| স্থায়ী ঠিকানা | বাইপাস সড়ক মোড়, বকচরা ,সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ |
|---|---|
| বর্তমান ঠিকানা | নাগাছাড়ি,বারাত দায়া, পেনাং, মালয়েশিয়া |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামের বাড়িতে |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | ডিভোর্সড |
| বর্তমান ঠিকানা | সাতক্ষীরা |
| বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | সাতক্ষীরা |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৫ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৬০ কেজি |
| রক্তের গ্রুপ | O- |
| পেশা | প্রবাসি |
| মাসিক আয় | আলহামদুলিল্লাহ্ সন্তুষ্টজনক |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | কারিগরি / ভোকেশনাল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৩ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | না |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | 14 সালে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলাম, সেখানে 5 সেমিস্টারের পর আর পড়া হয় নি। পরবর্তীতে 22 সালে IOM তে আলিম কোর্সে ভর্তি হই সেখান থেকে কিছু ইলম অর্জন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ্, পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে সেটা আর কন্টিনিউ করতে পারি নাই ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু কোর্স করেছিলাম অনেক আগে, আবার নতুন করে শুরু করেছি কিছু টা, চেষ্টা অব্যহত আছে, |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| পিতার পেশা | আব্বু দীর্ঘদিন যাবত দূরপাল্লার এক পরিবহন কোম্পানির ফরমেন ছিলেন,বর্তমানে গাড়ির পার্সের একটি ছোটখাট দোকান পরিচালনা করেছেন, |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | ছোট ভাই HSC পাস করে একটা সাধারন পদে সামান্য বেতনে সরকারি চাকুরি করে, ছোট ভাই বিবাহিত |
| চাচা মামাদের পেশা | চাচা 1. বড় চাচা লোকাল বাস কাউন্টারের স্টাফ (গ্রামে থাকেন) 2.কৃষিক(গ্রামে থাকেন) 3.আব্বু 4.দূরপাল্লার পরিবহন চালক (শহরে থাকেন সেখানেই উনি বর্তমানে স্থানীয়) 5.পিকাপ চালক (সদরে উনার বাড়ি আছে কিন্তু উনি গ্রামে থাকেন) 6. পরিবহনের সঙ্গে জড়িত (সুপারভাইজার,চেকার)(গ্রামে থাকেন) 7.সরকারি ফায়ার সার্ভিসের ড্রাইভার(খুলনাতে থাকেন) মামা 1 জন দীর্ঘ দিন বিদেশ ছিলেন এখন কৃষক পাশাপাশি বাজারে নিজের একটি দোকান আছে সেটা দেখাশোনা করেন(গ্রামে থাকেন) |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আম্মু আলহামদুলিল্লাহ্ নামাজী ব্যক্তি পর্দা করেন তিনি শিক্ষিত নন তবে শিক্ষিতদের সম্মান করেন, মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন, আব্বু মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন, তেমন কারো সাথে কথা বলে না (তেমন বলতে কোন মহিলা মানুষের সাথে) ছোট ভাই সম্পর্কে কি বলবো নিজের কষ্ট লাগে ভাই টা দ্বীন সম্পর্কে কিছু গাফেল, নামাজ কালাম আদায় করলেও ঠিক মত করে না, ওর কোন বাজে নেশা নাই,খারাপ কোন দিক নাই আশেপাশের সম্মানিত প্রতিবেশী আমাদের দুই ভাই কে খারাপ বলতে পারে নাই আলহামদুলিল্লাহ্, তার ব্যাপারে চেষ্টা চলমান ইনশা আল্লাহ্ তাকে দ্বীনের পথে নিয়ে আসতে পারবো,আল্লাহ্ কবুল করুন দেবর/ভাসুর মৃত্যু সমতুল্য সেটা মাথায় রেখে সব