবে কাজ করার একটি ইচ্ছাও আমার আছে, যেন দ্বীন ও দুনিয়ার জ্ঞানকে একসাথে ধারণ করে মানবতার কল্যাণে ভূমিকা রাখতে পারি। পাশাপাশি ভবিষ্যতে সন্তানদেরও এমন পরিবেশে পড়ালেখা করানোর ইচ্ছা আছে। আমার স্বল্প জ্ঞানে যতটুকু বুঝেছি, IIUM থেকে বহু মুসলিম মনীষীর পথচলা শুরু হয়েছে, এবং দ্বীনের পথে নতুনভাবে ফিরে আসা অনেক মানুষের জন্য এটি একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আমি বিশ্বাস করি, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কখন, কাকে, কোন উছিলায় হিদায়াত দেন, তা যাকে হিদায়াত দেওয়া হয় সে নিজেও বুঝে উঠতে পারে না। তবে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি চাই, আমার পরিবার যেন হিদায়াতের জন্য সর্বোচ্চ অনুকূল পরিবেশে বেড়ে ওঠে। এ বিষয়ে ভিন্ন মত বা আরও উত্তম কোনো ইসলামিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাব থাকলে তা জানতে আগ্রহী থাকব, ইনশা-আল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ঘুমিয়ে, বই পড়ে, ইসলামিক নাশীদ শুনে কিংবা কোডিং করে
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আলহামদুলিল্লাহ, আমি টুকটাক ও হালকা-পাতলা রান্না করতে পারি। আম্মুকে মাঝে মাঝে ঘরের কাজে সহায়তা করা হয়। ঘর মোছা কিংবা ভারী কাপড় কাঁচার কাজে গৃহপরিচারিকার সহায়তা থাকে। মাঝে মাঝে কাজের মেয়ের সঙ্গে একসাথে ঘর ঝাড়ু দিতেও ভালো লাগে। রমজান মাসে নতুন নতুন খাবারের রেসিপি নিয়ে সামান্য এক্সপেরিমেন্ট করা হয়। আর কেউ আমার রান্নার প্রশংসা করলে মনটা বেশ আনন্দে ভরে যায়।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি। আমি সমঅধিকার নয়, বরং ন্যায্য অধিকারের ধারণায় বিশ্বাসী। প্রত্যেকের দায়িত্ব, সক্ষমতা ও ভূমিকা ভিন্ন হতে পারে, আর সেই ভিন্নতার মাঝেই ন্যায়বিচার ও সম্মান বজায় থাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মানুষের দ্বীনি জীবনে পূর্ণতা আনে, গুনাহ থেকে বাঁচতে সহায়তা করে এবং মানসিক প্রশান্তির একটি হালাল পথ তৈরি করে। আমি বিয়েকে দায়িত্ব, সঙ্গ এবং ইবাদতের একটি মাধ্যম হিসেবে দেখি। আমার কাবা শরীফে যাওয়ার গভীর ইচ্ছে আছে, পাশাপাশি অন্যান্য ইসলামিক স্থানেও সফর করার আগ্রহ রয়েছে। ইসলামে সফরকে উৎসাহিত করা হয়েছে, কারণ সফরের মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে এবং দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ হয়। তবে একজন মাহরাম না থাকার কারণে এখন পর্যন্ত দূরে কোথাও যাওয়া সম্ভব হয়নি। তাই মনে করি, বিয়ের মাধ্যমে একজন মাহরাম ও জীবনসঙ্গী পেলে আমি এসব সফরের মাধ্যমে আরও শেখার সুযোগ পাব, ইনশা-আল্লাহ।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? আলোচনা সাপেক্ষ
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জ্বী, ইনশা-আল্লাহ
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আমি বিশ্বাস করি, দাম্পত্য জীবন আল্লাহর একটি নিদর্শন, যেখানে শান্তি, ভালোবাসা ও দয়ার উপর সম্পর্ক গড়ে ওঠে। ____ আল্লাহ তা’আলা বলেন— “আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও; আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে।” (কুরআন, সূরা আর-রূম: ২১) ____ এই আয়াতের আলোকে আল্লাহর নির্দেশের ভেতরে থেকে স্বামীর বৈধ কথা শোনা ও সম্মান করাকে আমি আমার দায়িত্ব মনে করি। স্বামীর প্রয়োজন ও পছন্দ–অপছন্দের প্রতি সচেতন থাকা, তাঁর মানসিক প্রশান্তির জায়গা তৈরি করা এবং দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ববোধ বজায় রাখাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। পাশাপাশি তাঁর পরিবারকে সম্মান করা এবং সংসারের দায়িত্বে সহযোগী হওয়ার চেষ্টা করব, ইনশা-আল্লাহ।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ (রেজাল্ট এখনো প্রকাশিত হয় নাই)
বিশেষ কিছু যদি জানাতে চান আমার ছোট ভাইয়ের অটিজমের সমস্যা রয়েছে, সে একজন special child। তবে আলহামদুলিল্লাহ, পিচ্চিটা এতটাই স্নেহশীল ও সহজ-সরল যে ওকে দেখলেই যে কেউ মায়ায় জড়িয়ে পরে। ইসলাম আমাদের শেখায়, যারা আমাদের চাইতে দুর্বল, তাদের প্রতি ধৈর্যশীল এবং সদয় হতে। আমি কাউকে ওর ভরণপোষণ বা দায়িত্ব নেওয়ার কথা বলছি না, আমি শুধু চাই আমার ভবিষ্যৎ জীবন সঙ্গী তাঁকে পরিবারের একজন হিসেবে সম্মান করুক। বিষয়টি আমাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যার কারণ হবে বলে আমি মনে করি না। বরং এমন একটা জান্নাতের ফুল আমাদের সংসারে শান্তি ও বরকতের কারণ হবে, ইনশাআল্লাহ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৫-৩৪