কিছু বললাম, পর্দার ক্ষেত্রে কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি আলহামদুলিল্লাহ্ |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | 5 বছর এর একটু কম বেশি হবে হয়ত ঠিক বলতে পারছি না, |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি আলহামদুলিল্লাহ্ চেষ্টা করি, |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | একটা সময় কুরআনের 1 পারার বেশি আমার মুখস্ত ছিল,কিন্তু নিজের অলসতার/ব্যর্থতার কারণে আজ মুখস্ত নাই ,তারপর ও আগের মত আর তেলাওয়াত করতে পারি না,হালকা বেঁধে বেঁধে যায় (আবার নতুন করে শুরু করেছি চেষ্টা চলমান আছে ) |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | সাধারণত টি শার্ট, প্যান্ট পরা হয়, মাঝে মধ্যে পাঞ্জাবি পরা হয় সেটা খুব কম ই বলা যায়। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | জ্বি না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আগে(4 বছর প্লাস) তুর্কি কিছু সিরিজ দেখতাম এখন সব সব বাদ দিয়ে দিয়েছি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ্ নাই,তবে এলার্জি জনিত একটু সমস্যা আছে যেটা খাওয়া দাওয়া, ধুলাবালি কন্ট্রোলে থাকলে খুব একটা সমস্যা হয় না |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জ্বি না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | বর্তমানে প্রচলিত মাজার সব গুলা শিরক এ ভরা। যেটা শিরক এ আকবর |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | বই পড়া বলতে শোনা হয়েছে সীরাহ(রাসূল সাঃ এর জীবনী), খুলাফায়ে রাশেদীন(4 খলিফা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী),উম্মাহাতুল মুমিনীন চলমান আছে...., খালিদ বিন ওয়ালিদ রা এর জীবনী চলমান আছে,,,,,। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শাইখ আহমেদ মুসা জিবরীল ( হাফিযাহুল্লাহ),শাইখ আহমাদুল্লাহ (হাফিঃ), শাইখ মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমীন,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিঃ (রাহিমাহুল্লাহ),উস্তায আবু ত্বহা মোহাম্মদ আদনান, আসিফ আদনান । |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | নাই |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | নিজের শখ বলতে দুইটা শখ ছিল অনেক আগে থেকে প্রথম টা ব্যক্তিগত ছোটখাট ইসলামী পাঠাগার গড়ে তোলার খুব শখ সেটা অনেক টা আগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ্ কিছু টা বাকি আছে খুব শীঘ্রই সেটা পূর্ণতা পাবে ইনশা আল্লাহ্, দ্বিতীয় টা বাহারি রঙের গন্ধের ছোট্ট একটা ফুল বাগান করার কয়েক বার চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত পূর্ণতা নাই নি ইনশা আল্লাহ্ করে ফেলবো। পছন্দ বলতে সময় পেলে ঘুরতে ভাল লাগে, ফুল জিনিস টা আমার খুব পছন্দের,নিজের ভিতর যতটুকু ইলম আছে সেটার দাওয়া দিতে ভাল লাগে(আমি একটা নগণ্য ছাত্র মাত্র),যা জানি তার উপর আমল করতে পছন্দ করি, রাতের আকাশের চাঁদ দেখতে ভাল লাগে এটা আমার সব থেকে প্রিয় জিনিস, সমুদ্রের পাড়ে বসে ঢেউ এর গর্জন শুনতে ভাল (এটা আমার রুমের পাশে থাকায় ইচ্ছা করলেই যেতে পারি), একাকীত্ব ভাল লাগে(অতিরিক্ত নয়), আমার নাশিদ শুনতে ভাল লাগে ছোট বেলা থেকেই,আলোর থেকে অন্ধকার বেশি ভাল লাগে, অপছন্দ: অহংকার (হোক না সেটা কথা অথবা কাজে),অন্যের