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা/ ফর্সা-শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫'৪" - ৫'৬"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) দাড়ি রাখা বা অন্তত রাখার চেষ্টা থাকা উচিত। সুন্নাহ সম্মত দাড়ি রাখাকে আমি উৎসাহিত করি। ইনকামের ক্ষেত্রে তা অবশ্যই হালাল ও সম্মানজনক হতে হবে। সুদ, ঘুষ এবং যেকোনো ধরনের দুর্নীতিমুক্ত ইনকামই আমার প্রত্যাশা।
পেশা (Required) ছাত্র/ ডাক্তার /ইঞ্জিনিয়ার /সরকারি চাকরিজীবী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সামাজিকভাবে মর্যাদাপূর্ণ ও শালীন। এমন পারিবারিক পরিবেশ প্রত্যাশা করি, যেখানে পর্দা পালনের বিষয়টি স্বাভাবিকভাবে সম্মান করা হয়। বিশেষ করে বাড়িতে নন-মাহরাম অতিথি এলে পর্দা করার সুযোগ ও সহায়ক পরিবেশ থাকলে আমার জন্য স্বস্তিকর হবে।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আলহামদুলিল্লাহ, জীবনসঙ্গীর ব্যাপারে আমার একটাই দোয়া, তিনি যেন আমার সাথে পরিচয়ের আগে আল্লাহ সুবহানাহু তায়ালার সাথে পরিচিত হন এবং তাঁকে খুজে পাওয়ার পরেই যেন আমার জীবনে আসেন। পারিবারিক সূত্রে নয়, বরং নিজে জেনে, বুঝে ইসলামের অর্থ অনুধাবন করে দ্বীনের পথে ফিরে আসা একজন মুসাফির হলে ভালো হয়। হতে পারে তিনি এখনো হিদায়াতের গভীরতায় পুরোপুরি পৌঁছাননি, তবে আন্তরিক চেষ্টা করছেন এবং যতটুকু দ্বীন পালন করছেন তা জেনে-বুঝে, সচেতনভাবেই করছেন। এতে করে আমাদের চিন্তাভাবনার মধ্যে একটি স্বাভাবিক মিল থাকবে এবং দাম্পত্য জীবনের বোঝাপড়া সহজ হবে বলে আমি আশা করি। যিনি আল্লাহর হক ও বান্দার হক দুটোই ভারসাম্যপূর্ণভাবে আদায় করতে জানেন। আমার কাছে একজন দায়িত্বশীল মানুষের কথায় ও কাজে মিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যার সিদ্ধান্ত হঠকারিতার ফল নয়, বরং ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পর নেওয়া সিদ্ধান্ত। কারণ আমি নিজেও একেবারে অনমনীয়ভাবে সিদ্ধান্ত নিই না; ইস্তেখারার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়াতে আমার চিন্তায় স্বাভাবিকভাবেই নমনীয়তা চলে আসে। আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি এবং পড়াশোনা কিংবা ভবিষ্যতে চাকরি করলেও আমার ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ বা ইসলামিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে রাখি, যেখানে পর্দা পালন করা সহজ হয়। তাই আশা করি, আমার জীবনসঙ্গীও আমার পর্দা করার বিষয়ে আপত্তি করবেন না। আমি যেহেতু অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়ি, তাই আমার জীবনসঙ্গীর কাছ থেকে নম্রতা ও ধৈর্য প্রত্যাশা করি। দুজন ভিন্ন পরিবেশ ও ভিন্ন বাস্তবতায় বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনায় বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। এজন্য আমি বিশ্বাস করি, সংসারে প্রকৃত শান্তি আসে তখনই, যখন দাম্পত্য জীবনের কেন্দ্রে আল্লাহভীতি থাকে। বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এটি দুটি পরিবারের বন্ধন। আমার কাছে মনোমালিন্য না হওয়াটাই মুখ্য নয়; বরং মনোমালিন্যের পর সেটাকে কতটা সুন্দর ও গঠনমূলকভাবে সমাধান করা যায়, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই আমি আমার মাকে বাবার পরিবারের প্রতি সহনশীল, ধৈর্যশীল ও আন্তরিক থাকতে দেখেছি, আর বাবাকেও দুই পরিবারের মাঝে কৌশলীভাবে বন্ধন দৃঢ় করতে দেখেছি। আমি আশা করি, যার সঙ্গে আমার নসীব রয়েছে, তিনিও এমন একটি পরিবার গড়তে আগ্রহী হবেন, যেখানে আমাদের সন্তানরা ভবিষ্যতে আমাদের সম্পর্ক থেকে সুন্দর মূল্যবোধ শিখবে। সবশেষে, আমার দৃষ্টিতে একজন আদর্শ মুসলিম পুরুষ তিনিই, যিনি আল্লাহভীরু, রাগ সংযত রাখতে জানেন, ধৈর্যশীল, সম্মানবোধসম্পন্ন ও ন্যায়পরায়ণ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) উত্তর বঙ্গ কিংবা নওগাঁ হলে ভালো হয়। তবে জেলা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 637 ভিউস