সাথে তুলনা করা(ভাল কাজ ব্যতীত), তর্ক করা,বিলাসিতা করা, কটু কথা বলা, খোটা দেওয়া(কিছু দিয়ে সেটা নিয়ে খোটা দেওয়া বা উপকার করে খোটা দেওয়া), আমি স্বপ্ন দেখতে পছন্দ করি দুনিয়াতে সব থেকে বড় স্বপ্ন এটাই যে আল্লাহ্ সমর্থ দিলে জীবনসঙ্গিনী কে নিয়ে বায়তুল্লাহ জিয়ারত করবো ইনশা আল্লাহ্ হোক সেটা হজ্জ অথবা ওমরাহ, জানি না এই স্বপ্ন আমার আদৌ পূরণ হবে কিনা তবে আশা রাখি আল্লাহ্ আমার এই স্বপ্ন পূরণ করতে সাহায্য করবেন. |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | একজন তালিবুল ইলম হওয়া, সর্ব নিম্ন নিজের পরিবার পরিজন ,ছোট খাটো হালাকায় যেন নাসিহা করতে পারি |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে বলতে গেলে তেমন কিছু করা হয় না, |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | দেশের বাইরে থাকার কারণে বাড়িতে মা বাবা কে অর্থ দিয়ে,কথা দিয়ে যতদুর সম্ভব সাপোর্ট দেওয়া হয়, বলতে গেলে সংসারের যাবতীয় দায়িত্ব আমার উপরেই বর্তায়, সেটা যেভাবেই হোক, কিভাবে বললে বোঝতে পারবো বুঝতে পারছি না, তাই এখনিই ইতি টানছি |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | আমাদের বিয়ে হয়েছিল 1.9.23 এবং ডিভোর্স হয়েছে 19.11.23 , আমাদের সংসার ছিল 1 মাসের মত বাকি সময় উনি উনার বাবার বাড়িতেই ছিলেন আমাদের বিয়ে ছিল দেখাশোনা করে দুই পরিবারের সম্মতিতেই , ডিভোর্সের এর কারণ উল্লেখ করতে গেলে বলতে প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা মদ্ধ কথা আমাদের কুফু মিল ছিল না অনেক পার্থক্য ছিল যেটা প্রকাশ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটাই মূল কারণ হয়ে দাঁড়ায়, দ্বিতীয়ত দুইজনের মনমালিন্য, দুই ফ্যামিলির সম্পর্কের অবনতি শেষমেষ বিচ্ছেদ এ রূপ নেয়, বিয়ের পর থেকে মানসিক একটা ট্রামার ভিতর ছিলাম,আমি আসলে এটা এখানেই শেষ করতে চাচ্ছি, তিনি এখন আমার অপরিচিত (ননমাহরাম),উনার প্রতি আমার কোন দুর্বলতা নেই,আর থাকবেই না, উনার ব্যাপারে আর কিছু বলার নেই ,আল্লাহ্ এভাবেই চেয়েছেন তাই হয়েছে, আর এটা বলতেই হবে যে দোষ ত্রুটি সবার ই কম বেশি ছিল,কেও ভুলের ঊর্ধ্বে নয়,আমার ভুল গুলা আমি শুধরানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ্, বলে রাখা ভাল যে আমি কোন হারাম কাজে/কর্মে লিপ্ত ছিলাম না,কোন বাজে নেশা আমার ছিল না, এখন ও নাই আলহামদুলিল্লাহ্। সন্তান নাই |
|---|---|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে দ্বীনের একটি অবিচ্ছেদ্য অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ এবং উৎকৃষ্ট ইবাদত। বিয়ে ব্যতীত দ্বীনের পূর্ণতা লাভ সম্ভব নয় তাই আমি বিয়ের মাধ্যমে দ্বীন পরিপূর্ণ করতে চাই ইনশা আল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বি ইনশা আল্লাহ্ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | জ্বি না, অনলাইনের মাধ্যমে দ্বীনী শিক্ষা গ্রহণ করতে চাইলে অবশ্যই চেষ্টা করবো ইনশা আল্লাহ্ |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | অবশ্যই না |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমাদের বাড়িতে,যেটা আমি আর আমার বাবা মিলে করেছি, বলে রাখা ভাল যে আমি বিয়ের পর আলাদা বাড়ি করা বা স্ত্রী নিয়ে অন্য কোথায় ভাড়া থাকা বা ঘর জামায় থাকা আমার পক্ষে সম্ভব না,তবে আমি আমার স্ত্রীর কোন হক নষ্ট করবো না ইনশা আল্লাহ্, |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | কখনোই না |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | স্বামি হিসাবে স্ত্রীর প্রতি বেশ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এর মধ্যে স্ত্রীর ফরজ ইবাদতে সহায়তা, স্ত্রীর ভরণপোষণ স্ত্রীর প্রাপ্য অধিকার গুলা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| বয়স (Required) | 18 থেকে 24 |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | 4"9 ইঞ্চি থেকে 5"3 ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | সর্বনিম্ন ৮ পাস, দ্বীনি শিক্ষা/দ্বীনি জ্ঞান থাকলেই আলহামদুলিল্লাহ্, তিনি যেন আমাদের সন্তান কে প্রাথমিক দ্বীনি শিক্ষা টা দিতে পারেন এর টুকুই |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত, শর্ট ডিভোর্স |
| পেশা (Required) | কোন পেশা থাকা যাবে না, সাংসারিক হলেই আলহামদুলিল্লাহ্ |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত (আমি এই দুইটার ভিতর সীমাবদ্ধ থাকছি),আমি কুফু টা মিলাতে চাচ্ছি যদি সম্ভব হয় আর কি |
| পারিবারিক অবস্থা (Required) | নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত (আমি এই দুইটার ভিতর সীমাবদ্ধ থাকছি),আমি কুফু টা মিলাতে চাচ্ছি যদি সম্ভব হয় আর কি |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | সর্বপ্রথম অবশ্যই আল্লাহ ভীরু, দীনদার ,পাঁচ ওয়াক্ত নামাজী ও পর্দাশীল হতে হবে। নম্র ভদ্র ও কোমলিও আচরণের অধিকারী হতে হবে। বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা সাথে আমার পরিবারের সবাইকে আপন করে নিজের করে নেওয়া। ঠিক যেমনটা সে তার পরিবারের ক্ষেত্রে বরের থেকে আশা করে। যে কোন পরিস্থিতিতেই জীবন সঙ্গিনী সব সময় সাপোর্ট দিয়ে পাশে থাকবে । সুন্দর পরামর্শ ও নিজেদের আলোচনার মাধ্যমে একে অপরকে সাহায্য করবে। সর্বোপরি আয় অনুযায়ী নিজের চাহিদার বহিঃপ্রকাশ করা। প্রয়োজন ছাড়া অপচয় করা থেকে বিরত থাকা। আর অপচয়কারী কে আল্লাহতালা পছন্দ করেন না। আমি চাচ্ছি তিনি যেন তার রূপ দিয়ে নয় বরং তার ব্যাবহার দিয়ে আমার মন জয় করে নেন, আমি এমন রূপের অধিকারিণী চাচ্ছি না যেটা কয়দিন পর শেষ হয়ে যাবে. কিছু কথা না বললেই নয় আমার অতীত(অতীতের বিয়ের কথা বলা হচ্ছে) আছে এগুলা জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন আবেগের বসে কেও আগাবেন না দয়াকরে. খোটা দেওয়া থেকে সব সময় বিরত থাকতে হবে, হোক সেটা কথা অথবা কাজের মাধ্যমে, নারীবাদী, ফেমিনিস্ট মুভমেন্ট,তথাকথিত হিজাবী, তথাকথিত নেকাবি রা এই বায়োডাটা থেকে দূরে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি,আমি চাই উনার মধ্যে নারীত্ব থাকুক কোন পুরুষের চালচলন যেন উনার মধ্যে ফুটে না উঠে, মাতৃত্বের প্রতি উনার গভীর টান থাকুক, কালোজাদু,কবিরাজ,তথাকথিত ঝাড়ফু, তাবিজ কবজ রাখেন এমন কেও দয়াকরে নক করবেন না অনুরোধ থাকবে। দয়াকরে কিছু লুকিয়ে রেখে বিয়ের উদ্দেশ্যে আগাবেন না। আমি দেশের তখকথিত রাজনীতি পছন্দ করি না, আমি বিশেষ ভাবে চাইবো আমার সহধর্মিনী ও কোন রাজনীতির সঙ্গে জড়িত না থাকুক, আমি খেলাফাহ প্রত্যাশী, আমি চাইবো তিনিও যেন এমন হোন বান্ধবী, মা, ভাবীর (বিশেষ করে মায়ের কথায়) কথায় যারা বেশি প্রভাবিত দয়াকরে নক করবেন না(অনুরোধ থাকবে) ***(most important point) আমার দুঃসময় এবং সুসময়ে পাশে থাকতে হবে, আমার সব ছায়া যদি হারিয়ে যায় আমি যেন আপনার ছায়ায় বেঁচে থাকতে পারি, আমি যেখানে যে পরিস্থিতে থাকবো সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে, কখনো ছেড়ে যাওয়ার মনমানসিকতা থাকা যাবে না, আমি কখনো এমন কিছু করবো না যেটা আমার স্ত্রীর কোন হক নষ্ট হয় ইনশা আল্লাহ্, এমন কিছু আবদার করবে না যেটা আমার সমার্থের বাইরে, যেটা আমার সামর্থ্যের মধ্যে থাকবে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য,তবে চাপ প্রায়োগ করা যাবে না। একটু আধটু দর্জির কাজ জানা থাকলে ভাল। স্মার্ট ফোনে চরম ভাবে আসক্ত হওয়া একদম চলবে না, অধিক সময় ফোনে কথা বলা যাবে না(হোক সেটা মা, বোন), স্বামী স্ত্রীর মধ্যকার কথা/সংসারের মধ্যকার কথা বা ছোটখাট সমস্যা পরামর্শ ছাড়া নিজের বাবা মা কে বলা যাবে না, আমি শুধু চাচ্ছি এমন টা নয় আমি নিজেও আমার স্ত্রীর পরিবার কে সম্মান প্রদর্শন করবো আমার সর্ব্বোচ টা দিয়ে ইনশা আল্লাহ্, আমার সমার্থ অনুযায়ী আমি চেষ্টা করবো উনাদের খুশি রাখার জন্য, আমি উনাদের কাছে চির ঋণী হয়ে থাকব আজীবন, পরিশেষে আমি এমন একজন কে চাচ্ছি যিনি আমার চক্ষুশীতল করিণী হবেন, যাকে দেখলে আমার সারাদিনের পরিশ্রম যেন ম্লান হয়ে যায়, আমি বিশ্বস্ত দুটি হাত চাচ্ছি যে হাত কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবে.আমি এটাও বলছি স্ত্রীর পরিবার থেকে কিছু দাবি রাখবো না, আল্লাহ্ আমার যে টুকু দিয়েছেন তাকে তিনি(আমার স্ত্রী) সন্তুষ্ট থাকলে আলহামদুলিল্লাহ্ তার পিতা-মাতা এবং তার পরিবারের সদস্যগণ ধর্ম প্রিয় ও মুত্তাকী হতে হবে। -এমন একজন জীবন সঙ্গীর আশা করছি। আল্লাহ তায়ালা যেন এই আশা পরিপূর্ণ করেন! |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | সাতক্ষীরা জেলা, যশোর জেলা এর ভিতরে চাচ্ছি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | প্রবাসী |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমি দীর্ঘদিন(9 বছর চলমান) ধরে প্রবাসে(মালয়েশিয়াতে) আছি, বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলাম বর্তমানে (4 বছর প্লাস) একটি সেমিকন্ডাকটর ফ্যাক্টরিতে CNC Milling Machine Operator হিসাবে নিয়োজিত আছি, আমি পরিশ্রম করি এবং চেষ্টা করি আমার ইনকাম টা হালাল হোক ,যদিও ডিউটিরত অবস্থায় কিছুটা সময় গাফিলতির ভিতর দিয়ে যায়, আমি বিশ্বাস করি আমার ইনকাম টা হালাল (আল্লাহ্ কবুল করুন)। এটাও এখানে বলে রাখা ভাল মনে করছি যে আমি খুব বেশি দিন প্রবাসে থাকছি না বা থাকবো না, আগামী মাসে এপ্রিল দেশে আসছি ইনশা আল্লাহ্ এর এসেই বিয়ে টা করবো ইনশা আল্লাহ্, দেশে আমি কিছু করার চিন্তা ভাবনা নিয়েই আগাচ্ছি সেটা অবশ্যই ক্লিয়ার করা হবে, চেষ্টা চলমান আছে খুব শীঘ্রই ইনশা আল্লাহ্ হাত দেবো, আমি দেশে যাওয়ার আগেই আমার কাজ শুরু করব ইনশা আল্লাহ্, বিস্তারিত পরে জানানো হবে ইনশা আল্লাহ্, এখানে বায়োডাটা দেওয়ার অর্থ হচ্ছে চেষ্টা করা ,আল্লাহ্ চেষ্টা করতে বলেছেন আমি সেই চেষ্টা করছি মাত্র সেই চেষ্টার পূর্ণতা দেওয়া বা পূরণ করার মালিক একমাত্র আল্লাহ, নিশ্চয় আমার একটা অতীত আছে সেখান থেকে বিবেচনা করা উচিত মনে করি পাত্র পক্ষ এবং পাত্রী পক্ষ,দুই পক্ষের ই দরকার। যাইহোক এখানেই শেষ করছি |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 64 ভিউস